রবিবার, ০৮ মার্চ ২০২৬, ০১:৫৭ অপরাহ্ন

নোটিশ :
Welcome To Our Website...
শিরোনাম :
কোম্পানীগঞ্জে অবৈধ বালু-পাথর উত্তোলন: মোবাইল কোর্টে ৮ জনের কারাদণ্ড এটিএন নিউজ ফ্রেশ ইসলামিক অলিম্পিয়াডে দেশসেরা সিলেটের স্নেহা আজ প্রধানমন্ত্রী তারেক রহমানের ২০ তম কারাবন্দি দিবস ইরানে নিহতের সংখ্যা ছাড়াতে পারে ১৩শ’ যুদ্ধের মধ্যে ভূমিকম্পে ফের কাঁপল ইরান ওসমানীনগরে দুপক্ষের সংঘর্ষে, প্রাণ গেলো যুবকের হবিগঞ্জে বিজিবির অভিযানে ৫৫ কেজি গাঁজা ও ৮টি ভারতীয় গরু জব্দ জ্বালানি তেল নিয়ে উদ্বিগ্ন হওয়ার কিছু নেই: বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী গণতন্ত্রের অগ্রযাত্রায় শ্রেষ্ঠ অদম্য নারী’ সম্মাননা পাচ্ছেন বেগম খালেদা জিয়া নয় দিনের ব্যবধানে একই কায়দায় দুই ছিনতাই কোনোভাবেই ছাড় দেওয়া হবে না: আরিফুল হক চৌধুরী রমজান উপলক্ষে অসহায়দের পাশে হেল্পিং হ্যান্ডস জকিগঞ্জে গ্রে*প্তা*র- ৩, জ*ব্দ মাদকের বিশাল চালান সরি! প্রতিবেশী আরব দেশগুলোকে লক্ষ্য করে হামলা চালাতে হচ্ছে,’ জানালো ইরান জীবন দেব, কিন্তু চব্বিশ হারিয়ে যেতে দেবোনা: জামায়াত আমির ফেসবুকে প্রেম, সুনামগঞ্জে গিয়ে ধর্ষিত সিলেটের তরুণী শনিবার যেসব এলাকায় ৭ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যে কারণে এএসপি জহিরুল ক্লোজড দল ছাড়লেন সিলেটের জামায়াত নেতা, আমীরকে চিঠি জকিগঞ্জে ই য়া বা র চালান নিয়ে বসেছিলেন ক্যাফেতে, পুলিশ ধরল ৩ জনকে শাহজালাল (রহ.) ব্যবহৃত সামগ্রী জাদুঘরে সংরক্ষণের নির্দেশ হাইকোর্টের সড়কে ঝরল পুলিশের প্রাণ কানাইঘাটে অটো রাইস মিলে ভয়াবহ অ*গ্নি*কাণ্ড, দেড় কোটি টাকার ক্ষতি হঠাৎ বিক্ষোভের ডাক জামায়াতের ভারতে যুদ্ধবিমান বিধ্বস্ত, ২ পাইলট নিহত ইরাকে ৩ বাংলাদেশির মৃত্যু মাাধবপুরে ট্রাকভর্তি পাথরের নিচে ২ কোটি টাকার ভারতীয় কসমেটিকস জব্দ দোয়ারাবাজারে টাকার লোভে নদীর পাড় বিক্রি: সোনালীচেলার ভাঙনে বিলীন হচ্ছে গ্রাম মধ্যনগরে সরকারি জমি থেকে মাটি বিক্রির অভিযোগ বিএনপির নেতার বিরুদ্ধে ফেব্রুয়ারিতে সড়কে ৪৪৭ জনের প্রাণহানী
সুস্থ আছেন ইমরান খান, সাক্ষাৎ শেষে জেল থেকে বেরিয়ে জানালেন তার বোন

সুস্থ আছেন ইমরান খান, সাক্ষাৎ শেষে জেল থেকে বেরিয়ে জানালেন তার বোন

পাকিস্তানের কারাবন্দী সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান পুরোপুরি সুস্থ আছেন বলে জানিয়েছেন তার বোন উজমা খান। মঙ্গলবার (২ ডিসেম্বর) রাওয়ালপিন্ডিতে আদিয়ালা কারাগারে ভাইয়ের সঙ্গে দেখা করে বেরিয়ে আসার পর তিনি সাংবাদিকদের এ কথা বলেন। এর মাধ্যমে ইমরানের স্বাস্থ্য সংক্রান্ত সব ‘গুজবের’ অবসান হলো।

 

 

সম্প্রতি আফগানিস্তান ভিত্তিক একটি সংবাদমাধ্যম দাবি করেছিল, ইমরান খান আর বেঁচে নেই। ভারতীয় সংবাদমাধ্যমে সে খবর ফলাও করে প্রচার হয়। তবে পাকিস্তান সরকার বরাবরই বলেছে, ইমরান খান সম্পূর্ণ সুস্থ আছেন।

 

 

পাকিস্তানি গণমাধ্যম ডনের প্রতিবেদনে জানা গেছে, আজই উজমা ভাইয়ের সঙ্গে দেখা করার অনুমতি পান। পাকিস্তানের আদিয়ালা কারাগার কর্তৃপক্ষ তাকে এ অনুমতি দেয়।

 

 

তবে বেশ কিছুদিন ধরে আদালতের নির্দেশ থাকা সত্ত্বেও দলীয় নেতৃত্ব ও পরিবারের সদস্যদের ইমরান খানের সঙ্গে দেখা করতে দেওয়া হচ্ছিল না। এরপর থেকে ইমরান খানের দল পাকিস্তান তেহরিক–ই–ইনসাফ (পিটিআই) তার শারীরিক অবস্থা নিয়ে উদ্বেগ জানিয়ে আসছিল।

 

 

এর আগে দলটি ইসলামাবাদ হাইকোর্টের বাইরে বিক্ষোভ কর্মসূচির হুমকি দেয়। তারা ঘোষণা দিয়েছিল, সেখান থেকে তারা ইমরান খানের সঙ্গে দেখা করার দাবি নিয়ে কারাগার অভিমুখে রওনা হবেন।

 

 

সরকারি কর্মকর্তারা জানিয়েছেন, শুধু সাবেক এই প্রধানমন্ত্রী নন, অন্যান্য বন্দীর নিরাপত্তা রক্ষার স্বার্থে কারাগারের নিয়ম অনুযায়ী সাক্ষাতের অনুমতি দেওয়া হয়নি। তারা আরও অভিযোগ করেছেন, ইমরান খানের সঙ্গে আগে যারা দেখা করেছেন, তারা তার সঙ্গে রাজনৈতিক বিষয়গুলো নিয়ে আলোচনা করেছেন।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2023 shobshomoy.com
Design BY Web Nest BD
shobshomoy.com