রবিবার, ০৮ মার্চ ২০২৬, ০৪:০৩ অপরাহ্ন

নোটিশ :
Welcome To Our Website...
শিরোনাম :
কোম্পানীগঞ্জে অবৈধ বালু-পাথর উত্তোলন: মোবাইল কোর্টে ৮ জনের কারাদণ্ড এটিএন নিউজ ফ্রেশ ইসলামিক অলিম্পিয়াডে দেশসেরা সিলেটের স্নেহা আজ প্রধানমন্ত্রী তারেক রহমানের ২০ তম কারাবন্দি দিবস ইরানে নিহতের সংখ্যা ছাড়াতে পারে ১৩শ’ যুদ্ধের মধ্যে ভূমিকম্পে ফের কাঁপল ইরান ওসমানীনগরে দুপক্ষের সংঘর্ষে, প্রাণ গেলো যুবকের হবিগঞ্জে বিজিবির অভিযানে ৫৫ কেজি গাঁজা ও ৮টি ভারতীয় গরু জব্দ জ্বালানি তেল নিয়ে উদ্বিগ্ন হওয়ার কিছু নেই: বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী গণতন্ত্রের অগ্রযাত্রায় শ্রেষ্ঠ অদম্য নারী’ সম্মাননা পাচ্ছেন বেগম খালেদা জিয়া নয় দিনের ব্যবধানে একই কায়দায় দুই ছিনতাই কোনোভাবেই ছাড় দেওয়া হবে না: আরিফুল হক চৌধুরী রমজান উপলক্ষে অসহায়দের পাশে হেল্পিং হ্যান্ডস জকিগঞ্জে গ্রে*প্তা*র- ৩, জ*ব্দ মাদকের বিশাল চালান সরি! প্রতিবেশী আরব দেশগুলোকে লক্ষ্য করে হামলা চালাতে হচ্ছে,’ জানালো ইরান জীবন দেব, কিন্তু চব্বিশ হারিয়ে যেতে দেবোনা: জামায়াত আমির ফেসবুকে প্রেম, সুনামগঞ্জে গিয়ে ধর্ষিত সিলেটের তরুণী শনিবার যেসব এলাকায় ৭ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যে কারণে এএসপি জহিরুল ক্লোজড দল ছাড়লেন সিলেটের জামায়াত নেতা, আমীরকে চিঠি জকিগঞ্জে ই য়া বা র চালান নিয়ে বসেছিলেন ক্যাফেতে, পুলিশ ধরল ৩ জনকে শাহজালাল (রহ.) ব্যবহৃত সামগ্রী জাদুঘরে সংরক্ষণের নির্দেশ হাইকোর্টের সড়কে ঝরল পুলিশের প্রাণ কানাইঘাটে অটো রাইস মিলে ভয়াবহ অ*গ্নি*কাণ্ড, দেড় কোটি টাকার ক্ষতি হঠাৎ বিক্ষোভের ডাক জামায়াতের ভারতে যুদ্ধবিমান বিধ্বস্ত, ২ পাইলট নিহত ইরাকে ৩ বাংলাদেশির মৃত্যু মাাধবপুরে ট্রাকভর্তি পাথরের নিচে ২ কোটি টাকার ভারতীয় কসমেটিকস জব্দ দোয়ারাবাজারে টাকার লোভে নদীর পাড় বিক্রি: সোনালীচেলার ভাঙনে বিলীন হচ্ছে গ্রাম মধ্যনগরে সরকারি জমি থেকে মাটি বিক্রির অভিযোগ বিএনপির নেতার বিরুদ্ধে ফেব্রুয়ারিতে সড়কে ৪৪৭ জনের প্রাণহানী
নাইজেরিয়ার নোবেলজয়ী লেখক সোয়িঙ্কার ভিসা বাতিল করল ট্রাম্প প্রশাসন

নাইজেরিয়ার নোবেলজয়ী লেখক সোয়িঙ্কার ভিসা বাতিল করল ট্রাম্প প্রশাসন

নাইজেরিয়ার লেখক ও নাট্যকার ওলে সোয়িঙ্কার ভিসা বাতিল করেছে যুক্তরাষ্ট্র। সোয়িঙ্কা হলেন সাহিত্যে নোবেল পুরস্কারজয়ী আফ্রিকার প্রথম লেখক। তিনি ১৯৮৬ সালে নোবেল পুরস্কার পান।

আল জাজিরা প্রতিবেদনে বলা হয়েছে, গতকাল মঙ্গলবার নাইজেরিয়ার লাগোসে অবস্থিত সাংস্কৃতিক কেন্দ্র কঙ্গিস হার্ভেস্ট গ্যালারিতে বক্তব্য দেন সোয়িঙ্কা। ওই সময় তিনি স্থানীয় মার্কিন কনস্যুলেট থেকে ২৩ অক্টোবর তাঁর কাছে আসা এক নোটিশের কিছু অংশ পড়ে শোনান।

 

স্বভাবসুলভ হাস্যরস করে সোয়িঙ্কা ওই নোটিশকে ‘অদ্ভুত প্রেমপত্র’ হিসেবে অভিহিত করেছেন।

 

নোটিশে বলা হয়েছে, সোয়িঙ্কার মার্কিন ভিসা বাতিল করা হবে। এর জন্য তাকে তার পাসপোর্ট সঙ্গে নিয়ে স্থানীয় মার্কিন কনস্যুলেটে উপস্থিত হতে বলা হয়েছে। তার আগে সাক্ষাতের সময় নির্ধারণের জন্য কনস্যুলেট কর্তৃপক্ষকে ই–মেইল পাঠাতে বলা হয়েছে।

 

দর্শকদের সঙ্গে মজা করতে করতে এ লেখক বলেন, তিনি এই অনুরোধটি পূরণ করার সময় পাননি।

 

সোয়িঙ্কা বলেন, ‘হাস্যরসবোধ থাকা মানুষদের আমি পছন্দ করি। আর এটা আমার জীবনে শোনা সবচেয়ে হাস্যকর বাক্য বা অনুরোধগুলোর একটি। আপনাদের কেউ কি স্বেচ্ছায় আমার হয়ে কাজটি করে দেবেন? আমার হয়ে পাসপোর্টটা পৌঁছে দেবেন? আমি একটু ব্যস্ততা এবং তাড়াহুড়ার মধ্যে আছি।’

 

গত বছর সোয়িঙ্কার মার্কিন ভিসা ইস্যু করা হয়। ওই সময় যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ছিলেন জো বাইডেন। ইতিমধ্যে যুক্তরাষ্ট্রের নতুন প্রেসিডেন্ট হিসেবে ডোনাল্ড ট্রাম্প দায়িত্ব নিয়েছেন।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2023 shobshomoy.com
Design BY Web Nest BD
shobshomoy.com