শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০২:৪৭ অপরাহ্ন

নোটিশ :
www.shobshomoy.com নিউজে আপনাকে স্বাগতম | সবসময় সবার আগে, নির্ভুল ও নিরপেক্ষ সংবাদ। Welcome to www.shobshomoy.com News | Always First with Fast, Accurate & Unbiased News.
শিরোনাম :
কানাইঘাটে বর্ণাঢ্য শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী পালন! ভক্তদের মিলনমেলা দেশের উন্নয়নে প্রবাসীদের আরো সক্রিয় ভূমিকা রাখার আহ্বান রাষ্ট্রপতির সেবাপ্রত্যাশীর গালে চড়! সিলেট নির্বাচন অফিসে তোলপাড় হারিছ চৌধুরী ৫ম মৃত্যু বার্ষিকীতে কানাইঘাটে মিলাদ-দোয়া মাহফিল অনুষ্ঠিত ওসমানী মেডিকেলে চিকিৎসকদের সময়মতো উপস্থিতি-প্রস্থান নিশ্চিত করতে কঠোর নির্দেশনা কানাইঘাটে এক যুবতিকে ১০ দিন আটক রেখে পালাক্রর্মে ধর্ষন, গ্রেফতার-১ পর্যটন কেন্দ্র জাফলংয়ে ওয়ার্ল্ড ভিশনের পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান ও ছাতা বিতরণ জৈন্তাপুরে রাংপানি নদীতে টাস্কফোর্সের অভিযান, ১২ বারকি নৌকা জব্দ নতুন আঙ্গিকে যাত্রা শুরু উৎসব রেষ্টুরেন্ট’র ৪২ বছরের শিক্ষকতা শেষে বিদায় নিলেন আতাউর রহমান খাঁন গোলাপগঞ্জ উপজেলা প্রেসক্লাবের কমিটি গঠন,  সভাপতি ছানু, সম্পাদক হারিছ ও সাংগঠনিক সম্পাদক কামাল কানাইঘাট পৌর বিএনপির উদ্যেগে দলের প্রতিষ্টাবার্ষিকী উদযাপিত ৪২ বছরের শিক্ষকতা শেষে বিদায় নিলেন আতাউর রহমান খাঁন কানাইঘাটে বিএনপির ৪৮তম প্রতিষ্টাবার্ষিকীতে বর্ণাট্য আনন্দ শোভাযাত্রা গুচ্ছগ্রাম ফুটবল প্রিমিয়ার লীগের জমকালো ফাইনাল সম্পন্ন আগস্টে নির্যাতনের শিকার ২৫২ নারী ও কন্যাশিশু ভক্তদের যে সুখবর দিলেন রাশমিকা তারকা অলরাউন্ডারের ইনজুরিতে বিপাকে টিম ইন্ডিয়া কে পাচ্ছেন মেসির ১০ নম্বর জার্সি? আর্জেন্টিনা দল থেকে মেসির অবসর নেপাল-তিব্বতে মৃতের সংখ্যা ছাড়াল ১০০০ ‘সম্পূর্ণ বিনামূল্যে কর্মী নিতে সম্মত হয়েছে মালয়েশিয়া’ কোম্পানীগঞ্জে ১সন্তানের জননী কে ধর্ষণের চেষ্টা থানায় অভিযোগ ‘নাগরিক প্রতিদিন’ বন্ধের ঘোষণা প্রিপেইড মিটার ও বিদ্যুৎ বিল নিয়ে জরুরি বার্তা ট্রাফিক আইন লঙ্ঘনে ঢাকায় একদিনে ২৩৭৭ মামলা হামের উপসর্গে আরও ৬ শিশুর মৃত্যু দেশে ফিরল লিবিয়ায় বন্দী ১৭৪ বাংলাদেশি কোম্পানীগঞ্জে যুবদের জন্য ‘সবুজ ব্যবসা ও ক্লাইমেট অ্যাকশন’ বিষয়ক প্রশিক্ষণ সম্পন্ন মোটরসাইকেলসহ গাড়ির মালিক-চালকদের বড় সুখবর দিল বিআরটিএ
জাস্টিন ট্রুডোর প্রেম সম্পর্কে যা জানা গেল

