রবিবার, ০৭ Jun ২০২৬, ০৫:৩৪ পূর্বাহ্ন

নোটিশ :
Welcome To Our Website...
শিরোনাম :
কাজ শেষের আগেই সড়কে গর্ত, ২ কোটি ৮৭ লাখ টাকার প্রকল্পে অনিয়মের অভিযোগ দুর্বৃত্তের হামলায় আহত ব্যবসায়ীর শয্যাপাশে দোকান মালিক সমিতি সিলেট জেলা শাখার নেতৃবৃন্দ শহীদ জিয়ার শাহাদাৎ বার্ষিকীতে সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের দোয়া। ১১ বার নকশা বদল, ৬ বছর ঝুলে অধিগ্রহণ: ওসমানী বিমানবন্দর সম্প্রসারণে বন্দি সাড়ে ৩শ পরিবার ইতালি’তে ‘বিশ্বনাথ এসোসিয়েশনের কমিটি গঠন : সভাপতি- আব্দুল হামিদ আহাদ, সম্পাদক- এনামুল হক বিচারকের অবকাশকালীন ছুটি বাতিল, বিচার শুরু ১ জুন কোম্পানীগঞ্জে নিয়ম না মানলেই গুনতে হচ্ছে জরিমানা সিসিক প্রশাসকের সঙ্গে কসোভোর রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বাণিজ্যমন্ত্রীর অসন্তোষ ঢাকার আতিথেয়তায় মুগ্ধ কলকাতার অভিনেত্রী সৃজা ক্রিকেটের নিয়মে যেসব পরিবর্তন আনতে যাচ্ছে আইসিসি হ্যারি কেনের হ্যাটট্রিকে বায়ার্নের গোল উৎসব চতুর্থ চ্যাম্পিয়ন্স লিগ শিরোপা ঘরে তুলল বার্সেলোনা পরিবেশ আইন লঙ্ঘনে দুই প্রতিষ্ঠানকে জরিমানা সিলেটে হামের উপসর্গ নিয়ে আরও এক শিশুর মৃত্যু সিলেট থেকে চট্টগ্রাম ও কক্সবাজার যাবে বিমান সিলেটে ছি ন তা ই কা রী বাপ্পী বিএনপি নেতার ছেলে! সিলেটে যে রোগে বাড়ছে প্রাণহানি সিলেটে ধরা ৭ ছি ন তা ই কা রী, ৪ জন জেলার বাইরের আমির হামজাকে নিয়ে যা বললেন রাশেদ খান হরমুজে ১০০ জাহাজ আটকে দিয়েছে যুক্তরাষ্ট্র, দাবি সেন্ট্রাল কমান্ডের হোয়াইট হাউসের কাছে গোলাগুলি, গুলিবিদ্ধ ২ লাখের নিচে কোনও গরু নেই রামিসা হত্যা মামলার দুই আসামিকে আদালতে আনা হয়েছে আয়ে শীর্ষে রোনালদো, তিন নম্বরে মেসি জৈন্তাপুরে চোরাই ভারতীয় চাপাতাসহ পিকআপ জ ব্দ, গ্রে*প্তা*র ১ হবিগঞ্জে পৃথক দুই অ*গ্নি*কা*ণ্ডে কোটি টাকার ক্ষয়ক্ষতি সিলেটে স্ত্রীর বি রু দ্ধে স্বামীর হ ত্যা মা ম লা সিলেটে ২৩৩ জন পাকড়াও প্রবাসী কল্যাণ ডেস্কের পরিদর্শকের মৃ ত্যু তে সিলেট পুলিশ সুপারের শোক

বুমরাহর ঘাড়ে নিঃশ্বাস পাক স্পিনারের, পেছনে ফেলবেন দ্রুতই!

বুমরাহর ঘাড়ে নিঃশ্বাস পাক স্পিনারের, পেছনে ফেলবেন দ্রুতই!

পাকিস্তানের স্পিনার নোমান আলি আইসিসির টেস্ট বোলার র‍্যাংকিংয়ে নিজের ক্যারিয়ারের সেরা অবস্থানে পৌঁছে গেছেন। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্টে দারুণ পারফর্ম করার ফলে তিনি এখন ভারতের জসপ্রিত বুমরাহর ঠিক পেছনেই অবস্থান করছেন।

 

লাহোরে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে পাকিস্তানের ৯৩ রানের জয়ে ১০ উইকেট নিয়েছিলেন নোমান। সেই পারফরম্যান্সে তিনি র‍্যাংকিংয়ে চার ধাপ এগিয়ে দ্বিতীয় স্থানে উঠে এসেছেন।

 

 

বাঁহাতি এই স্পিনারের রেটিং পয়েন্ট এখন ৮৫৩। তিনি আছেন আইসিসি টেস্ট বোলারদের র‍্যাঙ্কিংয়ের দ্বিতীয় স্থানে। শীর্ষে থাকা বুমরাহর সঙ্গে ব্যবধান মাত্র ২৯ পয়েন্ট। ফলে শিগগিরই তাকে ছাড়িয়ে যাওয়ার সম্ভাবনাও তৈরি হয়েছে নোমান আলীর সামনে।

 

 

এই সপ্তাহে নোমান ছাড়াও পাকিস্তানের আরও কয়েকজন খেলোয়াড়ের র‍্যাংকিংয়ে উন্নতি হয়েছে। বাঁহাতি পেসার শাহীন শাহ আফ্রিদি দ্বিতীয় ইনিংসে চার উইকেট নেওয়ায় টেস্ট বোলারদের তালিকায় তিন ধাপ এগিয়ে ১৯তম স্থানে উঠেছেন।

 

 

ব্যাটারদের তালিকাতেও পাকিস্তানের তিন খেলোয়াড় উন্নতি করেছেন। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ভালো ইনিংস খেলায় মোহাম্মদ রিজওয়ান চার ধাপ উঠে ১৬তম স্থানে, বাবর আজম দুই ধাপ উঠে ২২তম স্থানে, আর সালমান আগা আট ধাপ উঠে ৩০তম স্থানে পৌঁছেছেন।

তবে ব্যাটারদের র‍্যাংকিংয়ের শীর্ষে এখনো আছেন ইংল্যান্ডের অভিজ্ঞ ব্যাটার জো রুট।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2023 shobshomoy.com
Design BY Web Nest BD
shobshomoy.com