শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৪০ অপরাহ্ন

নোটিশ :
www.shobshomoy.com নিউজে আপনাকে স্বাগতম | সবসময় সবার আগে, নির্ভুল ও নিরপেক্ষ সংবাদ। Welcome to www.shobshomoy.com News | Always First with Fast, Accurate & Unbiased News.
শিরোনাম :
কানাইঘাটে বর্ণাঢ্য শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী পালন! ভক্তদের মিলনমেলা দেশের উন্নয়নে প্রবাসীদের আরো সক্রিয় ভূমিকা রাখার আহ্বান রাষ্ট্রপতির সেবাপ্রত্যাশীর গালে চড়! সিলেট নির্বাচন অফিসে তোলপাড় হারিছ চৌধুরী ৫ম মৃত্যু বার্ষিকীতে কানাইঘাটে মিলাদ-দোয়া মাহফিল অনুষ্ঠিত ওসমানী মেডিকেলে চিকিৎসকদের সময়মতো উপস্থিতি-প্রস্থান নিশ্চিত করতে কঠোর নির্দেশনা কানাইঘাটে এক যুবতিকে ১০ দিন আটক রেখে পালাক্রর্মে ধর্ষন, গ্রেফতার-১ পর্যটন কেন্দ্র জাফলংয়ে ওয়ার্ল্ড ভিশনের পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান ও ছাতা বিতরণ জৈন্তাপুরে রাংপানি নদীতে টাস্কফোর্সের অভিযান, ১২ বারকি নৌকা জব্দ নতুন আঙ্গিকে যাত্রা শুরু উৎসব রেষ্টুরেন্ট’র ৪২ বছরের শিক্ষকতা শেষে বিদায় নিলেন আতাউর রহমান খাঁন গোলাপগঞ্জ উপজেলা প্রেসক্লাবের কমিটি গঠন,  সভাপতি ছানু, সম্পাদক হারিছ ও সাংগঠনিক সম্পাদক কামাল কানাইঘাট পৌর বিএনপির উদ্যেগে দলের প্রতিষ্টাবার্ষিকী উদযাপিত ৪২ বছরের শিক্ষকতা শেষে বিদায় নিলেন আতাউর রহমান খাঁন কানাইঘাটে বিএনপির ৪৮তম প্রতিষ্টাবার্ষিকীতে বর্ণাট্য আনন্দ শোভাযাত্রা গুচ্ছগ্রাম ফুটবল প্রিমিয়ার লীগের জমকালো ফাইনাল সম্পন্ন আগস্টে নির্যাতনের শিকার ২৫২ নারী ও কন্যাশিশু ভক্তদের যে সুখবর দিলেন রাশমিকা তারকা অলরাউন্ডারের ইনজুরিতে বিপাকে টিম ইন্ডিয়া কে পাচ্ছেন মেসির ১০ নম্বর জার্সি? আর্জেন্টিনা দল থেকে মেসির অবসর নেপাল-তিব্বতে মৃতের সংখ্যা ছাড়াল ১০০০ ‘সম্পূর্ণ বিনামূল্যে কর্মী নিতে সম্মত হয়েছে মালয়েশিয়া’ কোম্পানীগঞ্জে ১সন্তানের জননী কে ধর্ষণের চেষ্টা থানায় অভিযোগ ‘নাগরিক প্রতিদিন’ বন্ধের ঘোষণা প্রিপেইড মিটার ও বিদ্যুৎ বিল নিয়ে জরুরি বার্তা ট্রাফিক আইন লঙ্ঘনে ঢাকায় একদিনে ২৩৭৭ মামলা হামের উপসর্গে আরও ৬ শিশুর মৃত্যু দেশে ফিরল লিবিয়ায় বন্দী ১৭৪ বাংলাদেশি কোম্পানীগঞ্জে যুবদের জন্য ‘সবুজ ব্যবসা ও ক্লাইমেট অ্যাকশন’ বিষয়ক প্রশিক্ষণ সম্পন্ন মোটরসাইকেলসহ গাড়ির মালিক-চালকদের বড় সুখবর দিল বিআরটিএ
আরও এক বন্দির দেহাবশেষ ফিরিয়ে দিলো হামাস

আরও এক বন্দির দেহাবশেষ ফিরিয়ে দিলো হামাস

বুধবার (৫ নভেম্বর) এই ইসরায়েলি জিম্মির মরদেহ ফেরত দেয়া হয়। এক প্রতিবেদনে খবরটি নিশ্চিত করেছে আলজাজিরা।

 

এতে বলা হয়, যুদ্ধবিরতির অংশ হিসেবে গতকাল আরও এক নিহতের মরদেহ রেডক্রসের মধ্যস্থতায় হস্তান্তর করা হয়েছে ইসরায়েলের কাছে। এ নিয়ে মোট ২২ জিম্মির মরদেহ হস্তান্তর করা হলো। যুদ্ধবিরতির শর্তানুযায়ী আরও ছয়জনের মরদেহ ফেরত দেবে হামাস। যার মধ্যে ইসরায়েলিসহ একজন থাই ও নেপালের নাগরিক রয়েছেন।

 

উল্লেখ্য, যুদ্ধবিরতির অংশ হিসাবে গত মাস থেকেই মৃত ইসরায়েলিদের মরদেহ হস্তান্তর করে আসছে হামাস। শর্তানুযায়ী, ইসরায়েলকে মৃত ২৮ জিম্মির দেহাবশেষ ফেরত দিতে রাজি হয়েছিল ফিলিস্তিনি মুক্তিকামী গোষ্ঠীটি।

 

অপরদিকে, মৃত বন্দিদের দেহাবশেষ ফেরাতে হামাস ইচ্ছাকৃতভাবে দেরি করছে বলে অভিযোগ ইসরায়েলের। তবে হামাসের দাবি- ব্যাপক ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ায় সব মরদেহ খুঁজে পেতে বেগ পেতে হচ্ছে তাদের।

 

চলমান যুদ্ধবিরতি চুক্তির শর্ত অনুযায়ী, জীবিত ও মৃত জিম্মিদের মুক্তির বিনিময়ে ইসরায়েল ধাপে ধাপে প্রায় দুই হাজার ফিলিস্তিনি বন্দি ও আটক ব্যক্তিকে ছেড়ে দিয়েছে। সেইসাথে, সামরিক অভিযান সাময়িকভাবে বন্ধ এবং গাজায় মানবিক সহায়তা বৃদ্ধিরও উদ্যোগ নেয়া হয়।

 

তবে যুদ্ধবিরতি কার্যকর রাখা নিয়ে দুই পক্ষই পাল্টাপাল্টি দোষারোপ করছে। যুদ্ধবিরতি কার্যকর অবস্থায়ও গাজার বিভিন্ন অংশে বিভিন্ন সময় হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Comments are closed.




© All rights reserved © 2023 shobshomoy.com
Design BY Web Nest BD
shobshomoy.com