শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০১:৫৪ অপরাহ্ন

নোটিশ :
www.shobshomoy.com নিউজে আপনাকে স্বাগতম | সবসময় সবার আগে, নির্ভুল ও নিরপেক্ষ সংবাদ। Welcome to www.shobshomoy.com News | Always First with Fast, Accurate & Unbiased News.
শিরোনাম :
কানাইঘাটে বর্ণাঢ্য শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী পালন! ভক্তদের মিলনমেলা দেশের উন্নয়নে প্রবাসীদের আরো সক্রিয় ভূমিকা রাখার আহ্বান রাষ্ট্রপতির সেবাপ্রত্যাশীর গালে চড়! সিলেট নির্বাচন অফিসে তোলপাড় হারিছ চৌধুরী ৫ম মৃত্যু বার্ষিকীতে কানাইঘাটে মিলাদ-দোয়া মাহফিল অনুষ্ঠিত ওসমানী মেডিকেলে চিকিৎসকদের সময়মতো উপস্থিতি-প্রস্থান নিশ্চিত করতে কঠোর নির্দেশনা কানাইঘাটে এক যুবতিকে ১০ দিন আটক রেখে পালাক্রর্মে ধর্ষন, গ্রেফতার-১ পর্যটন কেন্দ্র জাফলংয়ে ওয়ার্ল্ড ভিশনের পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান ও ছাতা বিতরণ জৈন্তাপুরে রাংপানি নদীতে টাস্কফোর্সের অভিযান, ১২ বারকি নৌকা জব্দ নতুন আঙ্গিকে যাত্রা শুরু উৎসব রেষ্টুরেন্ট’র ৪২ বছরের শিক্ষকতা শেষে বিদায় নিলেন আতাউর রহমান খাঁন গোলাপগঞ্জ উপজেলা প্রেসক্লাবের কমিটি গঠন,  সভাপতি ছানু, সম্পাদক হারিছ ও সাংগঠনিক সম্পাদক কামাল কানাইঘাট পৌর বিএনপির উদ্যেগে দলের প্রতিষ্টাবার্ষিকী উদযাপিত ৪২ বছরের শিক্ষকতা শেষে বিদায় নিলেন আতাউর রহমান খাঁন কানাইঘাটে বিএনপির ৪৮তম প্রতিষ্টাবার্ষিকীতে বর্ণাট্য আনন্দ শোভাযাত্রা গুচ্ছগ্রাম ফুটবল প্রিমিয়ার লীগের জমকালো ফাইনাল সম্পন্ন আগস্টে নির্যাতনের শিকার ২৫২ নারী ও কন্যাশিশু ভক্তদের যে সুখবর দিলেন রাশমিকা তারকা অলরাউন্ডারের ইনজুরিতে বিপাকে টিম ইন্ডিয়া কে পাচ্ছেন মেসির ১০ নম্বর জার্সি? আর্জেন্টিনা দল থেকে মেসির অবসর নেপাল-তিব্বতে মৃতের সংখ্যা ছাড়াল ১০০০ ‘সম্পূর্ণ বিনামূল্যে কর্মী নিতে সম্মত হয়েছে মালয়েশিয়া’ কোম্পানীগঞ্জে ১সন্তানের জননী কে ধর্ষণের চেষ্টা থানায় অভিযোগ ‘নাগরিক প্রতিদিন’ বন্ধের ঘোষণা প্রিপেইড মিটার ও বিদ্যুৎ বিল নিয়ে জরুরি বার্তা ট্রাফিক আইন লঙ্ঘনে ঢাকায় একদিনে ২৩৭৭ মামলা হামের উপসর্গে আরও ৬ শিশুর মৃত্যু দেশে ফিরল লিবিয়ায় বন্দী ১৭৪ বাংলাদেশি কোম্পানীগঞ্জে যুবদের জন্য ‘সবুজ ব্যবসা ও ক্লাইমেট অ্যাকশন’ বিষয়ক প্রশিক্ষণ সম্পন্ন মোটরসাইকেলসহ গাড়ির মালিক-চালকদের বড় সুখবর দিল বিআরটিএ
সৌদিতে বাড়ছে রোনালদো অধ্যায়!

সৌদিতে বাড়ছে রোনালদো অধ্যায়!

