রবিবার, ০৭ Jun ২০২৬, ০৫:২৮ পূর্বাহ্ন

নোটিশ :
Welcome To Our Website...
শিরোনাম :
কাজ শেষের আগেই সড়কে গর্ত, ২ কোটি ৮৭ লাখ টাকার প্রকল্পে অনিয়মের অভিযোগ দুর্বৃত্তের হামলায় আহত ব্যবসায়ীর শয্যাপাশে দোকান মালিক সমিতি সিলেট জেলা শাখার নেতৃবৃন্দ শহীদ জিয়ার শাহাদাৎ বার্ষিকীতে সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের দোয়া। ১১ বার নকশা বদল, ৬ বছর ঝুলে অধিগ্রহণ: ওসমানী বিমানবন্দর সম্প্রসারণে বন্দি সাড়ে ৩শ পরিবার ইতালি’তে ‘বিশ্বনাথ এসোসিয়েশনের কমিটি গঠন : সভাপতি- আব্দুল হামিদ আহাদ, সম্পাদক- এনামুল হক বিচারকের অবকাশকালীন ছুটি বাতিল, বিচার শুরু ১ জুন কোম্পানীগঞ্জে নিয়ম না মানলেই গুনতে হচ্ছে জরিমানা সিসিক প্রশাসকের সঙ্গে কসোভোর রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বাণিজ্যমন্ত্রীর অসন্তোষ ঢাকার আতিথেয়তায় মুগ্ধ কলকাতার অভিনেত্রী সৃজা ক্রিকেটের নিয়মে যেসব পরিবর্তন আনতে যাচ্ছে আইসিসি হ্যারি কেনের হ্যাটট্রিকে বায়ার্নের গোল উৎসব চতুর্থ চ্যাম্পিয়ন্স লিগ শিরোপা ঘরে তুলল বার্সেলোনা পরিবেশ আইন লঙ্ঘনে দুই প্রতিষ্ঠানকে জরিমানা সিলেটে হামের উপসর্গ নিয়ে আরও এক শিশুর মৃত্যু সিলেট থেকে চট্টগ্রাম ও কক্সবাজার যাবে বিমান সিলেটে ছি ন তা ই কা রী বাপ্পী বিএনপি নেতার ছেলে! সিলেটে যে রোগে বাড়ছে প্রাণহানি সিলেটে ধরা ৭ ছি ন তা ই কা রী, ৪ জন জেলার বাইরের আমির হামজাকে নিয়ে যা বললেন রাশেদ খান হরমুজে ১০০ জাহাজ আটকে দিয়েছে যুক্তরাষ্ট্র, দাবি সেন্ট্রাল কমান্ডের হোয়াইট হাউসের কাছে গোলাগুলি, গুলিবিদ্ধ ২ লাখের নিচে কোনও গরু নেই রামিসা হত্যা মামলার দুই আসামিকে আদালতে আনা হয়েছে আয়ে শীর্ষে রোনালদো, তিন নম্বরে মেসি জৈন্তাপুরে চোরাই ভারতীয় চাপাতাসহ পিকআপ জ ব্দ, গ্রে*প্তা*র ১ হবিগঞ্জে পৃথক দুই অ*গ্নি*কা*ণ্ডে কোটি টাকার ক্ষয়ক্ষতি সিলেটে স্ত্রীর বি রু দ্ধে স্বামীর হ ত্যা মা ম লা সিলেটে ২৩৩ জন পাকড়াও প্রবাসী কল্যাণ ডেস্কের পরিদর্শকের মৃ ত্যু তে সিলেট পুলিশ সুপারের শোক

