শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৬:২০ অপরাহ্ন

নোটিশ :
www.shobshomoy.com নিউজে আপনাকে স্বাগতম | সবসময় সবার আগে, নির্ভুল ও নিরপেক্ষ সংবাদ। Welcome to www.shobshomoy.com News | Always First with Fast, Accurate & Unbiased News.
শিরোনাম :
কানাইঘাটে বর্ণাঢ্য শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী পালন! ভক্তদের মিলনমেলা দেশের উন্নয়নে প্রবাসীদের আরো সক্রিয় ভূমিকা রাখার আহ্বান রাষ্ট্রপতির সেবাপ্রত্যাশীর গালে চড়! সিলেট নির্বাচন অফিসে তোলপাড় হারিছ চৌধুরী ৫ম মৃত্যু বার্ষিকীতে কানাইঘাটে মিলাদ-দোয়া মাহফিল অনুষ্ঠিত ওসমানী মেডিকেলে চিকিৎসকদের সময়মতো উপস্থিতি-প্রস্থান নিশ্চিত করতে কঠোর নির্দেশনা কানাইঘাটে এক যুবতিকে ১০ দিন আটক রেখে পালাক্রর্মে ধর্ষন, গ্রেফতার-১ পর্যটন কেন্দ্র জাফলংয়ে ওয়ার্ল্ড ভিশনের পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান ও ছাতা বিতরণ জৈন্তাপুরে রাংপানি নদীতে টাস্কফোর্সের অভিযান, ১২ বারকি নৌকা জব্দ নতুন আঙ্গিকে যাত্রা শুরু উৎসব রেষ্টুরেন্ট’র ৪২ বছরের শিক্ষকতা শেষে বিদায় নিলেন আতাউর রহমান খাঁন গোলাপগঞ্জ উপজেলা প্রেসক্লাবের কমিটি গঠন,  সভাপতি ছানু, সম্পাদক হারিছ ও সাংগঠনিক সম্পাদক কামাল কানাইঘাট পৌর বিএনপির উদ্যেগে দলের প্রতিষ্টাবার্ষিকী উদযাপিত ৪২ বছরের শিক্ষকতা শেষে বিদায় নিলেন আতাউর রহমান খাঁন কানাইঘাটে বিএনপির ৪৮তম প্রতিষ্টাবার্ষিকীতে বর্ণাট্য আনন্দ শোভাযাত্রা গুচ্ছগ্রাম ফুটবল প্রিমিয়ার লীগের জমকালো ফাইনাল সম্পন্ন আগস্টে নির্যাতনের শিকার ২৫২ নারী ও কন্যাশিশু ভক্তদের যে সুখবর দিলেন রাশমিকা তারকা অলরাউন্ডারের ইনজুরিতে বিপাকে টিম ইন্ডিয়া কে পাচ্ছেন মেসির ১০ নম্বর জার্সি? আর্জেন্টিনা দল থেকে মেসির অবসর নেপাল-তিব্বতে মৃতের সংখ্যা ছাড়াল ১০০০ ‘সম্পূর্ণ বিনামূল্যে কর্মী নিতে সম্মত হয়েছে মালয়েশিয়া’ কোম্পানীগঞ্জে ১সন্তানের জননী কে ধর্ষণের চেষ্টা থানায় অভিযোগ ‘নাগরিক প্রতিদিন’ বন্ধের ঘোষণা প্রিপেইড মিটার ও বিদ্যুৎ বিল নিয়ে জরুরি বার্তা ট্রাফিক আইন লঙ্ঘনে ঢাকায় একদিনে ২৩৭৭ মামলা হামের উপসর্গে আরও ৬ শিশুর মৃত্যু দেশে ফিরল লিবিয়ায় বন্দী ১৭৪ বাংলাদেশি কোম্পানীগঞ্জে যুবদের জন্য ‘সবুজ ব্যবসা ও ক্লাইমেট অ্যাকশন’ বিষয়ক প্রশিক্ষণ সম্পন্ন মোটরসাইকেলসহ গাড়ির মালিক-চালকদের বড় সুখবর দিল বিআরটিএ
সংযুক্ত আরব আমিরাতে রজব মাসের চাঁদ দেখা গেছে, রমজানের ক্ষণগণনা শুরু

সংযুক্ত আরব আমিরাতে রজব মাসের চাঁদ দেখা গেছে, রমজানের ক্ষণগণনা শুরু

সবসময় ডেস্ক :::   হিজরি বর্ষপঞ্জির সপ্তম মাস ও ইসলামের চারটি পবিত্র মাসের মধ্যে অন্যতম রজব। সংযুক্ত আরব আমিরাতে শনিবার (২০ ডিসেম্বর) রজব মাসের চাঁদ দেখা গেছে। এর মধ্য দিয়ে রোববার (২১ ডিসেম্বর) থেকে রজব মাস শুরু হওয়া নিশ্চিত হয়েছে।

 

 

মুসলমানদের কাছে রজব মাসের রয়েছে বিশেষ গুরুত্ব। কারণ, এই মাস থেকেই শুরু হয় পবিত্র রমজানের প্রস্তুতির শেষ ধাপ। রজবের পর শাবান, এরপরই আসে রোজার মাস রমজান। ফলে রজব শুরু হওয়ায় রমজানের কাউন্টডাউনও আনুষ্ঠানিকভাবে শুরু হয়ে গেল।

 

 

রজব ও শাবান—দুটি মাস যদি স্বাভাবিক নিয়মে ২৯ কিংবা ৩০ দিনে সম্পন্ন হয়, তাহলে প্রায় ৬০ থেকে ৬১ দিনের মধ্যে রমজান শুরু হতে পারে। তবে অন্যান্য ইসলামী মাসের মতোই, রমজানের চূড়ান্ত শুরুর তারিখ নির্ভর করবে সংশ্লিষ্ট দেশের ধর্মীয় কর্তৃপক্ষের চাঁদ দেখার ঘোষণার ওপর।

 

 

এদিকে, আবুধাবিতে আল-খাতিম অ্যাস্ট্রোনমিক্যাল অবজারভেটরি থেকে রজবের চাঁদ পর্যবেক্ষণ করা হয়েছে। শনিবার (২০ ডিসেম্বর) স্থানীয় সময় বিকেল সাড়ে ৪টায় চাঁদের ছবি সফলভাবে ধারণ করা হয়।

 

 

চাঁদ দেখার কার্যক্রমে চার সদস্যের একটি দল অংশ নেয়। তার হলেন ওসামা ঘান্নাম, আনাস মোহাম্মদ, খালাফান আল নাইমি ও মোহাম্মদ আওদা।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Comments are closed.




© All rights reserved © 2023 shobshomoy.com
Design BY Web Nest BD
shobshomoy.com