বুধবার, ২২ Jul ২০২৬, ০৮:৩৮ পূর্বাহ্ন

নোটিশ :
www.shobshomoy.com নিউজে আপনাকে স্বাগতম | সবসময় সবার আগে, নির্ভুল ও নিরপেক্ষ সংবাদ। Welcome to www.shobshomoy.com News | Always First with Fast, Accurate & Unbiased News.
শিরোনাম :
এসএমপিতে নতুন পুলিশ কমিশনার সারোয়ার মোর্শেদ শামীম সুনামগঞ্জে বৃষ্টির সঙ্গে পাহাড়ি ঢল, সুরমার পানি বিপদসীমায় হরমুজে নতুন বিস্ফোরণ, টানা ১০ম রাত পাল্টাপাল্টি হামলা চালাল যুক্তরাষ্ট্র ও ইরান মৌলভীবাজারে জীবনের ঝুঁকি নিয়ে টিলায় বসবাস হুমায়ূন আহমেদের স্মৃতির কাছে… সকালে নাশতা না খাওয়ার অভ্যাস নারীদের যেসব স্বাস্থ্যঝুঁকি বাড়াতে পারে শৃঙ্খলাভঙ্গের অভিযোগ লিটনের বিরুদ্ধে নতুন সিনেমা নিয়ে হাজির হচ্ছেন শাকিব ফারিয়ার নতুন মিশন সিলেটে এক দিনে ডেঙ্গু শনাক্ত পাঁচজনের, হাসপাতালে ভর্তি ৬ এমপি কামরুলের উদ্যোগে ১৬ প্রাথমিক বিদ্যালয়ে নৌকা বিতরণ হজযাত্রীদের বিমান ভাড়া কমল ২৪ হাজার ৮৩০ টাকা যুক্তরাষ্ট্র-ইরানের শান্তি আলোচনার মাঝেই বিশ্ববাজারে কমল তেলের দাম কানাডার পণ্যে ৫০ শতাংশ শুল্ক বসালেন ট্রাম্প আর্জেন্টিনা গোল খাওয়ার পর খুশিতে মাটিতে লুটিয়ে পড়েন ব্রাজিল তারকা বিশ্বকাপের ইতিহাসে সর্বোচ্চ ৪ বার ফেয়ার প্লে অ্যাওয়ার্ড পেয়েছে ব্রাজিল মাইলস্টোন ট্র্যাজেডির এক বছর, কেমন আছেন শিক্ষার্থী-শিক্ষকরা রাজধানীতে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণ, একই পরিবারের ৩ জন দগ্ধ বিভাগীয় সমাবেশ সফল করতে সিলেটে জামায়াতের প্রছার মিছিল হামহামে আ ট কে পড়া শিক্ষার্থীদের উদ্ধার সিলেটের সেইফওয়ে হাসপাতাল সিলগালা রুবেল আহমদের পিতৃবিয়োগে সিলেট জেলা ও মহানগর যুবদলের শোক সিলেটে যে মা*ম*লা*য় কাউন্সিলর জাহাঙ্গীরের ভাতিজা কা রা গা রে আটকে গেল বিয়ে এখন কি করবেন পরীমনি! বিজিবিকে আরো পেশাদার ও সতর্ক থাকার নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর গ্রেফতার মেজর মোজাফফরের বিচার হবে সেনা আদালতে সিলেটে নদ-নদীর পানি বাড়ছে মৌলভীবাজারের বন্যায় প্রায় ৮০ কোটি টাকার ক্ষতি, পুনর্বাসনের দাবি ক্ষতিগ্রস্তদের সিলেটে ৬ ঘন্টায় পুলিশের জালে অর্ধশত সিলেটে টানা বৃষ্টি নিয়ে দুঃসংবাদ

মেসিকে বাদ দিয়েই আর্জেন্টিনার একাদশ

মেসিকে বাদ দিয়েই আর্জেন্টিনার একাদশ

ফুটবলের ‘সর্বকালের সেরা’ বিতর্কে নতুন করে আগুন জ্বালালেন ব্রিটিশ উপস্থাপক পিয়ার্স মরগান। নিজের পছন্দের অলটাইম সেরা ফুটবল একাদশ প্রকাশ করতে গিয়ে তিনি বাদ দিয়েছেন আর্জেন্টাইন ফুটবল যাদুকর লিওনেল মেসিকে। শুধু তাই নয়, মেসিকে আর্জেন্টিনার ইতিহাসের সেরা খেলোয়াড় বলতেও অস্বীকৃতি জানিয়েছেন তিনি।

 

 

 

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে প্রকাশিত সেই একাদশে জায়গা পেয়েছেন ক্রিশ্চিয়ানো রোনালদো, দিয়েগো ম্যারাডোনা, রোনালদো নাজারিও, জিনেদিন জিদান ও রোনালদিনিয়োসহ ফুটবল ইতিহাসের বহু কিংবদন্তি। তবে তালিকায় মেসির অনুপস্থিতিই সবচেয়ে বেশি আলোচনার জন্ম দিয়েছে।

 

 

 

মরগান তার পোস্টে দাবি করেন, মেসি এখনো ম্যারাডোনার উচ্চতায় পৌঁছাতে পারেননি। তার মতে, ম্যারাডোনার একক নেতৃত্বে বিশ্বকাপ জয়ের প্রভাব ছিল অনেক বেশি শক্তিশালী।

 

 

দীর্ঘদিন ধরেই ক্রিশ্চিয়ানো রোনালদোর বড় সমর্থক হিসেবে পরিচিত পিয়ার্স মরগান। বিশেষ করে কাতার বিশ্বকাপের আগে রোনালদোর বিতর্কিত সাক্ষাৎকার নেওয়ার পর থেকেই ফুটবল অঙ্গনে তার অবস্থান আরও আলোচিত হয়ে ওঠে।

 

 

 

মরগানের সর্বকালের সেরা একাদশে আরও ছিলেন গর্ডন ব্যাঙ্কস, কাফু, ফ্রাঙ্কো বারেসি, পাওলো মালদিনি, রবার্তো কার্লোস এবং লোথার ম্যাথাউস।

 

 

 

তবে ফুটবল সমর্থকদের বড় একটি অংশ মনে করছে, আটবারের ব্যালন ডি’অর জয়ী এবং আর্জেন্টিনাকে বিশ্বকাপ জেতানো মেসিকে বাদ দেওয়া পুরোপুরি ব্যক্তিগত পছন্দের প্রতিফলন।

 

 

 

ফুটবলে ‘গোট’ বিতর্ক বহু পুরোনো। কিন্তু সামাজিক যোগাযোগমাধ্যমের যুগে সেই বিতর্ক এখন আরও তীব্র। পিয়ার্স মরগানের এই মন্তব্য আবারও দেখিয়ে দিল, মাঠের পারফরম্যান্সের পাশাপাশি ব্যক্তিগত মতামত ও আবেগও ফুটবল আলোচনায় বড় ভূমিকা রাখে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2023 shobshomoy.com
Design BY Web Nest BD
shobshomoy.com