বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ০৪:১৫ অপরাহ্ন

নোটিশ :
www.shobshomoy.com নিউজে আপনাকে স্বাগতম | সবসময় সবার আগে, নির্ভুল ও নিরপেক্ষ সংবাদ। Welcome to www.shobshomoy.com News | Always First with Fast, Accurate & Unbiased News.
শিরোনাম :
কোম্পানীগঞ্জে হাজী আব্দুস সালাম অটো ব্রিকসে দোয়া মাহফিল অনুষ্ঠিত কানাইঘাটে শাহাব উদ্দিন হত্যাকান্ডের সাথে জড়িত ৩জন আটক! নিহতের দাফন সম্পন্ন গোয়াইনঘাট প্রেসক্লাবে নতুন কমিটির দায়িত্ব গ্রহণ সিলেটে স্কুলছাত্রী উদ্ধার, গ্রে প্তা র ছাব্বির রোনালদোকে ৩০ দিনের নিষেধাজ্ঞা, ২৫৫ ইউরো জরিমানা ঘুরে দাঁড়াতে মরিয়া বাংলাদেশ এআই ভিডিও নিয়ে ক্ষুব্ধ পরীমণি, বললেন ‘সোচ্চার হওয়া জরুরি’ ওটিটিতে ‘আইসক্রিম’ ইশরাক হোসেনের পদত্যাগপত্র গ্রহণ করেছেন রাষ্ট্রপতি, প্রজ্ঞাপন জারি ২৬ অক্টোবর জাপান সফরে যাবেন প্রধানমন্ত্রী তথ্য না জানানোর কারণ জানতে সৌদিকে ফের চিঠি ‘সরকারের বার্তা এখানে অনেকটাই স্পষ্ট’, ইশরাকের পদত্যাগ প্রসঙ্গে মাহদী আমিন মসজিদে নববীতে এক মাসে ২ কোটির বেশি মুসল্লি-দর্শনার্থী ইতালিতেও বিক্ষোভ-সহিংসতা, মিলানে ৫০০ সেনা মোতায়েনের প্রস্তুতি সুদানে ধারাবাহিক ড্রোন হামলায় নিহত ১৬০ জনের বেশি কানাইঘাটে পূর্ব বিরোধের জের ধরে সিএনজি চালককে কুপিয়ে হত্যা গোয়াইনঘাটের১৩ নং বিছনাকান্দি ইউনিয়নে ঝারিখাল বে-সরকারি প্রাথমিক বিদ্যালয়ের উন্নয়নে বরাদ্দ চান এলাকাবাসী কোম্পানীগঞ্জে ইউপি সদস্য পদপ্রার্থী আশিক মিয়া ভোটের মাঠে চুনারুঘাটে বানিজ্য মেলা গুড়িয়ে দিয়েছে প্রশাসন। আটক ৫ জনের ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান চুনারুঘাট মডেল প্রেসক্লাবের পক্ষ থেকে ইউএনও গালিব চৌধুরীকে ফুলেল শুভেচ্ছা, মতবিনিময় সভা অনুষ্ঠিত শান্তিপূর্ণ পরিবেশে পূজা উদযাপনে পুলিশ সর্বোচ্চ সতর্ক রয়েছে: ডিআইজি জাহাঙ্গীর সৌদিতে মৃত্যুদণ্ডপ্রাপ্ত দুজনের একজন শ্রমিক, অন্যজন ওমরাহ যাত্রী: প্রবাসী কল্যাণমন্ত্রী সিলেটে দ্বিতীয়বারের মতো হলো কুমারী পূজা, ভক্তদের ঢল মোটর সাইকেল দুর্ঘটনা: হবিগঞ্জ ও সুনামগঞ্জে প্রাণ গেল দুই তরুণের জাফলং থেকে ছেড়ে আসা বাসে যা পেল পুলিশ এক পরিবর্তন নিয়ে ঢাকায় উইন্ডিজ রোহিঙ্গা সংকট সমাধানে কার্যকর উদ্যোগের তাগিদ স্বরাষ্ট্রমন্ত্রীর গুলিতে আহত টাইগার শ্রফ, ব্যান্ডেজ ও ড্রেসিং করা প্রথম ছবি প্রকাশ্যে আমি মেয়র নির্বাচনের জন্য শতভাগ প্রস্তুত : ইশরাক একদিনে গ্রেফতার ২ হাজার ৩৯৭, আহত প্রায় এক হাজার পুলিশ
উজ্জ্বল আলোর মতো দ্যুতিময় কাবা, নভোচারীর তোলা ছবি ভাইরাল

উজ্জ্বল আলোর মতো দ্যুতিময় কাবা, নভোচারীর তোলা ছবি ভাইরাল

সবসময় রিপোর্ট :::  আন্তর্জাতিক মহাকাশ স্টেশনের (আইএসএস) কুপোলা উইন্ডো থেকে নিজের হাই রেজোল্যুশন ক্যামেরা ব্যবহার করে ইসলাম ধর্মাবলম্বীদের প্রধান এবং সবচেয়ে পবিত্র কাবা’র ছবি তুলেছিলেন ডন পেটিট। ছবিতে কাবা’কে উজ্জ্বল আলোর মতো দ্যুতিময় দেখাচ্ছে। ভূপৃষ্ঠ থেকে আন্তর্জাতিক মহাকাশ স্টেশন ৪০০ কিলোমিটার ওপরে অবস্থিত।

 

 

বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডে এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। ডন পেটিট সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে কাবার ছবি শেয়ার করেছেন। ক্যাপশনে লিখেছেন, ‘মহাকাশ স্টেশনের অক্ষপথ থেকে তোলা সৌদি আরবের মক্কার ছবি। ছবির মাঝখানে সবচেয়ে উজ্জ্বল যে অংশটি দেখা যাচ্ছে, সেটি ইসলাম ধর্মের সবচেয়ে পবিত্র স্থান কাবা’র ছবি। মহাকাশ থেকেও কাবা দৃশ্যমান।’

 

 

তার ছবিটি এক্সে শেয়ার করা মাত্র সেটি ভাইরাল হয়ে যায়। ছবিতে উজ্জ্বল কাবা’র চারপাশ ঘিরে মাকড়শার জালের মতো অপেক্ষাকৃত কম উজ্জ্বল আলোকমালাও দৃশ্যমান।

 

 

 

তিনি বলেন, এই আলোকামালা কাবার চারপাশের মরুভূমি থেকে আসা।পেশায় নভোচারী ডন পেটিট একজন শৌখিন আলোকচিত্রী। এর আগেও মহাকাশ স্টেশনে অবস্থান করার সময় বেশ কিছু ছবি তুলেছেন তিনি। ২০২৪ সালের সেপ্টেম্বরে পেটিটকে আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে পাঠিয়েছিল নাসা, মিশন শেষ করে তিনি পৃথিবীতে ফিরে আসেন ২০২৫ সালের এপ্রিলে।

 

 

পৃথিবীর ঘূর্ণনগতির সঙ্গে তাল রেখে নিজ অক্ষপথে ঘণ্টায় ২ হাজার ৮০০ কিলোমিটার গতিতে ছুটছে আন্তর্জাতিক মহাকাশ স্টেশন।

 

 

পেটিট জানিয়েছেন, আইএসএস যখন আরব উপদ্বীপ অতিক্রম করছিল, সেসময় তাৎক্ষণিকভাবে ছবিটি তুলেছিলেন তিনি।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Comments are closed.




© All rights reserved © 2023 shobshomoy.com
Design BY Web Nest BD
shobshomoy.com