জাস্টিন ট্রুডোর প্রেম সম্পর্কে যা জানা গেল

বহুদিন ধরে গুঞ্জন চলছিল—শেষমেশ সেটিই সত্য হলো। কানাডার সাবেক প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো ও মার্কিন পপ তারকা কেটি পেরি অবশেষে প্রকাশ্যে আনলেন তাদের প্রেমের সম্পর্ক।

শনিবার (২৫ অক্টোবর) রাতে ফ্রান্সের রাজধানী প্যারিসে কেটি পেরির ৪১তম জন্মদিনে একসঙ্গে অংশ নেন তারা। প্যারিসের বিখ্যাত ক্যাবারেট ও স্ট্রিপ ক্লাব ‘ক্রেজি হর্স’-এ হাতে হাত ধরে প্রবেশ করতে দেখা যায় তাদেরকে। উপস্থিত অতিথিদের সামনেই ট্রুডো স্বীকার করেন, তিনি কেটি পেরির প্রেমে মজেছেন।

 

‘দ্য ক্যালিফোর্নিয়া গার্লস’-খ্যাত কেটি পেরি এদিন পরেছিলেন আকর্ষণীয় লাল গাউন, যার থাই-হাই স্লিট ও কাঁধ খোলা নকশা নজর কাড়ে সবার। সঙ্গে ছিল কালো মেশ হিলস, ছোট বিরকিন ব্যাগ ও সিলভার ড্রপ ইয়াররিংস। অন্যদিকে, ৫৩ বছর বয়সী জাস্টিন ট্রুডো ছিলেন কালো স্যুটে, মানানসই টি-শার্টে একদম রুচিশীল ভঙ্গিতে।

 

অনুষ্ঠান শেষে তারা একসঙ্গে ক্রেজি হর্স থিয়েটার থেকে বেরিয়ে একটি ইলেকট্রিক গাড়িতে ওঠেন। উপস্থিত সূত্র ‘ইউএস উইকলি’-কে জানায়, কেটি এই সম্পর্ক নিয়ে বেশ উৎসাহী ও সুখী। তবে দুজনই বিষয়টি আড়ালে রাখতে চেয়েছিলেন এবং সম্প্রতি একসঙ্গে অনেক ব্যক্তিগত সময় কাটিয়েছেন।

 

জুলাই মাস থেকেই তাদের ঘনিষ্ঠতা নিয়ে গুঞ্জন শুরু হয়েছিল। এবার প্যারিসে জন্মদিন উদ্‌যাপনের মধ্য দিয়ে প্রথমবার প্রকাশ্যে একসঙ্গে দেখা গেল এই জুটিকে।

 

কেটি পেরি এর আগে অভিনেতা অরল্যান্ডো ব্লুমের সঙ্গে সম্পর্কে ছিলেন। তাদের পাঁচ বছরের এক কন্যা সন্তান রয়েছে—ডেইজি ডোভ ব্লুম। এর আগে ২০১০ থেকে ২০১২ সাল পর্যন্ত কেটির বিয়ে হয়েছিল ব্রিটিশ কৌতুক অভিনেতা রাসেল ব্র্যান্ডের সঙ্গে

 

অন্যদিকে, জাস্টিন ট্রুডো ২০২৩ সালে স্ত্রী সোফি গ্রেগোয়ার ট্রুডো থেকে বিচ্ছিন্ন হন। তাদের তিন সন্তান রয়েছে। ট্রুডো ২০১৫ থেকে ২০২৫ সালের মার্চ পর্যন্ত কানাডার প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন।

 

সূত্রগুলো জানায়, কেটি ও ট্রুডো এখনো সম্পর্কটিকে প্রাথমিক পর্যায়ে রাখতে চাইছেন। কেটির ব্যস্ত লাইফটাইম ট্যুরের কারণে তারা দূরত্ব বজায় রেখেও একে অপরের প্রতি আগ্রহ প্রকাশ করছেন এবং সম্পর্কটি ধীরে ধীরে এগিয়ে নিচ্ছেন।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Comments are closed.




© All rights reserved © 2023 shobshomoy.com
Design BY Web Nest BD
shobshomoy.com