রবিবার, ০৮ মার্চ ২০২৬, ০১:৫৫ অপরাহ্ন

নোটিশ :
Welcome To Our Website...
শিরোনাম :
কোম্পানীগঞ্জে অবৈধ বালু-পাথর উত্তোলন: মোবাইল কোর্টে ৮ জনের কারাদণ্ড এটিএন নিউজ ফ্রেশ ইসলামিক অলিম্পিয়াডে দেশসেরা সিলেটের স্নেহা আজ প্রধানমন্ত্রী তারেক রহমানের ২০ তম কারাবন্দি দিবস ইরানে নিহতের সংখ্যা ছাড়াতে পারে ১৩শ’ যুদ্ধের মধ্যে ভূমিকম্পে ফের কাঁপল ইরান ওসমানীনগরে দুপক্ষের সংঘর্ষে, প্রাণ গেলো যুবকের হবিগঞ্জে বিজিবির অভিযানে ৫৫ কেজি গাঁজা ও ৮টি ভারতীয় গরু জব্দ জ্বালানি তেল নিয়ে উদ্বিগ্ন হওয়ার কিছু নেই: বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী গণতন্ত্রের অগ্রযাত্রায় শ্রেষ্ঠ অদম্য নারী’ সম্মাননা পাচ্ছেন বেগম খালেদা জিয়া নয় দিনের ব্যবধানে একই কায়দায় দুই ছিনতাই কোনোভাবেই ছাড় দেওয়া হবে না: আরিফুল হক চৌধুরী রমজান উপলক্ষে অসহায়দের পাশে হেল্পিং হ্যান্ডস জকিগঞ্জে গ্রে*প্তা*র- ৩, জ*ব্দ মাদকের বিশাল চালান সরি! প্রতিবেশী আরব দেশগুলোকে লক্ষ্য করে হামলা চালাতে হচ্ছে,’ জানালো ইরান জীবন দেব, কিন্তু চব্বিশ হারিয়ে যেতে দেবোনা: জামায়াত আমির ফেসবুকে প্রেম, সুনামগঞ্জে গিয়ে ধর্ষিত সিলেটের তরুণী শনিবার যেসব এলাকায় ৭ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যে কারণে এএসপি জহিরুল ক্লোজড দল ছাড়লেন সিলেটের জামায়াত নেতা, আমীরকে চিঠি জকিগঞ্জে ই য়া বা র চালান নিয়ে বসেছিলেন ক্যাফেতে, পুলিশ ধরল ৩ জনকে শাহজালাল (রহ.) ব্যবহৃত সামগ্রী জাদুঘরে সংরক্ষণের নির্দেশ হাইকোর্টের সড়কে ঝরল পুলিশের প্রাণ কানাইঘাটে অটো রাইস মিলে ভয়াবহ অ*গ্নি*কাণ্ড, দেড় কোটি টাকার ক্ষতি হঠাৎ বিক্ষোভের ডাক জামায়াতের ভারতে যুদ্ধবিমান বিধ্বস্ত, ২ পাইলট নিহত ইরাকে ৩ বাংলাদেশির মৃত্যু মাাধবপুরে ট্রাকভর্তি পাথরের নিচে ২ কোটি টাকার ভারতীয় কসমেটিকস জব্দ দোয়ারাবাজারে টাকার লোভে নদীর পাড় বিক্রি: সোনালীচেলার ভাঙনে বিলীন হচ্ছে গ্রাম মধ্যনগরে সরকারি জমি থেকে মাটি বিক্রির অভিযোগ বিএনপির নেতার বিরুদ্ধে ফেব্রুয়ারিতে সড়কে ৪৪৭ জনের প্রাণহানী
বোমা হামলার হুমকি: শারজাহ–হায়দরাবাদ ইন্ডিগো ফ্লাইট জরুরি অবতরণ করল মুম্বাইয়ে

বোমা হামলার হুমকি: শারজাহ–হায়দরাবাদ ইন্ডিগো ফ্লাইট জরুরি অবতরণ করল মুম্বাইয়ে

হায়দরাবাদমুখী ইন্ডিগোর আরেকটি ফ্লাইটে বোমার হুমকি পাওয়া গেছে। শারজাহ থেকে উড়াল দেওয়া বিমানটি মাঝআকাশে হুমকি শনাক্ত হওয়ার পর জরুরি ভিত্তিতে মুম্বাইয়ে নামানো হয়।

বৃহস্পতিবার কয়েক ঘণ্টা আগে মদিনা–হায়দরাবাদ ইন্ডিগো ফ্লাইটেও একই ধরনের বোমা হামলার হুমকি পাওয়া যায়। ওই বিমানটি জরুরি অবতরণ করে আহমদাবাদে।

ফ্লাইটরাডার২৪–এর তথ্য অনুযায়ী, শারজাহ থেকে হায়দরাবাদগামী বিমানটি মাঝপথে রুট পরিবর্তন করে মুম্বাইয়ে অবতরণ করে। হুমকি পাওয়ার পরই পাইলট জরুরি সিদ্ধান্ত নেন।

দিনের শুরুতে মদিনা–হায়দরাবাদ ফ্লাইটে বোমা থাকার ইমেইল আসে। সেখানে বলা হয়, বিমানটি যদি হায়দরাবাদে নামতে দেওয়া হয়, তবে তা বিস্ফোরণ ঘটিয়ে উড়িয়ে দেওয়া হবে। হুমকি পাওয়ার পর বিমানটি আহমদাবাদে নামিয়ে বিচ্ছিন্ন স্থানে নেয়া হয় এবং তল্লাশি চালানো হয়।

আহমদাবাদ জোন–৪ এর উপ–পুলিশ কমিশনার অতুল বানসাল জানান, ইমেইল পাওয়ার পরই জরুরি পদক্ষেপ নেয়া হয়। বিমানটিতে ১৮০ জনের বেশি যাত্রী ও ছয়জন ক্রু ছিলেন। সকলকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়।

এদিকে ইন্ডিগো ইতোমধ্যেই নজরদারিতে রয়েছে। নতুন ক্রু রোস্টারিং নিয়মের কারণে প্রতিষ্ঠানটি ব্যাপক সঙ্কটে পড়েছে। বৃহস্পতিবার ভারতে ৩০০–র বেশি ইন্ডিগো ফ্লাইট বাতিল হয়।

হিন্দুস্তান টাইমসের তথ্য অনুযায়ী, শুধু দিল্লি থেকেই ৩৩টি, হায়দরাবাদ থেকে ৬৮টি, মুম্বাই থেকে ৮৫টি এবং বেঙ্গালুরু থেকে ৭৩টি ফ্লাইট বাতিল করা হয়। আগের দিনও বিভিন্ন বিমানবন্দরে একই পরিস্থিতি দেখা যায়।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2023 shobshomoy.com
Design BY Web Nest BD
shobshomoy.com