রবিবার, ০৭ Jun ২০২৬, ০৬:৫৭ পূর্বাহ্ন

নোটিশ :
Welcome To Our Website...
শিরোনাম :
কাজ শেষের আগেই সড়কে গর্ত, ২ কোটি ৮৭ লাখ টাকার প্রকল্পে অনিয়মের অভিযোগ দুর্বৃত্তের হামলায় আহত ব্যবসায়ীর শয্যাপাশে দোকান মালিক সমিতি সিলেট জেলা শাখার নেতৃবৃন্দ শহীদ জিয়ার শাহাদাৎ বার্ষিকীতে সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের দোয়া। ১১ বার নকশা বদল, ৬ বছর ঝুলে অধিগ্রহণ: ওসমানী বিমানবন্দর সম্প্রসারণে বন্দি সাড়ে ৩শ পরিবার ইতালি’তে ‘বিশ্বনাথ এসোসিয়েশনের কমিটি গঠন : সভাপতি- আব্দুল হামিদ আহাদ, সম্পাদক- এনামুল হক বিচারকের অবকাশকালীন ছুটি বাতিল, বিচার শুরু ১ জুন কোম্পানীগঞ্জে নিয়ম না মানলেই গুনতে হচ্ছে জরিমানা সিসিক প্রশাসকের সঙ্গে কসোভোর রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বাণিজ্যমন্ত্রীর অসন্তোষ ঢাকার আতিথেয়তায় মুগ্ধ কলকাতার অভিনেত্রী সৃজা ক্রিকেটের নিয়মে যেসব পরিবর্তন আনতে যাচ্ছে আইসিসি হ্যারি কেনের হ্যাটট্রিকে বায়ার্নের গোল উৎসব চতুর্থ চ্যাম্পিয়ন্স লিগ শিরোপা ঘরে তুলল বার্সেলোনা পরিবেশ আইন লঙ্ঘনে দুই প্রতিষ্ঠানকে জরিমানা সিলেটে হামের উপসর্গ নিয়ে আরও এক শিশুর মৃত্যু সিলেট থেকে চট্টগ্রাম ও কক্সবাজার যাবে বিমান সিলেটে ছি ন তা ই কা রী বাপ্পী বিএনপি নেতার ছেলে! সিলেটে যে রোগে বাড়ছে প্রাণহানি সিলেটে ধরা ৭ ছি ন তা ই কা রী, ৪ জন জেলার বাইরের আমির হামজাকে নিয়ে যা বললেন রাশেদ খান হরমুজে ১০০ জাহাজ আটকে দিয়েছে যুক্তরাষ্ট্র, দাবি সেন্ট্রাল কমান্ডের হোয়াইট হাউসের কাছে গোলাগুলি, গুলিবিদ্ধ ২ লাখের নিচে কোনও গরু নেই রামিসা হত্যা মামলার দুই আসামিকে আদালতে আনা হয়েছে আয়ে শীর্ষে রোনালদো, তিন নম্বরে মেসি জৈন্তাপুরে চোরাই ভারতীয় চাপাতাসহ পিকআপ জ ব্দ, গ্রে*প্তা*র ১ হবিগঞ্জে পৃথক দুই অ*গ্নি*কা*ণ্ডে কোটি টাকার ক্ষয়ক্ষতি সিলেটে স্ত্রীর বি রু দ্ধে স্বামীর হ ত্যা মা ম লা সিলেটে ২৩৩ জন পাকড়াও প্রবাসী কল্যাণ ডেস্কের পরিদর্শকের মৃ ত্যু তে সিলেট পুলিশ সুপারের শোক

পশ্চিম তীরকে সংযুক্ত করার ইসরাইলের উদ্যোগ শান্তিচুক্তির জন্য হুমকি: যুক্তরাষ্ট্র

পশ্চিম তীরকে সংযুক্ত করার ইসরাইলের উদ্যোগ শান্তিচুক্তির জন্য হুমকি: যুক্তরাষ্ট্র

অধিকৃত পশ্চিম তীরে ফিলিস্তিনিদের ভূখণ্ড দখল করা নিয়ে ইসরাইলকে সতর্ক করেছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও।

তিনি বলেন, ইসরাইলের পার্লামেন্ট যেসব পদক্ষেপ গ্রহণ করেছে এবং ইহুদি বসতি স্থাপনকারীরা সেখানে (পশ্চিম তীর) যে নৃশংসতা চালাচ্ছেন, তা গাজা শান্তিচুক্তির জন্য হুমকি তৈরি করেছে।

ইসরাইলি আইনপ্রণেতারা গত মঙ্গলবার অধিকৃত পশ্চিম তীরকে (ইসরাইলের সঙ্গে) সংযুক্ত করা ও ইহুদি বসতি সম্প্রসারণসংক্রান্ত দুটি বিল সামনে এগিয়ে নেওয়ার পক্ষে ভোট দেন।

ইসরাইলের পার্লামেন্ট নেসেটে পশ্চিম তীরে ইসরাইলের সার্বভৌমত্ব প্রতিষ্ঠা করা নিয়ে বিলটি ২৫-২৪ ভোটে পাস হয়।

গাজায় ইসরাইলের দুই বছরের যুদ্ধ শেষ করার লক্ষ্যে মাত্র এক সপ্তাহ আগেই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প একটি শান্তিচুক্তি সম্পন্ন হওয়ার ঘোষণা দেন।

গতকাল বুধবার রুবিও বলেন, পশ্চিম তীর সংযুক্তিকরণ প্রসঙ্গে তার অবস্থান পরিষ্কার।

তিনি আরও বলেন, ‘আমি মনে করি, প্রেসিডেন্টও বিষয়টি স্পষ্ট করে দিয়েছেন। এটি এমন কিছু নয়, যেটি আমাদের এখনই সমর্থন করতে হবে।’

সংযুক্তিকরণে যেসব পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে, তা শান্তিচুক্তিকে হুমকির মুখে ফেলে দিচ্ছে বলেও মনে করেন যুক্তরাষ্ট্রের এই শীর্ষ কূটনীতিক। এদিন সাংবাদিকদের তিনি আরও বলেন, ‘তারা একটি গণতান্ত্রিক দেশ; তারা ভোট গ্রহণ করবে এবং লোকজন নিজ নিজ অবস্থান জানাবেন। কিন্তু এ মুহূর্তে, এটি এমন কিছু, যা নেতিবাচক হবে বলেই আমরা মনে করছি।’

পশ্চিম তীরে ফিলিস্তিনিদের ওপর উগ্র ইসরাইলি বসত স্থাপনকারীদের সহিংসতা বৃদ্ধি নিয়ে প্রশ্ন করা হলে রুবিও বলেন, ‘আমাদের অর্জনকে অস্থিতিশীল করে তুলতে পারে—এমন যেকোনো কিছু নিয়ে আমরা উদ্বিগ্ন।’

এদিন রুবিও সামগ্রিকভাবে শান্তিচুক্তি রক্ষার বিষয়েও আশা ব্যক্ত করেন। তিনি বলেন, ‘প্রতিদিনই শান্তিচুক্তির বিরুদ্ধে হুমকি আসবে। তবু আমি মনে করি, আমরা এ বিষয়ে ঐকমত্যে পৌঁছানোর কাজে নির্ধারিত সময়ের চেয়ে এগিয়ে আছি এবং সপ্তাহান্তে সে লক্ষ্যে যে অগ্রগতি হয়েছে, সেটা ভালো লক্ষণ।’

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2023 shobshomoy.com
Design BY Web Nest BD
shobshomoy.com