রবিবার, ০৭ Jun ২০২৬, ০৬:৫৫ পূর্বাহ্ন

নোটিশ :
Welcome To Our Website...
শিরোনাম :
কাজ শেষের আগেই সড়কে গর্ত, ২ কোটি ৮৭ লাখ টাকার প্রকল্পে অনিয়মের অভিযোগ দুর্বৃত্তের হামলায় আহত ব্যবসায়ীর শয্যাপাশে দোকান মালিক সমিতি সিলেট জেলা শাখার নেতৃবৃন্দ শহীদ জিয়ার শাহাদাৎ বার্ষিকীতে সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের দোয়া। ১১ বার নকশা বদল, ৬ বছর ঝুলে অধিগ্রহণ: ওসমানী বিমানবন্দর সম্প্রসারণে বন্দি সাড়ে ৩শ পরিবার ইতালি’তে ‘বিশ্বনাথ এসোসিয়েশনের কমিটি গঠন : সভাপতি- আব্দুল হামিদ আহাদ, সম্পাদক- এনামুল হক বিচারকের অবকাশকালীন ছুটি বাতিল, বিচার শুরু ১ জুন কোম্পানীগঞ্জে নিয়ম না মানলেই গুনতে হচ্ছে জরিমানা সিসিক প্রশাসকের সঙ্গে কসোভোর রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বাণিজ্যমন্ত্রীর অসন্তোষ ঢাকার আতিথেয়তায় মুগ্ধ কলকাতার অভিনেত্রী সৃজা ক্রিকেটের নিয়মে যেসব পরিবর্তন আনতে যাচ্ছে আইসিসি হ্যারি কেনের হ্যাটট্রিকে বায়ার্নের গোল উৎসব চতুর্থ চ্যাম্পিয়ন্স লিগ শিরোপা ঘরে তুলল বার্সেলোনা পরিবেশ আইন লঙ্ঘনে দুই প্রতিষ্ঠানকে জরিমানা সিলেটে হামের উপসর্গ নিয়ে আরও এক শিশুর মৃত্যু সিলেট থেকে চট্টগ্রাম ও কক্সবাজার যাবে বিমান সিলেটে ছি ন তা ই কা রী বাপ্পী বিএনপি নেতার ছেলে! সিলেটে যে রোগে বাড়ছে প্রাণহানি সিলেটে ধরা ৭ ছি ন তা ই কা রী, ৪ জন জেলার বাইরের আমির হামজাকে নিয়ে যা বললেন রাশেদ খান হরমুজে ১০০ জাহাজ আটকে দিয়েছে যুক্তরাষ্ট্র, দাবি সেন্ট্রাল কমান্ডের হোয়াইট হাউসের কাছে গোলাগুলি, গুলিবিদ্ধ ২ লাখের নিচে কোনও গরু নেই রামিসা হত্যা মামলার দুই আসামিকে আদালতে আনা হয়েছে আয়ে শীর্ষে রোনালদো, তিন নম্বরে মেসি জৈন্তাপুরে চোরাই ভারতীয় চাপাতাসহ পিকআপ জ ব্দ, গ্রে*প্তা*র ১ হবিগঞ্জে পৃথক দুই অ*গ্নি*কা*ণ্ডে কোটি টাকার ক্ষয়ক্ষতি সিলেটে স্ত্রীর বি রু দ্ধে স্বামীর হ ত্যা মা ম লা সিলেটে ২৩৩ জন পাকড়াও প্রবাসী কল্যাণ ডেস্কের পরিদর্শকের মৃ ত্যু তে সিলেট পুলিশ সুপারের শোক

