শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০১:৫৪ অপরাহ্ন

নোটিশ :
www.shobshomoy.com নিউজে আপনাকে স্বাগতম | সবসময় সবার আগে, নির্ভুল ও নিরপেক্ষ সংবাদ। Welcome to www.shobshomoy.com News | Always First with Fast, Accurate & Unbiased News.
শিরোনাম :
কানাইঘাটে বর্ণাঢ্য শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী পালন! ভক্তদের মিলনমেলা দেশের উন্নয়নে প্রবাসীদের আরো সক্রিয় ভূমিকা রাখার আহ্বান রাষ্ট্রপতির সেবাপ্রত্যাশীর গালে চড়! সিলেট নির্বাচন অফিসে তোলপাড় হারিছ চৌধুরী ৫ম মৃত্যু বার্ষিকীতে কানাইঘাটে মিলাদ-দোয়া মাহফিল অনুষ্ঠিত ওসমানী মেডিকেলে চিকিৎসকদের সময়মতো উপস্থিতি-প্রস্থান নিশ্চিত করতে কঠোর নির্দেশনা কানাইঘাটে এক যুবতিকে ১০ দিন আটক রেখে পালাক্রর্মে ধর্ষন, গ্রেফতার-১ পর্যটন কেন্দ্র জাফলংয়ে ওয়ার্ল্ড ভিশনের পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান ও ছাতা বিতরণ জৈন্তাপুরে রাংপানি নদীতে টাস্কফোর্সের অভিযান, ১২ বারকি নৌকা জব্দ নতুন আঙ্গিকে যাত্রা শুরু উৎসব রেষ্টুরেন্ট’র ৪২ বছরের শিক্ষকতা শেষে বিদায় নিলেন আতাউর রহমান খাঁন গোলাপগঞ্জ উপজেলা প্রেসক্লাবের কমিটি গঠন,  সভাপতি ছানু, সম্পাদক হারিছ ও সাংগঠনিক সম্পাদক কামাল কানাইঘাট পৌর বিএনপির উদ্যেগে দলের প্রতিষ্টাবার্ষিকী উদযাপিত ৪২ বছরের শিক্ষকতা শেষে বিদায় নিলেন আতাউর রহমান খাঁন কানাইঘাটে বিএনপির ৪৮তম প্রতিষ্টাবার্ষিকীতে বর্ণাট্য আনন্দ শোভাযাত্রা গুচ্ছগ্রাম ফুটবল প্রিমিয়ার লীগের জমকালো ফাইনাল সম্পন্ন আগস্টে নির্যাতনের শিকার ২৫২ নারী ও কন্যাশিশু ভক্তদের যে সুখবর দিলেন রাশমিকা তারকা অলরাউন্ডারের ইনজুরিতে বিপাকে টিম ইন্ডিয়া কে পাচ্ছেন মেসির ১০ নম্বর জার্সি? আর্জেন্টিনা দল থেকে মেসির অবসর নেপাল-তিব্বতে মৃতের সংখ্যা ছাড়াল ১০০০ ‘সম্পূর্ণ বিনামূল্যে কর্মী নিতে সম্মত হয়েছে মালয়েশিয়া’ কোম্পানীগঞ্জে ১সন্তানের জননী কে ধর্ষণের চেষ্টা থানায় অভিযোগ ‘নাগরিক প্রতিদিন’ বন্ধের ঘোষণা প্রিপেইড মিটার ও বিদ্যুৎ বিল নিয়ে জরুরি বার্তা ট্রাফিক আইন লঙ্ঘনে ঢাকায় একদিনে ২৩৭৭ মামলা হামের উপসর্গে আরও ৬ শিশুর মৃত্যু দেশে ফিরল লিবিয়ায় বন্দী ১৭৪ বাংলাদেশি কোম্পানীগঞ্জে যুবদের জন্য ‘সবুজ ব্যবসা ও ক্লাইমেট অ্যাকশন’ বিষয়ক প্রশিক্ষণ সম্পন্ন মোটরসাইকেলসহ গাড়ির মালিক-চালকদের বড় সুখবর দিল বিআরটিএ
মেসির বিশ্বরেকর্ডের রাতে ইতিহাস গড়ে সেমিফাইনালে মিয়ামি

