রবিবার, ০৮ মার্চ ২০২৬, ০৩:৪৮ অপরাহ্ন

নোটিশ :
Welcome To Our Website...
শিরোনাম :
কোম্পানীগঞ্জে অবৈধ বালু-পাথর উত্তোলন: মোবাইল কোর্টে ৮ জনের কারাদণ্ড এটিএন নিউজ ফ্রেশ ইসলামিক অলিম্পিয়াডে দেশসেরা সিলেটের স্নেহা আজ প্রধানমন্ত্রী তারেক রহমানের ২০ তম কারাবন্দি দিবস ইরানে নিহতের সংখ্যা ছাড়াতে পারে ১৩শ’ যুদ্ধের মধ্যে ভূমিকম্পে ফের কাঁপল ইরান ওসমানীনগরে দুপক্ষের সংঘর্ষে, প্রাণ গেলো যুবকের হবিগঞ্জে বিজিবির অভিযানে ৫৫ কেজি গাঁজা ও ৮টি ভারতীয় গরু জব্দ জ্বালানি তেল নিয়ে উদ্বিগ্ন হওয়ার কিছু নেই: বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী গণতন্ত্রের অগ্রযাত্রায় শ্রেষ্ঠ অদম্য নারী’ সম্মাননা পাচ্ছেন বেগম খালেদা জিয়া নয় দিনের ব্যবধানে একই কায়দায় দুই ছিনতাই কোনোভাবেই ছাড় দেওয়া হবে না: আরিফুল হক চৌধুরী রমজান উপলক্ষে অসহায়দের পাশে হেল্পিং হ্যান্ডস জকিগঞ্জে গ্রে*প্তা*র- ৩, জ*ব্দ মাদকের বিশাল চালান সরি! প্রতিবেশী আরব দেশগুলোকে লক্ষ্য করে হামলা চালাতে হচ্ছে,’ জানালো ইরান জীবন দেব, কিন্তু চব্বিশ হারিয়ে যেতে দেবোনা: জামায়াত আমির ফেসবুকে প্রেম, সুনামগঞ্জে গিয়ে ধর্ষিত সিলেটের তরুণী শনিবার যেসব এলাকায় ৭ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যে কারণে এএসপি জহিরুল ক্লোজড দল ছাড়লেন সিলেটের জামায়াত নেতা, আমীরকে চিঠি জকিগঞ্জে ই য়া বা র চালান নিয়ে বসেছিলেন ক্যাফেতে, পুলিশ ধরল ৩ জনকে শাহজালাল (রহ.) ব্যবহৃত সামগ্রী জাদুঘরে সংরক্ষণের নির্দেশ হাইকোর্টের সড়কে ঝরল পুলিশের প্রাণ কানাইঘাটে অটো রাইস মিলে ভয়াবহ অ*গ্নি*কাণ্ড, দেড় কোটি টাকার ক্ষতি হঠাৎ বিক্ষোভের ডাক জামায়াতের ভারতে যুদ্ধবিমান বিধ্বস্ত, ২ পাইলট নিহত ইরাকে ৩ বাংলাদেশির মৃত্যু মাাধবপুরে ট্রাকভর্তি পাথরের নিচে ২ কোটি টাকার ভারতীয় কসমেটিকস জব্দ দোয়ারাবাজারে টাকার লোভে নদীর পাড় বিক্রি: সোনালীচেলার ভাঙনে বিলীন হচ্ছে গ্রাম মধ্যনগরে সরকারি জমি থেকে মাটি বিক্রির অভিযোগ বিএনপির নেতার বিরুদ্ধে ফেব্রুয়ারিতে সড়কে ৪৪৭ জনের প্রাণহানী
ইউপিএস কার্গো প্লেন দুর্ঘটনার পর এমডি-১১ উড়োজাহাজের উড্ডয়ন স্থগিত

ইউপিএস কার্গো প্লেন দুর্ঘটনার পর এমডি-১১ উড়োজাহাজের উড্ডয়ন স্থগিত

কেন্টাকির লুইসভিলে ইউপিএসের ম্যাকডোনেল ডগলাস ‘এমডি-১১’ কার্গো প্লেন বিধ্বস্ত হয়ে ১৪ জন নিহত হওয়ার পর যুক্তরাষ্ট্রের ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন (এফএএ) সব এমডি-১১ উড়োজাহাজের উড্ডয়ন সাময়িকভাবে বন্ধ করেছে। এক প্রতিবেদনে যুক্তরাষ্ট্রের সংবাদমাধ্যম সিএনএন নিউজ এ তথ্য জানায়।

মঙ্গলবারের (৪ নভেম্বর) ভয়াবহ দুর্ঘটনার পর লুইসভিলের যে এলাকায় কার্গো প্লেনটি আছড়ে পড়ে সেখানে এখনও নিখোঁজ রয়েছেন নয়জন। আগুন ও ধোঁয়ায় পুরো এলাকা পুড়ে ছাই হয়ে গেছে। সেই সাথে, ধ্বংস হয়েছে বহু ব্যবসা প্রতিষ্ঠান।

শনিবার (৮ নভেম্বর) এফএএ জানায়, প্রতিটি ‘এমডি-১১’ ও ‘এমডি-১১-এফ’ উড়োজাহাজে জরুরি পরিদর্শন না হওয়া পর্যন্ত এগুলো আকাশে ওড়ানো যাবে না।

 

ইতোমধ্যে ইউপিএস ও ফেডএক্স কোম্পানিগুলো তাদের ৫০টিরও বেশি ‘এমডি-১১’ উড়োজাহাজ সাময়িকভাবে  উড্ডয়ন কার্যক্রম বন্ধ রেখেছে। বোয়িংয়ের পরামর্শের পরই এই সিদ্ধান্ত আসে। দুর্ঘটনায় বিধ্বস্ত ইউপিএস প্লেনটি ছিল ৩৪ বছরের পুরোনো—যদিও কার্গো উড়োজাহাজের ক্ষেত্রে এ বয়স অস্বাভাবিক নয়।

ন্যাশনাল ট্রান্সপোর্টেশন সেফটি বোর্ড (এনটিএসবি) জানিয়েছে, দুই ঘণ্টার ককপিট অডিও উদ্ধার  করা হয়েছে। যেখানে দেখা যায়—দলটি নিয়মমাফিক চেকলিস্ট সম্পন্ন করেছিল এবং টেকঅফকে ‘স্বাভাবিক’ মনে হচ্ছিল।

এরপরও কীভাবে আগুন লেগে যায় বিমানটিতে, সেটি নিয়ে চলছে তদন্ত। তবে, এখনও তদন্ত চলমান থাকায় রিপোর্ট দিতে সময় লাগবে বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রের ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2023 shobshomoy.com
Design BY Web Nest BD
shobshomoy.com