বিশ্ববাজারে তেলের দাম এক লাফে ৩ শতাংশ বেড়েছে

বিশ্ববাজারে তেলের দাম এক লাফে ৩ শতাংশ বেড়েছে

ইউক্রেন যুদ্ধকে ঘিরে আমেরিকা ও রাশিয়ার সম্পর্ক আবার উত্তপ্ত হয়ে উঠেছে। রুশ আগ্রাসনের জবাবে এবার দেশটির জ্বালানি খাতের দুই বৃহৎ প্রতিষ্ঠান রসনেফট ও লুকঅয়েল কোম্পানির ওপর কঠোর নিষেধাজ্ঞা আরোপ করেছেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এর প্রভাবে বৃহস্পতিবার বিশ্ববাজারে তেলের দাম এক লাফে ৩ শতাংশ বেড়ে গেছে। খবর বিবিসির।

ট্রাম্প প্রশাসনের নতুন এ সিদ্ধান্ত বিশ্ব তেলের বাজারে অস্থিরতা তৈরি করেছে। একই সঙ্গে ইউক্রেন যুদ্ধের কূটনৈতিক সমাধানের পথ আবার অনিশ্চয়তায় ঢেকে গেছে।

মাত্র এক সপ্তাহ আগেও ট্রাম্প বলেছিলেন, ইউক্রেন সংকট সমাধানের জন্য বুদাপেস্টে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠকে বসবেন। কিন্তু সর্বশেষ অবস্থান পরিবর্তন করে তিনি জানিয়েছেন, বৈঠকটি আপাতত স্থগিত করা হয়েছে।

ট্রাম্প এ বিষয়ে জানান, পুতিনের সঙ্গে আলোচনার বিষয়টি ঠিক মনে হয়নি, এতে কাঙ্ক্ষিত ফল পাওয়া যাবে না। তাই আপাতত বাতিল করেছি, ভবিষ্যতে দেখব। মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট এক বিবৃতিতে জানান, রাশিয়ার যুদ্ধ তহবিলের ওপর আঘাত হানতেই এ পদক্ষেপ।

তিনি বলেন, পুতিন যুদ্ধ থামাতে অস্বীকৃতি জানানোয় আমরা রাশিয়ার দুই বৃহত্তম তেল কোম্পানির বিরুদ্ধে নিষেধাজ্ঞা দিচ্ছি। ক্রেমলিনের যুদ্ধে অর্থ জোগানো কোম্পানিগুলোর বিরুদ্ধে আমাদের মিত্ররাও পদক্ষেপ নেবে বলে আশা করি।

অন্যদিকে, রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় এ পদক্ষেপকে ‘বিপরীত ফল বয়ে আনবে’ বলে মন্তব্য করেছে। তাদের দাবি, ইউক্রেনে রাশিয়ার লক্ষ্য অপরিবর্তিত রয়েছে।

দাম বৃদ্ধি ও ভারতের সতর্কতা

আমেরিকার নতুন নিষেধাজ্ঞা ঘোষণায় আন্তর্জাতিক বাজারে তেলের দাম ৩ শতাংশ বৃদ্ধির ফলে রাশিয়া থেকে জ্বালানি কম আনার কথা ভাবছে ভারত। ভারতীয় জ্বালানি খাতের সূত্রগুলো জানিয়েছে, নিষেধাজ্ঞা মেনে চলতে তারা রুশ তেল আমদানি কমানোর প্রস্তুতি নিচ্ছে।

২০২২ সালে পশ্চিমা নিষেধাজ্ঞার পর রাশিয়া ছাড়মূল্যে তেল বিক্রি শুরু করলে ভারত হয়ে ওঠে তাদের সবচেয়ে বড় সমুদ্রপথের ক্রেতা। তবে এখন আমেরিকার নতুন শর্তে ভারতীয় কোম্পানিগুলোকে ২১ নভেম্বরের মধ্যে রুশ তেল লেনদেন বন্ধ করতে বলা হয়েছে।

বিশ্লেষকদের মতে, নতুন পদক্ষেপ রাশিয়াকে আরো কম দামে তেল বিক্রিতে বাধ্য করতে পারে। তবে বৈশ্বিক বাজারে তেলের দাম যদি বাড়তে থাকে, সেটি আবার রাশিয়ার অর্থনীতিকে আংশিকভাবে সহায়তা দেবে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2023 shobshomoy.com
Design BY Web Nest BD
shobshomoy.com