রবিবার, ০৭ Jun ২০২৬, ০৫:৩৩ পূর্বাহ্ন

নোটিশ :
Welcome To Our Website...
শিরোনাম :
কাজ শেষের আগেই সড়কে গর্ত, ২ কোটি ৮৭ লাখ টাকার প্রকল্পে অনিয়মের অভিযোগ দুর্বৃত্তের হামলায় আহত ব্যবসায়ীর শয্যাপাশে দোকান মালিক সমিতি সিলেট জেলা শাখার নেতৃবৃন্দ শহীদ জিয়ার শাহাদাৎ বার্ষিকীতে সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের দোয়া। ১১ বার নকশা বদল, ৬ বছর ঝুলে অধিগ্রহণ: ওসমানী বিমানবন্দর সম্প্রসারণে বন্দি সাড়ে ৩শ পরিবার ইতালি’তে ‘বিশ্বনাথ এসোসিয়েশনের কমিটি গঠন : সভাপতি- আব্দুল হামিদ আহাদ, সম্পাদক- এনামুল হক বিচারকের অবকাশকালীন ছুটি বাতিল, বিচার শুরু ১ জুন কোম্পানীগঞ্জে নিয়ম না মানলেই গুনতে হচ্ছে জরিমানা সিসিক প্রশাসকের সঙ্গে কসোভোর রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বাণিজ্যমন্ত্রীর অসন্তোষ ঢাকার আতিথেয়তায় মুগ্ধ কলকাতার অভিনেত্রী সৃজা ক্রিকেটের নিয়মে যেসব পরিবর্তন আনতে যাচ্ছে আইসিসি হ্যারি কেনের হ্যাটট্রিকে বায়ার্নের গোল উৎসব চতুর্থ চ্যাম্পিয়ন্স লিগ শিরোপা ঘরে তুলল বার্সেলোনা পরিবেশ আইন লঙ্ঘনে দুই প্রতিষ্ঠানকে জরিমানা সিলেটে হামের উপসর্গ নিয়ে আরও এক শিশুর মৃত্যু সিলেট থেকে চট্টগ্রাম ও কক্সবাজার যাবে বিমান সিলেটে ছি ন তা ই কা রী বাপ্পী বিএনপি নেতার ছেলে! সিলেটে যে রোগে বাড়ছে প্রাণহানি সিলেটে ধরা ৭ ছি ন তা ই কা রী, ৪ জন জেলার বাইরের আমির হামজাকে নিয়ে যা বললেন রাশেদ খান হরমুজে ১০০ জাহাজ আটকে দিয়েছে যুক্তরাষ্ট্র, দাবি সেন্ট্রাল কমান্ডের হোয়াইট হাউসের কাছে গোলাগুলি, গুলিবিদ্ধ ২ লাখের নিচে কোনও গরু নেই রামিসা হত্যা মামলার দুই আসামিকে আদালতে আনা হয়েছে আয়ে শীর্ষে রোনালদো, তিন নম্বরে মেসি জৈন্তাপুরে চোরাই ভারতীয় চাপাতাসহ পিকআপ জ ব্দ, গ্রে*প্তা*র ১ হবিগঞ্জে পৃথক দুই অ*গ্নি*কা*ণ্ডে কোটি টাকার ক্ষয়ক্ষতি সিলেটে স্ত্রীর বি রু দ্ধে স্বামীর হ ত্যা মা ম লা সিলেটে ২৩৩ জন পাকড়াও প্রবাসী কল্যাণ ডেস্কের পরিদর্শকের মৃ ত্যু তে সিলেট পুলিশ সুপারের শোক

১০ জন নিয়েও ইউরো চ্যাম্পিয়নদের হারাল ব্রাজিল

১০ জন নিয়েও ইউরো চ্যাম্পিয়নদের হারাল ব্রাজিল

জাপানের বিপক্ষে জয় দিয়ে সাম্প্রতিক সময়ে প্রীতি ম্যাচের মিশন শুরু করেছিল ব্রাজিল নারী দল। গতকাল (শনিবার) ম্যানচেস্টার সিটির মাঠ ইতিহাদে তারা মুখোমুখি হয় ইউরোপসেরা দল ইংল্যান্ডের। ম্যাচে স্বাগতিকদের শুরুটা হয়েছিল বাজেভাবে। ২০ মিনিটেই তারা দুইবার গোল হজম করে। বিয়া জানেরাত্তো এবং দুদিনহা গোল করেন ব্রাজিলের পক্ষে। দ্বিতীয়ার্ধে পেনাল্টিতে এক গোল শোধ করেন ইংল্যান্ডের জর্জিয়া স্টানওয়ে।

 

ব্রাজিলকে ম্যাচের বড় একটি অংশজুড়েই ১০ জনকে নিয়ে খেলতে হয়েছে। এই অবস্থায় লিড ধরে রেখে ম্যাচ শেষ করার মতো বীরত্ব দেখিয়েছে সেলেসাও মেয়েরা। ম্যাচটি নিয়ে ইংল্যান্ডে বেশ উন্মাদনা ছিল। সরাসরি এই লড়াই উপভোগ করতে ইতিহাদে হাজির হয়েছিলেন ৩৭ হাজার ৪৬০ জন ফুটবলভক্ত। যদিও ম্যাচশেষে স্বাগতিকদের হতাশাজনক হারের অভিজ্ঞতা নিয়ে ফিরতে হয়েছে।

 

 

জয়ের পর ম্যাচটির দুটি গল্প বললেন ব্রাজিল কোচ আর্থুর ইলিয়াস, ‘এখানে দুটি ভিন্ন গল্প দেখা গেছে– লাল কার্ড দেখার আগে এবং পরে। ইংল্যান্ডের মতো বড় প্রতিপক্ষের সঙ্গে পরিকল্পনা ভালোভাবেই বাস্তবায়ন করছিল মেয়েরা, তারই ফলস্বরূপ ২-০ গোলের লিড। তারা জানে কীভাবে ম্যাচ বের করতে হয়, অনুশীলনে সেই প্রশিক্ষণ দেওয়া হয়েছিল। লাল কার্ড দেখার পরে বেশিরভাগ প্রচেষ্টাই ছিল স্থিতিশীল রাখার লক্ষ্যে। জাতীয় দলের কাছে এই স্পিরিট ও ডেডিকেশনই চাই।

 

টানা দুটি প্রীতি ম্যাচে জয় পেল ব্রাজিলের মেয়েরা, আগামী মঙ্গলবার তারা ইতালির বিপক্ষে খেলবে। ম্যাচটি হবে ইতালির এনিও তারদিনি স্টেডিয়ামে। অন্যদিকে, ইংলিশ মেয়েরা একইদিন লড়বে অস্ট্রেলিয়ার সঙ্গে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2023 shobshomoy.com
Design BY Web Nest BD
shobshomoy.com