টরন্টোতে সাদি মহম্মদ স্মরণ

টরন্টোতে সাদি মহম্মদ স্মরণ


 স্মৃতি তর্পন, কথা, কবিতা, গানে সম্প্রতি প্রয়াত সংগীত শিল্পী, রবীন্দ্র সংগীতে অন্তপ্রাণ সাদি মহম্মদকে স্মরন করল কানাডা প্রবাসী বাংলাদেশী শিল্পী, সাহিত্যিক ও সংস্কৃতি কর্মীবৃন্দ।  “তুমি রবে নীরবে, সাদি মহম্মদ” শিরোনামে আয়োজনটি অনুষ্ঠিত হয় ২৯ মার্চ, শুক্রবার সাড়ে রাত আটটায়। টরন্টো দুর্গা বাড়ি’র স্হায়ী মঞ্চে একটি রবীন্দ্র সংগীতের আবহ সুর বাদনের মধ্য দিয়ে শুরু হয় আয়োজন। এরপর মঞ্চে বসা শিল্পীরা সংগীত পরিবেশন করেন। আর মঞ্চের পাশে রাখা ডায়াসে এসে দাঁড়িয়ে প্রয়াত সংগীত শিল্পী সাদি মহামদের সতীর্থ, সহপাঠী, সহকর্মী, শিল্পীর সরাসরি ছাত্র, সংবাদ কর্মী, গুণমুগ্ধরা স্মৃতি চারণ করেন। কেও কেও প্রথিতযসা এই রবীন্দ্র সংগীত শিল্পীকে খুব কাছ থেকে কিভাবে, কেমন দেখেছেন তার বর্ণনা করেন।অনুষ্ঠানে বক্তব্য রাখেন লেখক, সংগঠক সাদী আহমেদ, সাংবাদিক শওগাত আলী সাগর, মানু হালদার, রাখাল সরকার, রিয়েলটর শান দে, নৃত্য শিল্পী ও শিক্ষক সুলতানা হায়দার, কবি দেলওয়ার এলাহী, আলী আজগর খোকন, জ্যোতি দত্ত পুরকায়স্থ ও রাশেদ শাওন।  অকাল প্রয়াত শিল্পীর পাওয়া, না পাওয়া,তাঁর পরিবার ও বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামে শিল্পীর শহীদ বাবা সলিমউল্লাহ এর কথা, মা ও পরিবারের সঙ্গে শিল্পীর ঘনিষ্ঠতা, ব্যক্তিত্ব ইত্যাদি বিষয়ে আলোকপাত করেন তাঁরা বক্তারা।  কথার ফাঁকে ফাঁকে সংগীত পরিবেশন করেন চীত্রা সরকার, নাহিদ কবির কাকলি, মৈত্রেয়ী দেবী, ফারহানা শান্তা, সঙ্গীতা মুখার্জি, বাবলু হক, শিখা আখতারি, আরিয়ান হক ও অনিরুদ্ধ সুর।  নৃত্য পরিবেশন করেন বিপ্লব কর ও তার দল, অরুণা হায়দার এবং সীমা বড়ুয়া। হিমাদ্রী রায় এর আবৃত্তি পরিবেশনার মধ্য দিয়ে আয়োজনটি শেষ হয়।  বিশেষ এই আয়োজনে তবলা বাজান অপরুপ বড়ুয়া, কিবোর্ডে ছিলেন রুপতনু শর্মা। শব্দ নিয়ন্ত্রণে গ্যারি খ্রিষ্টফার রোজারিও, ছবি, ভিডিও ধারণ ও মঞ্চসজ্জায় রাশেদ শাওন, পোস্টারের নকশা করেন ফাতমা খান বিদুর। আয়োজনটি পরিকল্পনা, পরিচালনা, সঞ্চালনা করেন হিমাদ্রী রায়।  উল্লেখ্য, সাদি মহম্মদ ১৩ই মার্চ আত্মহত্যা করেন। ওই দিন সন্ধ্যায় নিজ বাসভবন থেকে তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়। সদ্য প্রয়াত এই শিল্পীর জন্ম ৪ঠা অক্টোবর ১৯৫৭ সালে।  সাদি মহম্মদ ছিলেন একজন রবীন্দ্রসঙ্গীত শিল্পী ও সুরকার। তিনি সাংস্কৃতিক সংগঠন রবিরাগের পরিচালক ছিলেন। ২০১৫ সালে তিনি বাংলা একাডেমি রবীন্দ্র পুরস্কার লাভ করেন।  প্রেস বিজ্ঞপ্তি

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2023 shobshomoy.com
Design BY Web Nest BD
shobshomoy.com