বুধবার, ২২ Jul ২০২৬, ০৬:২৪ পূর্বাহ্ন

নোটিশ :
www.shobshomoy.com নিউজে আপনাকে স্বাগতম | সবসময় সবার আগে, নির্ভুল ও নিরপেক্ষ সংবাদ। Welcome to www.shobshomoy.com News | Always First with Fast, Accurate & Unbiased News.
শিরোনাম :
এসএমপিতে নতুন পুলিশ কমিশনার সারোয়ার মোর্শেদ শামীম সুনামগঞ্জে বৃষ্টির সঙ্গে পাহাড়ি ঢল, সুরমার পানি বিপদসীমায় হরমুজে নতুন বিস্ফোরণ, টানা ১০ম রাত পাল্টাপাল্টি হামলা চালাল যুক্তরাষ্ট্র ও ইরান মৌলভীবাজারে জীবনের ঝুঁকি নিয়ে টিলায় বসবাস হুমায়ূন আহমেদের স্মৃতির কাছে… সকালে নাশতা না খাওয়ার অভ্যাস নারীদের যেসব স্বাস্থ্যঝুঁকি বাড়াতে পারে শৃঙ্খলাভঙ্গের অভিযোগ লিটনের বিরুদ্ধে নতুন সিনেমা নিয়ে হাজির হচ্ছেন শাকিব ফারিয়ার নতুন মিশন সিলেটে এক দিনে ডেঙ্গু শনাক্ত পাঁচজনের, হাসপাতালে ভর্তি ৬ এমপি কামরুলের উদ্যোগে ১৬ প্রাথমিক বিদ্যালয়ে নৌকা বিতরণ হজযাত্রীদের বিমান ভাড়া কমল ২৪ হাজার ৮৩০ টাকা যুক্তরাষ্ট্র-ইরানের শান্তি আলোচনার মাঝেই বিশ্ববাজারে কমল তেলের দাম কানাডার পণ্যে ৫০ শতাংশ শুল্ক বসালেন ট্রাম্প আর্জেন্টিনা গোল খাওয়ার পর খুশিতে মাটিতে লুটিয়ে পড়েন ব্রাজিল তারকা বিশ্বকাপের ইতিহাসে সর্বোচ্চ ৪ বার ফেয়ার প্লে অ্যাওয়ার্ড পেয়েছে ব্রাজিল মাইলস্টোন ট্র্যাজেডির এক বছর, কেমন আছেন শিক্ষার্থী-শিক্ষকরা রাজধানীতে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণ, একই পরিবারের ৩ জন দগ্ধ বিভাগীয় সমাবেশ সফল করতে সিলেটে জামায়াতের প্রছার মিছিল হামহামে আ ট কে পড়া শিক্ষার্থীদের উদ্ধার সিলেটের সেইফওয়ে হাসপাতাল সিলগালা রুবেল আহমদের পিতৃবিয়োগে সিলেট জেলা ও মহানগর যুবদলের শোক সিলেটে যে মা*ম*লা*য় কাউন্সিলর জাহাঙ্গীরের ভাতিজা কা রা গা রে আটকে গেল বিয়ে এখন কি করবেন পরীমনি! বিজিবিকে আরো পেশাদার ও সতর্ক থাকার নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর গ্রেফতার মেজর মোজাফফরের বিচার হবে সেনা আদালতে সিলেটে নদ-নদীর পানি বাড়ছে মৌলভীবাজারের বন্যায় প্রায় ৮০ কোটি টাকার ক্ষতি, পুনর্বাসনের দাবি ক্ষতিগ্রস্তদের সিলেটে ৬ ঘন্টায় পুলিশের জালে অর্ধশত সিলেটে টানা বৃষ্টি নিয়ে দুঃসংবাদ

কর্মীদের জন্য নতুন আইন করছে অস্ট্রেলিয়া

কর্মীদের জন্য নতুন আইন করছে অস্ট্রেলিয়া

সবসময় ডেস্ক :: নতুন আইন হচ্ছে অস্ট্রেলিয়ায়। এ আইনের ফলে অফিসের কর্মীরা কর্ম সময়ের পর বসদের অযৌক্তিক ফোন কল ও মেসেজ গ্রহণ থেকে বিরত থাকতে পারবেন। হতে হবে না শাস্তির মুখোমুখি।

 

নতুন আইনে এমন ধারা থাকবে- নিয়োগকর্তারা এই আইন ভঙ্গ করলে উল্টো তাঁদের শাস্তির মুখোমুখি হতে হবে। এটাকে বলা হচ্ছে, ‘রাইট টু ডিসকানেক্ট’ বা বিযুক্ত থাকার অধিকার।

 

বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, দেশটির কেন্দ্রীয় সরকার শিল্প সম্পর্কে যে পরিবর্তন আনতে যাচ্ছে, সেই আইনের একটি অংশ হচ্ছে এই ‘রাইট টু ডিসকানেক্ট’।

 

অস্ট্রেলিয়ার কেন্দ্রীয় সরকার বলেছে, এটি কর্মীদের অধিকার সুরক্ষার পাশাপাশি তাঁদের কাজ ও জীবনের মধ্যে ভারসাম্য আনতে সহায়তা করবে।

 

বিশ্বের বিভিন্ন দেশে এ ধরনের আইন ইতিমধ্যে প্রণয়ন করা হয়েছে। যেমন ইউরোপের ফ্রান্স, স্পেন ও ইউরোপীয় ইউনিয়নভুক্ত অন্যান্য কিছু দেশে কর্মীদের ফোন ও ডিজিটাল ডিভাইস বন্ধ করে রাখার অধিকার দেওয়া হয়েছে।

 

অস্ট্রেলিয়ার সিনেটরদের একটি বড় অংশ ইতিমধ্যে এই আইনের পক্ষে অবস্থান নিয়েছেন বা সমর্থন জানিয়েছেন।

 

অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি অ্যালবানিজি জানিয়েছেন, এই আইন হলে কর্মীদের কর্ম সময়ের বাইরে বিনা পারিশ্রমিকে ওভারটাইম করানো যাবে না। মূল কথা হলো- কোম্পানি কর্মীদের ২৪ ঘণ্টার জন্য বেতন দিচ্ছে না, ফলে কেউ যদি ২৪ ঘণ্টা অনলাইনে না থাকেন বা সর্বক্ষণ তাঁকে পাওয়া না যায়, সে জন্য জরিমানা করা যাবে না।

 

সবসময়.কম/ডিএস/ডেস্ক-০১

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2023 shobshomoy.com
Design BY Web Nest BD
shobshomoy.com