রবিবার, ০৮ মার্চ ২০২৬, ০৫:২২ পূর্বাহ্ন

নোটিশ :
Welcome To Our Website...
শিরোনাম :
কোম্পানীগঞ্জে অবৈধ বালু-পাথর উত্তোলন: মোবাইল কোর্টে ৮ জনের কারাদণ্ড এটিএন নিউজ ফ্রেশ ইসলামিক অলিম্পিয়াডে দেশসেরা সিলেটের স্নেহা আজ প্রধানমন্ত্রী তারেক রহমানের ২০ তম কারাবন্দি দিবস ইরানে নিহতের সংখ্যা ছাড়াতে পারে ১৩শ’ যুদ্ধের মধ্যে ভূমিকম্পে ফের কাঁপল ইরান ওসমানীনগরে দুপক্ষের সংঘর্ষে, প্রাণ গেলো যুবকের হবিগঞ্জে বিজিবির অভিযানে ৫৫ কেজি গাঁজা ও ৮টি ভারতীয় গরু জব্দ জ্বালানি তেল নিয়ে উদ্বিগ্ন হওয়ার কিছু নেই: বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী গণতন্ত্রের অগ্রযাত্রায় শ্রেষ্ঠ অদম্য নারী’ সম্মাননা পাচ্ছেন বেগম খালেদা জিয়া নয় দিনের ব্যবধানে একই কায়দায় দুই ছিনতাই কোনোভাবেই ছাড় দেওয়া হবে না: আরিফুল হক চৌধুরী রমজান উপলক্ষে অসহায়দের পাশে হেল্পিং হ্যান্ডস জকিগঞ্জে গ্রে*প্তা*র- ৩, জ*ব্দ মাদকের বিশাল চালান সরি! প্রতিবেশী আরব দেশগুলোকে লক্ষ্য করে হামলা চালাতে হচ্ছে,’ জানালো ইরান জীবন দেব, কিন্তু চব্বিশ হারিয়ে যেতে দেবোনা: জামায়াত আমির ফেসবুকে প্রেম, সুনামগঞ্জে গিয়ে ধর্ষিত সিলেটের তরুণী শনিবার যেসব এলাকায় ৭ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যে কারণে এএসপি জহিরুল ক্লোজড দল ছাড়লেন সিলেটের জামায়াত নেতা, আমীরকে চিঠি জকিগঞ্জে ই য়া বা র চালান নিয়ে বসেছিলেন ক্যাফেতে, পুলিশ ধরল ৩ জনকে শাহজালাল (রহ.) ব্যবহৃত সামগ্রী জাদুঘরে সংরক্ষণের নির্দেশ হাইকোর্টের সড়কে ঝরল পুলিশের প্রাণ কানাইঘাটে অটো রাইস মিলে ভয়াবহ অ*গ্নি*কাণ্ড, দেড় কোটি টাকার ক্ষতি হঠাৎ বিক্ষোভের ডাক জামায়াতের ভারতে যুদ্ধবিমান বিধ্বস্ত, ২ পাইলট নিহত ইরাকে ৩ বাংলাদেশির মৃত্যু মাাধবপুরে ট্রাকভর্তি পাথরের নিচে ২ কোটি টাকার ভারতীয় কসমেটিকস জব্দ দোয়ারাবাজারে টাকার লোভে নদীর পাড় বিক্রি: সোনালীচেলার ভাঙনে বিলীন হচ্ছে গ্রাম মধ্যনগরে সরকারি জমি থেকে মাটি বিক্রির অভিযোগ বিএনপির নেতার বিরুদ্ধে ফেব্রুয়ারিতে সড়কে ৪৪৭ জনের প্রাণহানী
যুক্তরাজ্যের লুঠনে নেতাকর্মীদের ভালবাসায় সিক্ত বিএনপি নেতারা

যুক্তরাজ্যের লুঠনে নেতাকর্মীদের ভালবাসায় সিক্ত বিএনপি নেতারা


যুক্তরাজ্যের লুঠনে গিয়ে নেতাকর্মীদের ভালবাসায় সিক্ত বিএনপি নেতারা। প্রায় ১৭ বছর পর প্রিয় নেতাদের কাছে পেয়ে অনেকটা আবেগাপ্লুত হয়ে ওঠেন তারা। বাংলাদেশ জাতীয়তাবাদি দলের (বিএনপি) তিন নেতা সাবেক রাষ্টপতির একান্ত সহকারি সচিব তৈমুর হোসেন বিপুল, গোয়াইনঘাট উপজেলার সাবেক চেয়ারম্যান আব্দুল হাকিম চৌধুরী ও জুড়ী উপজেলা বিএনপির আহবায়ক হাজী নিপার রেজা লুটনে গেলে দলীয় নেতাকর্মীরা তাদেরকে জড়িয়ে ধরেন।

