বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ০৩:২৪ অপরাহ্ন

নোটিশ :
www.shobshomoy.com নিউজে আপনাকে স্বাগতম | সবসময় সবার আগে, নির্ভুল ও নিরপেক্ষ সংবাদ। Welcome to www.shobshomoy.com News | Always First with Fast, Accurate & Unbiased News.
শিরোনাম :
কোম্পানীগঞ্জে হাজী আব্দুস সালাম অটো ব্রিকসে দোয়া মাহফিল অনুষ্ঠিত কানাইঘাটে শাহাব উদ্দিন হত্যাকান্ডের সাথে জড়িত ৩জন আটক! নিহতের দাফন সম্পন্ন গোয়াইনঘাট প্রেসক্লাবে নতুন কমিটির দায়িত্ব গ্রহণ সিলেটে স্কুলছাত্রী উদ্ধার, গ্রে প্তা র ছাব্বির রোনালদোকে ৩০ দিনের নিষেধাজ্ঞা, ২৫৫ ইউরো জরিমানা ঘুরে দাঁড়াতে মরিয়া বাংলাদেশ এআই ভিডিও নিয়ে ক্ষুব্ধ পরীমণি, বললেন ‘সোচ্চার হওয়া জরুরি’ ওটিটিতে ‘আইসক্রিম’ ইশরাক হোসেনের পদত্যাগপত্র গ্রহণ করেছেন রাষ্ট্রপতি, প্রজ্ঞাপন জারি ২৬ অক্টোবর জাপান সফরে যাবেন প্রধানমন্ত্রী তথ্য না জানানোর কারণ জানতে সৌদিকে ফের চিঠি ‘সরকারের বার্তা এখানে অনেকটাই স্পষ্ট’, ইশরাকের পদত্যাগ প্রসঙ্গে মাহদী আমিন মসজিদে নববীতে এক মাসে ২ কোটির বেশি মুসল্লি-দর্শনার্থী ইতালিতেও বিক্ষোভ-সহিংসতা, মিলানে ৫০০ সেনা মোতায়েনের প্রস্তুতি সুদানে ধারাবাহিক ড্রোন হামলায় নিহত ১৬০ জনের বেশি কানাইঘাটে পূর্ব বিরোধের জের ধরে সিএনজি চালককে কুপিয়ে হত্যা গোয়াইনঘাটের১৩ নং বিছনাকান্দি ইউনিয়নে ঝারিখাল বে-সরকারি প্রাথমিক বিদ্যালয়ের উন্নয়নে বরাদ্দ চান এলাকাবাসী কোম্পানীগঞ্জে ইউপি সদস্য পদপ্রার্থী আশিক মিয়া ভোটের মাঠে চুনারুঘাটে বানিজ্য মেলা গুড়িয়ে দিয়েছে প্রশাসন। আটক ৫ জনের ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান চুনারুঘাট মডেল প্রেসক্লাবের পক্ষ থেকে ইউএনও গালিব চৌধুরীকে ফুলেল শুভেচ্ছা, মতবিনিময় সভা অনুষ্ঠিত শান্তিপূর্ণ পরিবেশে পূজা উদযাপনে পুলিশ সর্বোচ্চ সতর্ক রয়েছে: ডিআইজি জাহাঙ্গীর সৌদিতে মৃত্যুদণ্ডপ্রাপ্ত দুজনের একজন শ্রমিক, অন্যজন ওমরাহ যাত্রী: প্রবাসী কল্যাণমন্ত্রী সিলেটে দ্বিতীয়বারের মতো হলো কুমারী পূজা, ভক্তদের ঢল মোটর সাইকেল দুর্ঘটনা: হবিগঞ্জ ও সুনামগঞ্জে প্রাণ গেল দুই তরুণের জাফলং থেকে ছেড়ে আসা বাসে যা পেল পুলিশ এক পরিবর্তন নিয়ে ঢাকায় উইন্ডিজ রোহিঙ্গা সংকট সমাধানে কার্যকর উদ্যোগের তাগিদ স্বরাষ্ট্রমন্ত্রীর গুলিতে আহত টাইগার শ্রফ, ব্যান্ডেজ ও ড্রেসিং করা প্রথম ছবি প্রকাশ্যে আমি মেয়র নির্বাচনের জন্য শতভাগ প্রস্তুত : ইশরাক একদিনে গ্রেফতার ২ হাজার ৩৯৭, আহত প্রায় এক হাজার পুলিশ
রোমে মোদি-মেলোনির একান্ত মুহূর্তের ছবি প্রকাশ