মেসির বিশ্বরেকর্ডের রাতে ইতিহাস গড়ে সেমিফাইনালে মিয়ামি

লিওনেল মেসির দুর্দান্ত পারফরম্যান্সে এমএলএস প্লে-অফের সেমিফাইনালে উঠেছে ইন্টার মিয়ামি। শনিবার রাতে ইস্টার্ন কনফারেন্সের প্রথম রাউন্ডের তৃতীয় ও শেষ ম্যাচে ন্যাশভিল এসসিকে ৪–০ গোলে হারায় মেসির দল। এই জয়ে ইন্টার মিয়ামি এখন এমএলএস কাপের শিরোপা জেতার পথে মাত্র তিন জয় দূরে। এই রাতে মেসি গড়ে ফেলেছেন বিশ্বরেকর্ড, ইন্টার মিয়ামিও গড়ে ফেলেছে ইতিহাস।

ম্যাচের ১০ মিনিটেই চারজন ডিফেন্ডারের মাঝখান থেকে বক্সের বাইরে থেকে গোল করেন মেসি। ৩৯ মিনিটে দ্বিতীয় গোলটি আসে সহজ সুযোগে, যখন মাতেও সিলভেত্তি প্রতিপক্ষ ডিফেন্ডারকে কাটিয়ে বল বাড়িয়ে দেন মেসির সামনে। গোলরক্ষককে পাশ কাটিয়ে খালি পোস্টে বল জড়িয়ে দেন আর্জেন্টাইন তারকা।

 

দ্বিতীয়ার্ধের শুরুতে ন্যাশভিল একটি গোল করেছিল বলে মনে হলেও ফাউলের কারণে সেটি বাতিল হয়। ৭৪ আর ৭৬ মিনিটে তাদেও আইয়েন্দের জোড়া গোলে শেষ পর্যন্ত সহজ জয় নিয়েই সেমিফাইনালে যায় ইন্টার মিয়ামি।

 

ইন্টার মিয়ামি ও সিনসিনাতির মধ্যে জয়ী দল মুখোমুখি হবে ফিলাডেলফিয়া ইউনিয়ন বা এনওয়াইসি এফসির সঙ্গে ইস্ট কনফারেন্সের ফাইনালে। ফাইনাল হবে ৬ ডিসেম্বর, এবং ফিলাডেলফিয়া, সিনসিনাতি বা ইন্টার মিয়ামির মধ্যে যেই দল উঠবে, তারাই আয়োজন করবে ফাইনাল ম্যাচটি

 

ম্যাচের ৭৬ মিনিটে আইয়েন্দেকে গোল করিয়ে বিশ্বরেকর্ড গড়ে ফেলেছেন মেসি। চলতি শতাব্দিতে প্রথম খেলোয়াড় হিসেবে তিনি করিয়েছেন ৪০০ গোল। বর্তমানে খেলছেন, এমন আর কোনো খেলোয়াড়ের নামের পাশে ৩০০ অ্যাসিস্টও নেই।

 

ন্যাশভিলের বিপক্ষে এই জয়ের ফলে ইতিহাস গড়ে ফেলেছে মিয়ামিও। এই প্রথম দলটা এমএলএস প্লে-অফের এত দূর পর্যন্ত এসেছে। এর আগে দক্ষিণ ফ্লোরিডার আগের ক্লাব মিয়ামি ফিউশন ২০০১ সালে সেমিফাইনালে উঠেছিল, কিন্তু ইন্টার মিয়ামির জন্য এটি একদম নতুন অধ্যায়।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Comments are closed.




© All rights reserved © 2023 shobshomoy.com
Design BY Web Nest BD
shobshomoy.com