বৃহস্পতিবার রাতে লুটনের অভিজাত রেস্তোরায় লুটন বেডফোর্ডশায়ার বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক এমদাদুল হক পাবেল এর সভাপতিত্বে ও যুক্তরাজ্য বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মনসুর আহমেদ রুবেলের পরিচালনায় মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে বিগত আওয়ামী লীগ সরকারের নানা জুলুম নির্যাতনের কথা তুলে ধরেন বক্তারা।
অনুষ্ঠানে সম্মানিত অতিথি তৈমুর হোসেন বিপুল তার বক্তব্যে বলেন, দীর্ঘ ১৬ বছর বিএনপি নেতৃবৃন্দদের উপরে যে নির্যাতন করা হয়েছে তা থেকে জনগন মুক্তি পেয়েছে। ৫ আগস্ট বিভীষিকাময় পরিস্থিতি থেকে মুক্তি পেতে প্রবাসী বিএনপির নেতৃবৃন্দের অবদান অনস্বীকার্য।

আরেক সম্মানিত অতিথি আব্দুল হাকিম চৌধুরী তার বক্তব্যে সুন্দর একটি অনুষ্ঠান আয়োজন করার জন্য লুটন বিএনপির প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, আপনারা বিদেশের মাঠিতে শত ব্যস্ততার মধ্যে শহীদ জিয়ার আদর্শে অনুপ্রানিত হয়ে বিএনপিকে ঐক্যবদ্ব করতে যে সংগ্রাম করছেন তা দেখে আমি মুগ্ধ, ইনশাআল্লাহ আপনাদের এই পরিশ্রম বৃথা যাবেনা। শিগগির বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে গিয়ে জনগনের ভোটে নির্বাচিত হয়ে দেশ পরিচালনা করবেন।

এ সময় উপস্থিত ছিলেন যুক্তরাজ্য বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক শরীফুজ্জামান চৌধুরী তপন, যুক্তরাজ্য বিএনপির সাংগঠনিক সম্পাদক কামাল আহমদ, কলচেষ্টার বিএনপির সাবেক সহ সভাপতি ইশতিয়াক হোসেন দুদু, যুক্তরাজ্য বিএনপির সহ সাধারন সম্পাদক কে আর জসিম, লুটন বিএনপির সাবেক আহবায়ক আব্দুল হাই, সাবেক যুগ্ন আহবায়ক মানজুর আহমদ শাহনাজ, আবুল কয়েছ, মনসুর খান, আব্দুল মান্নান, লুটন বিএনপির আহবায়ক কমিটির সদস্য মোজাহিদ খান, আতাউর রহমান পাপলু, তাজুল ইসলাম, আব্দুল মুন্তাকিম জুনেদ, সিলেট সরকারী কলেজ ছাত্রদলের সাবেক সভাপতি আব্দুর রকিব চৌধুরী, যুক্তরাজ্য যুবদলের সাবেক সহ সভাপতি মুমিনুল মোরাদ, বিএনপি নেতা খলিল খান, সেলিম আলী, পর্তুগাল বিএনপির সদস্য সচিব ছায়েফ আহমেদ সুইট, স্পেন বিএনপির সাবেক সদস্য সচিব রিয়াজ উদ্দীন লুতফুর, বিএনপি নেতা মির্জা নোমান, যুক্তরাজ্য যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক মিয়া মুহাম্মদ জামিল, সহ সাংগঠনিক সম্পাদক জায়েদ মানিক চৌধুরী, লুটন যুবদলের সভাপতি আনিসুর রহমান, লুটন সেচ্ছাসেবক দলের সভাপতি মাহবুবুল মজিদ চৌধুরী, লুটন যুবদলের সাধারণ সম্পাদক মামুন আহমদ, সহ সভাপতি সৈয়দ রুয়েজ আহমদ, সাবেক যুবদলের সহ সভাপতি কামরুজ্জামান খান, জুবের আহমদ, জুবায়ের হোসেন, ধর্ম বিষয়ক সম্পাদক আহাদ গাজী এছাড়াও লুটন বিএনপি, যুবদল, সেচ্ছাসেবক দল সহ কমিউনিটির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সভা শেষে খালেদা জিয়ার সুস্থতা কামনায় বিশেষ মোনাজাত পরিচালনা করেন লুটন বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক মনজুর আহমদ শাহনাজ।  প্রেস বিজ্ঞপ্তি

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2023 shobshomoy.com
Design BY Web Nest BD
shobshomoy.com