রোমে মোদি-মেলোনির একান্ত মুহূর্তের ছবি প্রকাশ

পাঁচ দেশ সফরের শেষ ধাপে ইতালির রাজধানী রোমে পৌঁছেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সেখানে পৌঁছালে তাকে উষ্ণ অভ্যর্থনায় স্বাগত জানান ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি। এরপর দুই বৈশ্বিক নেতা একসঙ্গে নৈশভোজে অংশ নেন এবং রোমের ঐতিহাসিক কলোসিয়াম ঘুরে দেখেন।
এই দ্বিপাক্ষিক সফরে নিজেদের মধ্যে বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে মতবিনিময়ও করেন তারা। রোম সফরের চমৎকার কিছু মুহূর্ত দুই নেতাই তাদের অফিশিয়াল সামাজিক যোগাযোগমাধ্যমে অনুসারীদের জন্য শেয়ার করেছেন।
মাইক্রোব্লগিং সাইট এক্সে (সাবেক টুইটার) ভারতের প্রধানমন্ত্রীকে স্বাগত জানিয়ে ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি লেখেন, “রোমে স্বাগতম, আমার বন্ধু!” নিজের এই পোস্টের সাথে তিনি ইতালি ও ভারতের পতাকার ইমোজিও যুক্ত করেন।
শেয়ার করা ছবিতে রোমের কেন্দ্রস্থলে অবস্থিত বিখ্যাত ঐতিহাসিক স্থাপনা কলোসিয়ামকে আলোকোজ্জ্বল অবস্থায় দুই নেতার পেছনে দেখা যায়। ফ্লাভিয়ান অ্যাম্ফিথিয়েটার নামে পরিচিত এই প্রাচীন নিদর্শনটি রোমের অন্যতম প্রধান আকর্ষণ।
ইন্টারনেটে ছড়িয়ে পড়া এই ছবি ও পোস্টটি ইতোমধ্যে ব্যাপক সাড়া ফেলেছে। এক মিলিয়নেরও বেশি ভিউ হওয়ার পাশাপাশি এতে প্রায় ৬০ হাজার লাইক এবং দুই হাজারের বেশি মন্তব্য জমা পড়েছে। নেটিজেনদের অনেকেই দুই দেশের শীর্ষ নেতার এমন চমৎকার বন্ধুত্বপূর্ণ রসায়নের প্রশংসা করেছেন।
অন্যদিকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও তার সামাজিক যোগাযোগমাধ্যমে মেলোনির সাথে কাটানো মুহূর্তের চারটি ছবি পোস্ট করেছেন। তিনি জানান, রোমে অবতরণের পরই প্রধানমন্ত্রী মেলোনির আমন্ত্রণে নৈশভোজে অংশ নেন এবং পরে তারা একসঙ্গে কলোসিয়াম পরিদর্শনে যান।
ছবি পোস্ট করে মোদি লেখেন, “আমাদের মধ্যে বিভিন্ন বিষয়ে ফলপ্রসূ আলোচনা হয়েছে। আমি আজকের মূল বৈঠকের দিকে তাকিয়ে আছি, যেখানে ভারত ও ইতালির মধ্যকার দ্বিপাক্ষিক সম্পর্ককে আরও সুদৃঢ় করার উপায় নিয়ে আমাদের আলোচনা অব্যাহত থাকবে।”
উল্লেখ্য, রোমে আসার আগে তিনি পর্যায়ক্রমে নরওয়ে, সংযুক্ত আরব আমিরাত, নেদারল্যান্ডস ও সুইডেন সফর সম্পন্ন করেন। এর আগে গত ২০২৪ সালের জুনে জি-৭ শীর্ষ সম্মেলনে যোগ দিতে ইতালি সফরে গিয়েছিলেন ভারতের প্রধানমন্ত্রী।
সেবারের জি-৭ সম্মেলনের সাইডলাইনে মোদির সাথে একটি সেলফি ও সংক্ষিপ্ত ভিডিও শেয়ার করেছিলেন মেলোনি, যা বেশ সমাদৃত হয়েছিল। সেই ভিডিওতে দুই নেতাকে ক্যামেরার দিকে তাকিয়ে হাত নাড়তে দেখা যায় এবং মেলোনি হাসিমুখে বলেন, “মেলোডি টিম থেকে হ্যালো।”
মূলত গত বছর এই দুই নেতার বৈঠকের পর থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে ‘মেলোডি’ শব্দটি নেটিজেনদের মাঝে ব্যাপক জনপ্রিয় হয়ে ওঠে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Comments are closed.




© All rights reserved © 2023 shobshomoy.com
Design BY Web Nest BD
shobshomoy.com