রবিবার, ০৮ মার্চ ২০২৬, ১২:০৩ অপরাহ্ন

নোটিশ :
Welcome To Our Website...
শিরোনাম :
কোম্পানীগঞ্জে অবৈধ বালু-পাথর উত্তোলন: মোবাইল কোর্টে ৮ জনের কারাদণ্ড এটিএন নিউজ ফ্রেশ ইসলামিক অলিম্পিয়াডে দেশসেরা সিলেটের স্নেহা আজ প্রধানমন্ত্রী তারেক রহমানের ২০ তম কারাবন্দি দিবস ইরানে নিহতের সংখ্যা ছাড়াতে পারে ১৩শ’ যুদ্ধের মধ্যে ভূমিকম্পে ফের কাঁপল ইরান ওসমানীনগরে দুপক্ষের সংঘর্ষে, প্রাণ গেলো যুবকের হবিগঞ্জে বিজিবির অভিযানে ৫৫ কেজি গাঁজা ও ৮টি ভারতীয় গরু জব্দ জ্বালানি তেল নিয়ে উদ্বিগ্ন হওয়ার কিছু নেই: বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী গণতন্ত্রের অগ্রযাত্রায় শ্রেষ্ঠ অদম্য নারী’ সম্মাননা পাচ্ছেন বেগম খালেদা জিয়া নয় দিনের ব্যবধানে একই কায়দায় দুই ছিনতাই কোনোভাবেই ছাড় দেওয়া হবে না: আরিফুল হক চৌধুরী রমজান উপলক্ষে অসহায়দের পাশে হেল্পিং হ্যান্ডস জকিগঞ্জে গ্রে*প্তা*র- ৩, জ*ব্দ মাদকের বিশাল চালান সরি! প্রতিবেশী আরব দেশগুলোকে লক্ষ্য করে হামলা চালাতে হচ্ছে,’ জানালো ইরান জীবন দেব, কিন্তু চব্বিশ হারিয়ে যেতে দেবোনা: জামায়াত আমির ফেসবুকে প্রেম, সুনামগঞ্জে গিয়ে ধর্ষিত সিলেটের তরুণী শনিবার যেসব এলাকায় ৭ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যে কারণে এএসপি জহিরুল ক্লোজড দল ছাড়লেন সিলেটের জামায়াত নেতা, আমীরকে চিঠি জকিগঞ্জে ই য়া বা র চালান নিয়ে বসেছিলেন ক্যাফেতে, পুলিশ ধরল ৩ জনকে শাহজালাল (রহ.) ব্যবহৃত সামগ্রী জাদুঘরে সংরক্ষণের নির্দেশ হাইকোর্টের সড়কে ঝরল পুলিশের প্রাণ কানাইঘাটে অটো রাইস মিলে ভয়াবহ অ*গ্নি*কাণ্ড, দেড় কোটি টাকার ক্ষতি হঠাৎ বিক্ষোভের ডাক জামায়াতের ভারতে যুদ্ধবিমান বিধ্বস্ত, ২ পাইলট নিহত ইরাকে ৩ বাংলাদেশির মৃত্যু মাাধবপুরে ট্রাকভর্তি পাথরের নিচে ২ কোটি টাকার ভারতীয় কসমেটিকস জব্দ দোয়ারাবাজারে টাকার লোভে নদীর পাড় বিক্রি: সোনালীচেলার ভাঙনে বিলীন হচ্ছে গ্রাম মধ্যনগরে সরকারি জমি থেকে মাটি বিক্রির অভিযোগ বিএনপির নেতার বিরুদ্ধে ফেব্রুয়ারিতে সড়কে ৪৪৭ জনের প্রাণহানী
বোলোনিয়া বইমেলায় অতিথি হয়ে গেলেন মিতিয়া ওসমান তিসমা

বোলোনিয়া বইমেলায় অতিথি হয়ে গেলেন মিতিয়া ওসমান তিসমা


শিশুতোষ বইয়ের সবচেয়ে বড় আন্তর্জাতিক বইমেলা অনুষ্ঠিত হয় ইতালি বোলোনিয়ায়। এই বইমেলা মূলত প্রকাশকদের মিলনমেলা। উৎসবটির ৬১তম আসরে আমন্ত্রিত অতিথি হয়ে যোগ দিয়েছেন দেশের শিশুতোষ প্রকাশনা সংস্থা ময়ূরপঙ্খির প্রকাশক ও আগামী প্রকাশনীর নির্বাহী পরিচালক মিতিয়া ওসমান তিসমা।   শুক্রবার রাতে ইতালির এই আন্তর্জাতিক বইমেলায় যোগ দিতে তিনি ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ছেড়ে যান। মেলা চলবে আট থেকে ১১ এপ্রিল পর্যন্ত।  বিশ্বের প্রায় ১০০টি দেশ ও অঞ্চল থেকে ১৫০০ প্রদর্শক ৬১তম বোলোনিয়া বইমেলায় অংশগ্রহণ করবেন। এতে বিভিন্ন সেমিনার, সিম্পোজিয়াম, কনফারেন্স ও বইয়ের স্বত্ব ক্রয়-বিক্রয় হয়ে থাকে।  সংবাদমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তি জানানো হয়. মেলার প্রথম দিন সকালে আমন্ত্রিত অতিথি হিসেবে তিনি দ্য পাওয়ার অব কোলাবরেশন-উইম্যান ইন পাবলিশিং নেটওয়ার্কের ওপর বক্তব্য রাখেন।  এর আগে তিসমা ২০১৭ ও ২০২১ সালে পৃথিবীর বৃহত্তম ফ্রাঙ্কফুর্ট বইমেলায় অতিথি হিসেবে যোগ দিয়েছেন। তিনি দক্ষিণ কোরিয়ায় ২০১৮ ও ২০১৯ সালে ফেলোশিপ প্রোগ্রামে অংশগ্রহণ করেন। ২০১৯ সালে অংশগ্রহণ করেছেন ইন্দোনেশিয়ার সাহিত্য উৎসবেও।  অন্যদিকে ২০১৭, ২০১৮ ও ২০২৩ সালে ফেলোশিপ প্রোগ্রামে অংশগ্রহণ করেছেন শারজাতে। এ ধরনের আরেকটি প্রোগ্রামে অংশগ্রহণ করার জন্য গেছেন তুরস্কেও। তিনি ইস্তাম্বুল, গুটেনবার্গ, সিঙ্গাপুর, কলকাতা, মালয়েশিয়াসহ বিশ্বের আরও অনেক বইমেলায় অংশগ্রহণ করেন। ভারত সরকারের আমন্ত্রণে ২০১৮ সালে যুব সম্মিলনীতে অংশগ্রহণের মাধ্যমে ভারত সফর করেন তিনি।  তিসমা ২০১৮ সালে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় থেকে কলম্বিয়া পাবলিশিং কোর্স সম্পন্ন করেছেন। তার প্রকাশনা প্রতিষ্ঠান ময়ূরপঙ্খি সর্বাধিক মানসম্মত শিশুতোষ গ্রন্থ প্রকাশের জন্য বাংলা একাডেমি কর্তৃক ২০১৬, ২০২৩ ও ২০২৪ সালে ‘রোকনুজ্জামান খান দাদাভাই স্মৃতি পুরস্কার’ লাভ করে।  প্রেস বিজ্ঞপ্তি

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2023 shobshomoy.com
Design BY Web Nest BD
shobshomoy.com