রবিবার, ০৭ Jun ২০২৬, ০২:৩৮ পূর্বাহ্ন

নোটিশ :
Welcome To Our Website...
শিরোনাম :
কাজ শেষের আগেই সড়কে গর্ত, ২ কোটি ৮৭ লাখ টাকার প্রকল্পে অনিয়মের অভিযোগ দুর্বৃত্তের হামলায় আহত ব্যবসায়ীর শয্যাপাশে দোকান মালিক সমিতি সিলেট জেলা শাখার নেতৃবৃন্দ শহীদ জিয়ার শাহাদাৎ বার্ষিকীতে সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের দোয়া। ১১ বার নকশা বদল, ৬ বছর ঝুলে অধিগ্রহণ: ওসমানী বিমানবন্দর সম্প্রসারণে বন্দি সাড়ে ৩শ পরিবার ইতালি’তে ‘বিশ্বনাথ এসোসিয়েশনের কমিটি গঠন : সভাপতি- আব্দুল হামিদ আহাদ, সম্পাদক- এনামুল হক বিচারকের অবকাশকালীন ছুটি বাতিল, বিচার শুরু ১ জুন কোম্পানীগঞ্জে নিয়ম না মানলেই গুনতে হচ্ছে জরিমানা সিসিক প্রশাসকের সঙ্গে কসোভোর রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বাণিজ্যমন্ত্রীর অসন্তোষ ঢাকার আতিথেয়তায় মুগ্ধ কলকাতার অভিনেত্রী সৃজা ক্রিকেটের নিয়মে যেসব পরিবর্তন আনতে যাচ্ছে আইসিসি হ্যারি কেনের হ্যাটট্রিকে বায়ার্নের গোল উৎসব চতুর্থ চ্যাম্পিয়ন্স লিগ শিরোপা ঘরে তুলল বার্সেলোনা পরিবেশ আইন লঙ্ঘনে দুই প্রতিষ্ঠানকে জরিমানা সিলেটে হামের উপসর্গ নিয়ে আরও এক শিশুর মৃত্যু সিলেট থেকে চট্টগ্রাম ও কক্সবাজার যাবে বিমান সিলেটে ছি ন তা ই কা রী বাপ্পী বিএনপি নেতার ছেলে! সিলেটে যে রোগে বাড়ছে প্রাণহানি সিলেটে ধরা ৭ ছি ন তা ই কা রী, ৪ জন জেলার বাইরের আমির হামজাকে নিয়ে যা বললেন রাশেদ খান হরমুজে ১০০ জাহাজ আটকে দিয়েছে যুক্তরাষ্ট্র, দাবি সেন্ট্রাল কমান্ডের হোয়াইট হাউসের কাছে গোলাগুলি, গুলিবিদ্ধ ২ লাখের নিচে কোনও গরু নেই রামিসা হত্যা মামলার দুই আসামিকে আদালতে আনা হয়েছে আয়ে শীর্ষে রোনালদো, তিন নম্বরে মেসি জৈন্তাপুরে চোরাই ভারতীয় চাপাতাসহ পিকআপ জ ব্দ, গ্রে*প্তা*র ১ হবিগঞ্জে পৃথক দুই অ*গ্নি*কা*ণ্ডে কোটি টাকার ক্ষয়ক্ষতি সিলেটে স্ত্রীর বি রু দ্ধে স্বামীর হ ত্যা মা ম লা সিলেটে ২৩৩ জন পাকড়াও প্রবাসী কল্যাণ ডেস্কের পরিদর্শকের মৃ ত্যু তে সিলেট পুলিশ সুপারের শোক

মৌলভীবাজারের স্বামী-স্ত্রী সেজে এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

মৌলভীবাজারের স্বামী-স্ত্রী সেজে এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

সবসময় ডেস্ক :::মৌলভীবাজারের শ্রীমঙ্গলে স্বামী-স্ত্রী সেজে এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃত ব্যক্তির নাম স্বপন মিয়া। তিনি সিন্দুরখান ইউনিয়নের কুঞ্জবন গ্রামের বাসিন্দা।

 

 

শনিবার বিকেলে নিজ বাড়ি থেকে স্বপনকে গ্রেপ্তার করা হয়।

 

পুলিশ জানায়, স্বপন ওয়ারেন্টভুক্ত আসামি। তিনি দীর্ঘদিন ধরে মাদক ও সীমান্ত এলাকার চোরাচালান চক্রের সঙ্গে জড়িত। পুলিশের উপস্থিতি টের পেলেই দ্রুত গা-ঢাকা দিতেন তিনি। একাধিক সোর্স থাকায় পুলিশ আসার আগাম খবর পেয়ে পালিয়ে যেতেন। তাই তাকে ধরতে অভিনব কৌশল নেয় পুলিশ।

 

 

শনিবার বিকেলে এএসআই শরাফত আলী বোরকা পরে নারী সেজে ছদ্মবেশ ধারণ করেন, আর কনস্টেবল মো. রোকন উদ্দিন পাঞ্জাবি ও টুপি পরে স্বামী সেজে মোটরসাইকেলে করে স্বপনের বাড়িতে যান। তখন স্বপনের স্ত্রী উঠোনে ঝাড়ু দিচ্ছিলেন। পুলিশ ঘরে ঢুকে দেখে স্বপন মিয়া বিছানায় শুয়ে আছেন। স্বপনের স্ত্রী ‘মহিলা এসেছে, মহিলা এসেছে’ বলার আগেই পুলিশ দ্রুত ব্যবস্থা নিয়ে স্বপনকে গ্রেপ্তার করে ফেলে।

 

 

এএসআই শরাফত আলী বলেন, মাদক কারবারি স্বপনকে গ্রেপ্তারে আমরা দীর্ঘদিন ধরে চেষ্টা করছিলাম। সে অত্যন্ত চতুর। সামান্যতম পুলিশি নড়াচড়া টের পেলেই পালিয়ে যেত। এ জন্য কৌশলগত পরিবর্তন আনতে হয়েছে। অবশেষে ছদ্মবেশে অভিযান চালিয়ে তাকে আটক করতে পেরেছি।

 

 

ওসি মো. আমিনুল ইসলাম বলেন, আসামি গ্রেপ্তারের এই সফল অভিযান প্রশংসনীয়। ওয়ারেন্টভুক্ত কোনো অপরাধীই আইনের বাইরে থাকতে পারবে না। অপরাধীরা যতই কৌশল অবলম্বন করুক, পুলিশ প্রয়োজনীয় বুদ্ধি ও কৌশল প্রয়োগ করে তাদের আইনের আওতায় আনবে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2023 shobshomoy.com
Design BY Web Nest BD
shobshomoy.com