রবিবার, ০৮ মার্চ ২০২৬, ০৩:৪৫ অপরাহ্ন

নোটিশ :
Welcome To Our Website...
শিরোনাম :
কোম্পানীগঞ্জে অবৈধ বালু-পাথর উত্তোলন: মোবাইল কোর্টে ৮ জনের কারাদণ্ড এটিএন নিউজ ফ্রেশ ইসলামিক অলিম্পিয়াডে দেশসেরা সিলেটের স্নেহা আজ প্রধানমন্ত্রী তারেক রহমানের ২০ তম কারাবন্দি দিবস ইরানে নিহতের সংখ্যা ছাড়াতে পারে ১৩শ’ যুদ্ধের মধ্যে ভূমিকম্পে ফের কাঁপল ইরান ওসমানীনগরে দুপক্ষের সংঘর্ষে, প্রাণ গেলো যুবকের হবিগঞ্জে বিজিবির অভিযানে ৫৫ কেজি গাঁজা ও ৮টি ভারতীয় গরু জব্দ জ্বালানি তেল নিয়ে উদ্বিগ্ন হওয়ার কিছু নেই: বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী গণতন্ত্রের অগ্রযাত্রায় শ্রেষ্ঠ অদম্য নারী’ সম্মাননা পাচ্ছেন বেগম খালেদা জিয়া নয় দিনের ব্যবধানে একই কায়দায় দুই ছিনতাই কোনোভাবেই ছাড় দেওয়া হবে না: আরিফুল হক চৌধুরী রমজান উপলক্ষে অসহায়দের পাশে হেল্পিং হ্যান্ডস জকিগঞ্জে গ্রে*প্তা*র- ৩, জ*ব্দ মাদকের বিশাল চালান সরি! প্রতিবেশী আরব দেশগুলোকে লক্ষ্য করে হামলা চালাতে হচ্ছে,’ জানালো ইরান জীবন দেব, কিন্তু চব্বিশ হারিয়ে যেতে দেবোনা: জামায়াত আমির ফেসবুকে প্রেম, সুনামগঞ্জে গিয়ে ধর্ষিত সিলেটের তরুণী শনিবার যেসব এলাকায় ৭ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যে কারণে এএসপি জহিরুল ক্লোজড দল ছাড়লেন সিলেটের জামায়াত নেতা, আমীরকে চিঠি জকিগঞ্জে ই য়া বা র চালান নিয়ে বসেছিলেন ক্যাফেতে, পুলিশ ধরল ৩ জনকে শাহজালাল (রহ.) ব্যবহৃত সামগ্রী জাদুঘরে সংরক্ষণের নির্দেশ হাইকোর্টের সড়কে ঝরল পুলিশের প্রাণ কানাইঘাটে অটো রাইস মিলে ভয়াবহ অ*গ্নি*কাণ্ড, দেড় কোটি টাকার ক্ষতি হঠাৎ বিক্ষোভের ডাক জামায়াতের ভারতে যুদ্ধবিমান বিধ্বস্ত, ২ পাইলট নিহত ইরাকে ৩ বাংলাদেশির মৃত্যু মাাধবপুরে ট্রাকভর্তি পাথরের নিচে ২ কোটি টাকার ভারতীয় কসমেটিকস জব্দ দোয়ারাবাজারে টাকার লোভে নদীর পাড় বিক্রি: সোনালীচেলার ভাঙনে বিলীন হচ্ছে গ্রাম মধ্যনগরে সরকারি জমি থেকে মাটি বিক্রির অভিযোগ বিএনপির নেতার বিরুদ্ধে ফেব্রুয়ারিতে সড়কে ৪৪৭ জনের প্রাণহানী
গাজায় মানবিক সহায়তা পৌঁছাতে বাধা দিচ্ছে ইসরায়েল, দাবি জাতিসংঘের

গাজায় মানবিক সহায়তা পৌঁছাতে বাধা দিচ্ছে ইসরায়েল, দাবি জাতিসংঘের

সাম্প্রতিক যুদ্ধবিরতির পর থেকে ইসরায়েল গাজায় মানবিক সহায়তার প্রবেশের ১০৭টি ত্রাণবাহী ট্রাক প্রবেশের অনুরোধ প্রত্যাখ্যান করেছে। এর মধ্যে কম্বল, শীতের পোশাক এবং বিশুদ্ধ পানি ও জরুরি ওষুধ সরঞ্জামের রয়েছে। শুক্রবার (৭ নভেম্বর) এক প্রতিবেদনে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এ তথ্য  জানায়।

 

 

জাতিসংঘের মুখপাত্র ফারহান হক সংবাদকর্মীদের বলেন, ‘যুদ্ধবিরতির পর আমাদের অংশীদাররা রিপোর্ট করেছেন যে, ১০৭টি ত্রানবাহী ট্রাক প্রবেশের অনুরোধ ইসরায়েলি কর্তৃপক্ষ প্রত্যাখ্যান করেছে। এগুলোর মধ্যে প্রায় ৯০ শতাংশ অনুরোধই এসেছিল ৩৩০টিরও বেশি স্থানীয় ও আন্তর্জাতিক এনজিও থেকে, যার মধ্যে অর্ধেকের বেশি অনুরোধ প্রত্যাখ্যান করা হয়েছে।’

 

 

তিনি আরও উল্লেখ করেন, ইসরায়েলি সেনাবাহিনীর চলমান হামলা সাধারণ নাগরিক ও সহায়তা বিতরণ কার্যক্রমের জন্য ঝুঁকি সৃষ্টি করছে। ফারহান হক বলেন, ‘প্রতিদিন বহু এলাকায় আবাসিক ভবন ধ্বংসের ঘটনা ঘটছে। বিশেষ করে পূর্ব খান ইউনিস, পূর্ব গাজা সিটি এবং রাফাহ এলাকায়, যেখানে ইসরায়েলি সেনারা অবস্থান করছে।’

 

 

জাতিসংঘের এই তথ্য গাজায় মানবিক সংকটের তীব্রতা তুলে ধরছে। সহায়তা পৌঁছে দেয়ার বাধা ও চলমান হামলার কারণে সাধারণ মানুষ ও সহায়তা কার্যক্রমের জন্য পরিস্থিতি আরও জটিল হয়ে উঠেছে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2023 shobshomoy.com
Design BY Web Nest BD
shobshomoy.com