রবিবার, ০৮ মার্চ ২০২৬, ১২:০৯ অপরাহ্ন

নোটিশ :
Welcome To Our Website...
শিরোনাম :
কোম্পানীগঞ্জে অবৈধ বালু-পাথর উত্তোলন: মোবাইল কোর্টে ৮ জনের কারাদণ্ড এটিএন নিউজ ফ্রেশ ইসলামিক অলিম্পিয়াডে দেশসেরা সিলেটের স্নেহা আজ প্রধানমন্ত্রী তারেক রহমানের ২০ তম কারাবন্দি দিবস ইরানে নিহতের সংখ্যা ছাড়াতে পারে ১৩শ’ যুদ্ধের মধ্যে ভূমিকম্পে ফের কাঁপল ইরান ওসমানীনগরে দুপক্ষের সংঘর্ষে, প্রাণ গেলো যুবকের হবিগঞ্জে বিজিবির অভিযানে ৫৫ কেজি গাঁজা ও ৮টি ভারতীয় গরু জব্দ জ্বালানি তেল নিয়ে উদ্বিগ্ন হওয়ার কিছু নেই: বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী গণতন্ত্রের অগ্রযাত্রায় শ্রেষ্ঠ অদম্য নারী’ সম্মাননা পাচ্ছেন বেগম খালেদা জিয়া নয় দিনের ব্যবধানে একই কায়দায় দুই ছিনতাই কোনোভাবেই ছাড় দেওয়া হবে না: আরিফুল হক চৌধুরী রমজান উপলক্ষে অসহায়দের পাশে হেল্পিং হ্যান্ডস জকিগঞ্জে গ্রে*প্তা*র- ৩, জ*ব্দ মাদকের বিশাল চালান সরি! প্রতিবেশী আরব দেশগুলোকে লক্ষ্য করে হামলা চালাতে হচ্ছে,’ জানালো ইরান জীবন দেব, কিন্তু চব্বিশ হারিয়ে যেতে দেবোনা: জামায়াত আমির ফেসবুকে প্রেম, সুনামগঞ্জে গিয়ে ধর্ষিত সিলেটের তরুণী শনিবার যেসব এলাকায় ৭ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যে কারণে এএসপি জহিরুল ক্লোজড দল ছাড়লেন সিলেটের জামায়াত নেতা, আমীরকে চিঠি জকিগঞ্জে ই য়া বা র চালান নিয়ে বসেছিলেন ক্যাফেতে, পুলিশ ধরল ৩ জনকে শাহজালাল (রহ.) ব্যবহৃত সামগ্রী জাদুঘরে সংরক্ষণের নির্দেশ হাইকোর্টের সড়কে ঝরল পুলিশের প্রাণ কানাইঘাটে অটো রাইস মিলে ভয়াবহ অ*গ্নি*কাণ্ড, দেড় কোটি টাকার ক্ষতি হঠাৎ বিক্ষোভের ডাক জামায়াতের ভারতে যুদ্ধবিমান বিধ্বস্ত, ২ পাইলট নিহত ইরাকে ৩ বাংলাদেশির মৃত্যু মাাধবপুরে ট্রাকভর্তি পাথরের নিচে ২ কোটি টাকার ভারতীয় কসমেটিকস জব্দ দোয়ারাবাজারে টাকার লোভে নদীর পাড় বিক্রি: সোনালীচেলার ভাঙনে বিলীন হচ্ছে গ্রাম মধ্যনগরে সরকারি জমি থেকে মাটি বিক্রির অভিযোগ বিএনপির নেতার বিরুদ্ধে ফেব্রুয়ারিতে সড়কে ৪৪৭ জনের প্রাণহানী
বড় ব্যবধানে জয়, সঙ্গে সিরিজও বাংলাদেশের

বড় ব্যবধানে জয়, সঙ্গে সিরিজও বাংলাদেশের

ওয়েস্ট ইন্ডিজকে ১১৭ রানে অলআউট করে ১৭৯ রানের বড় জয় পেয়েছে বাংলাদেশ। ওয়ানডে ইতিহাসে এটি বাংলাদেশের দ্বিতীয় সর্বোচ্চ রানের জয়ের রেকর্ড। উইন্ডিজদের হারানোর ম্যাচে নাসুম আহমেদ ও রিশাদ হোসেন তিনটি করে উইকেট নিয়েছেন।

এছাড়া মেহেদি হাসান মিরাজ ও তানভীর ইসলাম নিয়েছেন দুইটি করে উইকেট। ওয়েস্ট ইন্ডিজের হয়ে সর্বোচ্চ ২৭ রান করেছেন আকিল হোসেইন।

মিরপুরে টস জিতে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ৫০ ওভারে ৮ উইকেট হারিয়ে ২৯৬ রান সংগ্রহ করে বাংলাদেশ। দলের হয়ে সর্বোচ্চ ৯১ রান করেছেন সৌম্য। এ ছাড়া ৮০ রান করেছেন সাইফ। জবাবে ৩০ ওভার এক বলে সবকটি উইকেট হারিয়ে ১১৭ রান করেছে ওয়েস্ট ইন্ডিজ।

এই সিরিজে ১২ উইকেট শিকার করেছেন রিশাদ হোসেন। তিন ম্যাচের ওয়ানডে সিরিজে বাংলাদেশের যে কোন স্পিনারের জন্য সবচেয়ে বেশি উইকেট শিকারের রেকর্ড এটি।

রিশাদ হোসেনের দ্বিতীয় শিকারে পরিণত হয়ে প্যাভিলিয়নে ফিরেছেন রোস্টন চেজ। রানের খাতা খোলার আগেই আউট হয়েছেন তিনি। ওয়েস্ট ইন্ডিজ হারিয়েছে নিজেদের ৬ষ্ঠ উইকেট।

এর আগে ব্যাটিং করতে নেমে ইনিংসের প্রথম ওভারেই দুই চার মেরে ভালো শুরুর বার্তা দিয়েছিলেন সাইফ। এরপর আগ্রাসী রূপে হাজির হন সৌম্য সরকারও। উদ্বোধনী জুটিতে পঞ্চাশ আসে মাত্র ৪৬ বলে।

স্পিনে কাজের কাজ কিছু হচ্ছে না দেখে দশম ওভারে পেস বোলিং অলরাউন্ডার জাস্টিন গ্রেভসের হাতে বল তুলে দিয়েছিলেন ক্যারিবীয় অধিনায়ক শাই হোপ। তবে এই পেসারও সুবিধা করতে পারেননি।

সংক্ষিপ্ত স্কোর

বাংলাদেশ : ২৯৬/৮ (৫০ ওভারে, সাইফ ৮০, সৌম্য ৯১, হৃদয় ২৮, শান্ত ৪৪, সোহান ১৬*, মিরাজ ১৭*, আকিল হোসেন ৪/৪১)।

ওয়েস্ট ইন্ডিজ : ১১৭/১০ (৩০.১ ওভারে, কিং ১৮, নাসুম ৩/১১, রিশাদ ৩/৫৪)।

ফল : বাংলাদেশ ১৭৯ রানে জয়ী।

ম্যাচসেরা : সৌম্য সরকার।

সিরিজসেরা : রিশাদ হোসেন।

সিরিজ : বাংলাদেশ ২-১ এ জয়ী।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2023 shobshomoy.com
Design BY Web Nest BD
shobshomoy.com