চলমান যুদ্ধবিরতির মধ্যেই ইরানের রাজধানী তেহরানে এক হাজার দম্পতির জন্য এক ব্যতিক্রমী গণবিবাহের আয়োজন করেছে দেশটির সরকার। মঙ্গলবার (১৯ মে) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদনে বলা হয়, বিয়ের ঐতিহ্যবাহী আনুষ্ঠানিকতার পাশাপাশি পুরো আয়োজনে ছিল দেশাত্মবোধক নানা প্রতীকের ছোঁয়া। অনুষ্ঠানস্থলে জাতীয় পতাকা ও বিভিন্ন প্রতিকৃতি প্রদর্শনের পাশাপাশি বিলাসবহুল লিমুজিন গাড়ির বদলে ব্যবহার করা হয় সামরিক যানবাহন।
এই উৎসবের অন্যতম ভেন্যু ইমাম হোসেন স্কয়ারে একসঙ্গে ১১০টি দম্পতির বিয়ে সম্পন্ন হয়। বিয়ের গাড়ি হিসেবে সাজাতে সামরিক যানগুলোকে ফুল ও রঙিন বেলুন দিয়ে আকর্ষণীয় করে তোলা হয়।
ব্যতিক্রমী এই বিয়ের অনুষ্ঠানে সাজসজ্জার অংশ হিসেবে প্রদর্শন করা হয় ইরানের নিজস্ব প্রযুক্তিতে তৈরি দেশীয় মিসাইল।
Leave a Reply