রবিবার, ০৭ Jun ২০২৬, ০৪:১০ পূর্বাহ্ন

নোটিশ :
Welcome To Our Website...
শিরোনাম :
কাজ শেষের আগেই সড়কে গর্ত, ২ কোটি ৮৭ লাখ টাকার প্রকল্পে অনিয়মের অভিযোগ দুর্বৃত্তের হামলায় আহত ব্যবসায়ীর শয্যাপাশে দোকান মালিক সমিতি সিলেট জেলা শাখার নেতৃবৃন্দ শহীদ জিয়ার শাহাদাৎ বার্ষিকীতে সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের দোয়া। ১১ বার নকশা বদল, ৬ বছর ঝুলে অধিগ্রহণ: ওসমানী বিমানবন্দর সম্প্রসারণে বন্দি সাড়ে ৩শ পরিবার ইতালি’তে ‘বিশ্বনাথ এসোসিয়েশনের কমিটি গঠন : সভাপতি- আব্দুল হামিদ আহাদ, সম্পাদক- এনামুল হক বিচারকের অবকাশকালীন ছুটি বাতিল, বিচার শুরু ১ জুন কোম্পানীগঞ্জে নিয়ম না মানলেই গুনতে হচ্ছে জরিমানা সিসিক প্রশাসকের সঙ্গে কসোভোর রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বাণিজ্যমন্ত্রীর অসন্তোষ ঢাকার আতিথেয়তায় মুগ্ধ কলকাতার অভিনেত্রী সৃজা ক্রিকেটের নিয়মে যেসব পরিবর্তন আনতে যাচ্ছে আইসিসি হ্যারি কেনের হ্যাটট্রিকে বায়ার্নের গোল উৎসব চতুর্থ চ্যাম্পিয়ন্স লিগ শিরোপা ঘরে তুলল বার্সেলোনা পরিবেশ আইন লঙ্ঘনে দুই প্রতিষ্ঠানকে জরিমানা সিলেটে হামের উপসর্গ নিয়ে আরও এক শিশুর মৃত্যু সিলেট থেকে চট্টগ্রাম ও কক্সবাজার যাবে বিমান সিলেটে ছি ন তা ই কা রী বাপ্পী বিএনপি নেতার ছেলে! সিলেটে যে রোগে বাড়ছে প্রাণহানি সিলেটে ধরা ৭ ছি ন তা ই কা রী, ৪ জন জেলার বাইরের আমির হামজাকে নিয়ে যা বললেন রাশেদ খান হরমুজে ১০০ জাহাজ আটকে দিয়েছে যুক্তরাষ্ট্র, দাবি সেন্ট্রাল কমান্ডের হোয়াইট হাউসের কাছে গোলাগুলি, গুলিবিদ্ধ ২ লাখের নিচে কোনও গরু নেই রামিসা হত্যা মামলার দুই আসামিকে আদালতে আনা হয়েছে আয়ে শীর্ষে রোনালদো, তিন নম্বরে মেসি জৈন্তাপুরে চোরাই ভারতীয় চাপাতাসহ পিকআপ জ ব্দ, গ্রে*প্তা*র ১ হবিগঞ্জে পৃথক দুই অ*গ্নি*কা*ণ্ডে কোটি টাকার ক্ষয়ক্ষতি সিলেটে স্ত্রীর বি রু দ্ধে স্বামীর হ ত্যা মা ম লা সিলেটে ২৩৩ জন পাকড়াও প্রবাসী কল্যাণ ডেস্কের পরিদর্শকের মৃ ত্যু তে সিলেট পুলিশ সুপারের শোক

জয়ের সেঞ্চুরিতে রানের পাহাড়ে চড়ছে বাংলাদেশ

জয়ের সেঞ্চুরিতে রানের পাহাড়ে চড়ছে বাংলাদেশ

সিলেট টেস্টে মাহমুদুল হাসান জয়ের দুর্দান্ত কামব্যাক সেঞ্চুরিতে ৫২ রানের লিড নিয়ে দ্বিতীয় দিনের খেলা শেষ করেছে বাংলাদেশ। প্রথম ইনিংসে আয়ারল্যান্ডের ২৮৬ রানের জবাবে দিন শেষে বাংলাদেশের সংগ্রহ ১ উইকেটে ৩৩৮ রান।

এর আগে ৮ উইকেটে ২৭০ রান নিয়ে দ্বিতীয় দিনের খেলা শুরু করে সফরকারীরা। দ্বিতীয় দিনে মাত্র ১৪ বলে স্কোরবোর্ডে আর মাত্র ১৬ রান যোগ করে অলআউট হয় আইরিশরা। শেষ দুটি উইকেট তুলে নেন তাইজুল ও হাসান মাহমুদ।

বাংলাদেশের পক্ষে সর্বোচ্চ ৩ উইকেট নেন মেহেদী হাসান মিরাজ। আর ২টি করে উইকেট শিকার করেছেন হাসান মাহমুদ, তাইজুল ইসলাম ও অভিষিক্ত হাসান মুরাদ।

জবাবে দুই ওপেনারের হাত ধরে দারুণ সূচনা আসে বাংলাদেশের। বিনা উইকেটে ১০৯ রান করে লাঞ্চ বিরতিতে যায় স্বাগতিকরা। দ্বিতীয় সেশনেও দেখা মেলে দুই ওপেনার মাহমুদুল ও সাদমানের সাবলিল ব্যাটিং। শেষ পর্যন্ত ১৬৮ রানের জুটি ভাঙ্গে সাদমান ইসলাম ৮০ রানে আউট হলে। এরপর মুমিনুল হককে নিয়ে দলকে এগিয়ে নিয়ে যেতে থাকেন মাহমুদুল হাসান জয়।

অনবদ্য ব্যাটিং প্রদর্শনীতে সাড়ে তিন বছর পর টেস্ট ক্যারিয়ারে নিজের দ্বিতীয় সেঞ্চুরি তুলে নেন জয়। অর্ধশত রান আসে মুমিনুলের ব্যাট থেকে। জয় ১৬৯ রানে এবং মুমিনুল ৮০ রানে অপরাজিত থেকে দিন শেষ করেছেন। বাংলাদেশের স্কোর ১ উইকেটে ৩৩৮। আইরিশদের প্রথম ইনিংসের চেয়ে আপাতত ৫২ রানে এগিয়ে শান্তর দল। তৃতীয় দিন অবাক করা কিছু না ঘটলে রানের পাহাড় গড়তে চলেছে টাইগাররা।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2023 shobshomoy.com
Design BY Web Nest BD
shobshomoy.com