ক্রীড়া ডেস্ক:: ফুটবল বিশ্বে মহাতারকাদের একজন পর্তুগিজ যুবরাজ ক্রিশ্চিয়ানো রোনালদো। সবুজ গালিচায় দাপুটে নৈপুণ্য দেখিয়ে ক্লাব ও জাতীয় পর্যায়ের ফুটবলে জিতেছেন অসংখ্য ট্রফি। ব্যক্তিগত অর্জনেও সর্বসেবা সিআরসেভেন। মর্যাদাকর ব্যালন ডি’অরের পুরস্কার জিতেছেন পাঁচবার। এতসব সাফল্যের মাঝে ২০২৩ সালে ইউরোপিয়ান ফুটবলকে বিদায় বলে পা রেখেছিলেন সৌদি আরবে।

 

আড়াই বছরের চুক্তিতে ম্যানচেস্টার ইউনাইটেডের ঠিকানা বদলে আল-নাসরের ডেরায় ঠাঁই নিয়েছিলেন। তাতে অবশ্য পুরো দুনিয়ায় হইচই পড়ে গিয়েছিল। মরুর বুকে ফুটবল জোয়ার ছড়িয়ে দেওয়ার প্রতিদানে বছরপ্রতি ১৭৩ মিলিয়ন ইউরো পেতেন রোনালদো। এতে বিশ্বের সবচেয়ে বেশি পারিশ্রমিক পাওয়া ফুটবলার বনে গিয়েছিলেন। এবার ক্লাবটির সঙ্গে চুক্তির মেয়াদ বাড়ানোর সংবাদ প্রকাশ করেছে সৌদি আরবের স্থানীয় কিছু সংবাদমাধ্যম।

 

চমকের অপেক্ষা:: গ্রীষ্মেই আল নাসরের সঙ্গে রোনালদো বর্তমান চুক্তির মেয়াদ শেষ হবে। এরপর তাকে দলে নিতে চোখ রাখবে ক্লাবগুলো, বিশেষ করে সৌদির ক্লাবগুলোই নজর রাখবে বেশি। তবে স্থানীয় সংবাদমাধ্যম আল খাবার এবং ও পর্তুগিজ গণমাধ্যম জোগোর প্রতিবেদন বলছে আল-নাসরের সঙ্গে সম্পর্ক দীর্ঘায়িত করার জন্য সম্মত হয়েছেন রোনালদো।

 

এক মৌসুমের জন্য নতুন চুক্তিতে তিনি পাবেন ১৮৩ মিলিয়ন ইউরো। যা বাংলাদেশি টাকায় হয় ২২৬৭ কোটি টাকা। রোনালদো প্রতি মাসে ১৫.২৫ মিলিয়ন, সপ্তাহে ৩.৮ মিলিয়ন এবং প্রতিদিন এর হিসেবে ৫ লাখ ৫৫ হাজার ইউরো পাবেন। প্রতিবেদনের খবর বলছে সিআরসেভেনকে দলে টানতে আগ্রহী ছিল ওই লিগেরই প্রথম সারির দল আল হিলাল। যেখানে বর্তমানে ব্রাজিলিয়ান সুপারস্টার নেইমার খেলছেন।

 

মোটা অঙ্কের টাকার হাতছানি:: গুঞ্জন আছে, আল-নাসরের সঙ্গে চুক্তি বাড়াবেন না রোনালদো। বরং দলবদলের বাজারে অর্থমূল্য বাড়াতে চান। কেননা, গ্রীষ্মকালীন ট্রান্সফার উইন্ডোতে বড় অঙ্কের টাকা ব্যয় করবে সৌদি প্রো লিগের দলগুলো। বর্তমান ক্লাব আল-নাসরও সেই দলে শামিল হবে। এসব বিবেচনা রেখে মোটা অর্থ আয়ের দিকে ঝোঁকার সম্ভাবনা বেশি রোনালদোর।

 

ডাকছে মাইলফলক:: আল-নাসরের হয়ে চলতি মৌসুমে এখন পর্যন্ত সবমিলিয়ে ২০ ম্যাচে রোনালদো ১৭ গোল করেছেন। সবমিলিয়ে ক্লাবটির হয়ে এখন পর্যন্ত ৯০ ম্যাচে করেছেন ৮১ গোল। সতীর্থদের দিয়ে গোল করিয়েছেন ১৮টি। এবার তাকে ডাকছে অনন্য এক মাইলফলক। ম্যানচেস্টার ইউনাইটেড, রিয়াল মাদ্রিদ ও জুভেন্টাসের পর আল-নাসরের হয়ে শততম গোল করার কীর্তি ছোঁয়ার।

 

সৌদিতে পা রাখার আগে এখানকার পরিবেশের সঙ্গে মানিয়ে নেওয়ার আশঙ্কা করেছিলেন। ধীরে ধীরে মানিয়ে নিয়ে সৌদি প্রো লিগের অন্যতম সেরা পারফরমার রোনালদোই। মরুর দেশে দাপিয়ে বেড়ানোর ক্ষণটা নিজেও বাড়াতে চান। এখন দেখার বিষয়, রোনালদোর চাওয়া কতটা বাস্তবে রূপ নেয়।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Comments are closed.




© All rights reserved © 2023 shobshomoy.com
Design BY Web Nest BD
shobshomoy.com