শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৬:১৯ অপরাহ্ন

নোটিশ :
www.shobshomoy.com নিউজে আপনাকে স্বাগতম | সবসময় সবার আগে, নির্ভুল ও নিরপেক্ষ সংবাদ। Welcome to www.shobshomoy.com News | Always First with Fast, Accurate & Unbiased News.
শিরোনাম :
কানাইঘাটে বর্ণাঢ্য শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী পালন! ভক্তদের মিলনমেলা দেশের উন্নয়নে প্রবাসীদের আরো সক্রিয় ভূমিকা রাখার আহ্বান রাষ্ট্রপতির সেবাপ্রত্যাশীর গালে চড়! সিলেট নির্বাচন অফিসে তোলপাড় হারিছ চৌধুরী ৫ম মৃত্যু বার্ষিকীতে কানাইঘাটে মিলাদ-দোয়া মাহফিল অনুষ্ঠিত ওসমানী মেডিকেলে চিকিৎসকদের সময়মতো উপস্থিতি-প্রস্থান নিশ্চিত করতে কঠোর নির্দেশনা কানাইঘাটে এক যুবতিকে ১০ দিন আটক রেখে পালাক্রর্মে ধর্ষন, গ্রেফতার-১ পর্যটন কেন্দ্র জাফলংয়ে ওয়ার্ল্ড ভিশনের পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান ও ছাতা বিতরণ জৈন্তাপুরে রাংপানি নদীতে টাস্কফোর্সের অভিযান, ১২ বারকি নৌকা জব্দ নতুন আঙ্গিকে যাত্রা শুরু উৎসব রেষ্টুরেন্ট’র ৪২ বছরের শিক্ষকতা শেষে বিদায় নিলেন আতাউর রহমান খাঁন গোলাপগঞ্জ উপজেলা প্রেসক্লাবের কমিটি গঠন,  সভাপতি ছানু, সম্পাদক হারিছ ও সাংগঠনিক সম্পাদক কামাল কানাইঘাট পৌর বিএনপির উদ্যেগে দলের প্রতিষ্টাবার্ষিকী উদযাপিত ৪২ বছরের শিক্ষকতা শেষে বিদায় নিলেন আতাউর রহমান খাঁন কানাইঘাটে বিএনপির ৪৮তম প্রতিষ্টাবার্ষিকীতে বর্ণাট্য আনন্দ শোভাযাত্রা গুচ্ছগ্রাম ফুটবল প্রিমিয়ার লীগের জমকালো ফাইনাল সম্পন্ন আগস্টে নির্যাতনের শিকার ২৫২ নারী ও কন্যাশিশু ভক্তদের যে সুখবর দিলেন রাশমিকা তারকা অলরাউন্ডারের ইনজুরিতে বিপাকে টিম ইন্ডিয়া কে পাচ্ছেন মেসির ১০ নম্বর জার্সি? আর্জেন্টিনা দল থেকে মেসির অবসর নেপাল-তিব্বতে মৃতের সংখ্যা ছাড়াল ১০০০ ‘সম্পূর্ণ বিনামূল্যে কর্মী নিতে সম্মত হয়েছে মালয়েশিয়া’ কোম্পানীগঞ্জে ১সন্তানের জননী কে ধর্ষণের চেষ্টা থানায় অভিযোগ ‘নাগরিক প্রতিদিন’ বন্ধের ঘোষণা প্রিপেইড মিটার ও বিদ্যুৎ বিল নিয়ে জরুরি বার্তা ট্রাফিক আইন লঙ্ঘনে ঢাকায় একদিনে ২৩৭৭ মামলা হামের উপসর্গে আরও ৬ শিশুর মৃত্যু দেশে ফিরল লিবিয়ায় বন্দী ১৭৪ বাংলাদেশি কোম্পানীগঞ্জে যুবদের জন্য ‘সবুজ ব্যবসা ও ক্লাইমেট অ্যাকশন’ বিষয়ক প্রশিক্ষণ সম্পন্ন মোটরসাইকেলসহ গাড়ির মালিক-চালকদের বড় সুখবর দিল বিআরটিএ
দক্ষিণ আফ্রিকার পানশালায় বন্দুক হামলা, নিহত অন্তত ৯

দক্ষিণ আফ্রিকার পানশালায় বন্দুক হামলা, নিহত অন্তত ৯

দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গের উপকণ্ঠে বেকার্সডাল টাউনশিপে একটি পানশালায় বন্দুকধারীদের হামলায় অন্তত ৯ জন নিহত হয়েছে। এতে আহত হয়েছে আরও ১০ জন। খবর, আল জাজিরার।

 

শনিবার (২০ ডিসেম্বর) স্থানীয় সময় দিবাগত রাত ১টার দিকে এ ঘটনা ঘটে। রোববার এক বিবৃতিতে পুলিশ এ তথ্য জানায়। হামলাকারীদের খুঁজে বের করতে অভিযান চালাচ্ছে দেশটির আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী

 

প্রতিবেদনে বলা হয়, প্রায় ১২ জন সাদা রঙের একটি গাড়িতে এসে পানশালার ঢুকে গ্রাহকদের লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি ছুড়তে থাকে। গুলি করতে করতেই দলটি ঘটনাস্থল ত্যাগ করেন। পানশালাটি লাইসেন্সধারী বলে জানিয়েছে স্থানীয় পুলিশ।

 

দেশটির সরকারি সম্প্রচারমাধ্যম এসএবিসির খবরে বলা হয়েছে, হামলাকারীরা কেবল পানশালার ভেতরের গ্রাহকদের নয়, বাইরে থাকা পথচারীদেরও লক্ষ্য করে গুলি চালিয়েছিল। হামলার সময় পানশালায় থাকা লোকজন চিৎকার শুরু করেন। প্রাণ বাঁচাতে তারা দ্বিগ্বিদিক ছুটতে থাকেন।

 

গাউটেং প্রদেশের পুলিশ কমিশনারের দায়িত্বপ্রাপ্ত ফ্রেড কেকানা জানান, ‘আমরা এখনও প্রত্যক্ষদর্শীদের বিবৃতি সংগ্রহ করছি। জাতীয় অপরাধ ও ব্যবস্থাপনা দল ঘটনাস্থলে পৌঁছেছে। পুলিশের বিভিন্ন ইউনিট কাজ করছে।’ তবে কে বা কারা হামলায় জড়িত সে বিষয়ে এখনও স্পষ্ট কোনো ধারণা দিতে পারেনি আইনশৃঙ্খলা বাহিনী।

 

প্রসঙ্গত, জাতিসংঘের মাদক ও অপরাধ দফতরের ২০২৩-২৪ বার্ষিক পরিসংখ্যান অনুসারে, দক্ষিণ আফ্রিকা বিশ্বের সর্বোচ্চ হত্যার হারের দেশগুলোর মধ্যে একটি। যেখানে প্রতি লাখে ৪৫ জন হত্যাকাণ্ডের শিকার হন। চলতি মাসের শুরুতেও দেশটির প্রিটোরিয়া শহরের কাছে একটি হোস্টেলে এক শিশুসহ অন্তত ১১ জনকে গুলি করে হত্যা করা হয়েছিল।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Comments are closed.




© All rights reserved © 2023 shobshomoy.com
Design BY Web Nest BD
shobshomoy.com