রবিবার, ০৭ Jun ২০২৬, ০২:৩৪ পূর্বাহ্ন

নোটিশ :
Welcome To Our Website...
শিরোনাম :
কাজ শেষের আগেই সড়কে গর্ত, ২ কোটি ৮৭ লাখ টাকার প্রকল্পে অনিয়মের অভিযোগ দুর্বৃত্তের হামলায় আহত ব্যবসায়ীর শয্যাপাশে দোকান মালিক সমিতি সিলেট জেলা শাখার নেতৃবৃন্দ শহীদ জিয়ার শাহাদাৎ বার্ষিকীতে সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের দোয়া। ১১ বার নকশা বদল, ৬ বছর ঝুলে অধিগ্রহণ: ওসমানী বিমানবন্দর সম্প্রসারণে বন্দি সাড়ে ৩শ পরিবার ইতালি’তে ‘বিশ্বনাথ এসোসিয়েশনের কমিটি গঠন : সভাপতি- আব্দুল হামিদ আহাদ, সম্পাদক- এনামুল হক বিচারকের অবকাশকালীন ছুটি বাতিল, বিচার শুরু ১ জুন কোম্পানীগঞ্জে নিয়ম না মানলেই গুনতে হচ্ছে জরিমানা সিসিক প্রশাসকের সঙ্গে কসোভোর রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বাণিজ্যমন্ত্রীর অসন্তোষ ঢাকার আতিথেয়তায় মুগ্ধ কলকাতার অভিনেত্রী সৃজা ক্রিকেটের নিয়মে যেসব পরিবর্তন আনতে যাচ্ছে আইসিসি হ্যারি কেনের হ্যাটট্রিকে বায়ার্নের গোল উৎসব চতুর্থ চ্যাম্পিয়ন্স লিগ শিরোপা ঘরে তুলল বার্সেলোনা পরিবেশ আইন লঙ্ঘনে দুই প্রতিষ্ঠানকে জরিমানা সিলেটে হামের উপসর্গ নিয়ে আরও এক শিশুর মৃত্যু সিলেট থেকে চট্টগ্রাম ও কক্সবাজার যাবে বিমান সিলেটে ছি ন তা ই কা রী বাপ্পী বিএনপি নেতার ছেলে! সিলেটে যে রোগে বাড়ছে প্রাণহানি সিলেটে ধরা ৭ ছি ন তা ই কা রী, ৪ জন জেলার বাইরের আমির হামজাকে নিয়ে যা বললেন রাশেদ খান হরমুজে ১০০ জাহাজ আটকে দিয়েছে যুক্তরাষ্ট্র, দাবি সেন্ট্রাল কমান্ডের হোয়াইট হাউসের কাছে গোলাগুলি, গুলিবিদ্ধ ২ লাখের নিচে কোনও গরু নেই রামিসা হত্যা মামলার দুই আসামিকে আদালতে আনা হয়েছে আয়ে শীর্ষে রোনালদো, তিন নম্বরে মেসি জৈন্তাপুরে চোরাই ভারতীয় চাপাতাসহ পিকআপ জ ব্দ, গ্রে*প্তা*র ১ হবিগঞ্জে পৃথক দুই অ*গ্নি*কা*ণ্ডে কোটি টাকার ক্ষয়ক্ষতি সিলেটে স্ত্রীর বি রু দ্ধে স্বামীর হ ত্যা মা ম লা সিলেটে ২৩৩ জন পাকড়াও প্রবাসী কল্যাণ ডেস্কের পরিদর্শকের মৃ ত্যু তে সিলেট পুলিশ সুপারের শোক

চীন সফরের পরই তাইওয়ানে অস্ত্র বিক্রি স্থগিত করল যুক্তরাষ্ট্র

চীন সফরের পরই তাইওয়ানে অস্ত্র বিক্রি স্থগিত করল যুক্তরাষ্ট্র

ইরানের বিরুদ্ধে চলমান সংঘাতে গোলাবারুদ সংরক্ষণের উদ্দেশ্যে তাইওয়ানের কাছে ১৪ বিলিয়ন ডলারের অস্ত্র বিক্রি স্থগিত করছে যুক্তরাষ্ট্র। দেশটির নৌ বাহিনী প্রধান হাং কাও বৃহস্পতিবার সিনেটের এক শুনানিতে আইনপ্রণেতাদের এই তথ্য জানান।
এর এক সপ্তাহ আগে বেইজিংয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং চীনা নেতা শি জিনপিংয়ের মধ্যে আলোচনায় এই অস্ত্র বিক্রির বিষয়টি প্রধান আলোচ্য বিষয় হয়ে উঠেছিল। কাও সিনেটের প্রতিরক্ষা বরাদ্দ উপকমিটিকে বলেন, এপিক ফিউরির জন্য আমাদের প্রয়োজনীয় গোলাবারুদ আছে কি না, তা নিশ্চিত করার জন্যই আমরা এই মুহূর্তে অস্ত্র বিক্রি স্থগিত রাখছি। তবে আমাদের কাছে প্রচুর পরিমাণে অস্ত্র আছে।
তিনি আরও বলেন, আমরা শুধু নিশ্চিত করছি, আমাদের কাছে সব কিছু আছে কি না। কিন্তু প্রশাসন যখন প্রয়োজন মনে করবে, তখন বিদেশি সামরিক অস্ত্র আবার বিক্রি শুরু হবে।
কাও বলেন, তাইওয়ানের কাছে বড় এই অস্ত্র বিক্রির চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ ও পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। এটি অনুমোদিত হলে তাইওয়ানের ইতিহাসে সবচেয়ে বড় অস্ত্র হস্তান্তর হবে।
৮ এপ্রিল যুক্তরাষ্ট্র ও ইরান যুদ্ধবিরতিতে সম্মত হওয়ার পর যুদ্ধ আপাতত বন্ধ রয়েছে। তবে এখনও স্থায়ী শান্তি চুক্তি হয়নি। মার্কিন কংগ্রেস জানুয়ারিতে তাইওয়ানের জন্য এই অস্ত্র প্যাকেজ অনুমোদন করলেও, তা কার্যকর করতে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অনুমোদন প্রয়োজন।
অনুমোদন পেলে এটি ডিসেম্বরে ট্রাম্প অনুমোদিত ১১ বিলিয়ন ডলারের অস্ত্র প্যাকেজকেও ছাড়িয়ে যাবে। তাইওয়ানের প্রধানমন্ত্রী চো জুং-তাই বলেছেন, তাইওয়ান ভবিষ্যতেও অস্ত্র কেনা চালিয়ে যাবে।
বিশ্লেষক উইলিয়াম ইয়াং বলেন, এই বিলম্বের কারণে তাইওয়ানে যুক্তরাষ্ট্রের সমর্থন নিয়ে উদ্বেগ বাড়তে পারে। এতে ভবিষ্যতে অতিরিক্ত প্রতিরক্ষা বাজেট চাওয়াও কঠিন হতে পারে।
ট্রাম্প বলেছেন, তিনি চাইলে এই অস্ত্র বিক্রির অনুমোদন দিতে পারেন, আবার নাও দিতে পারেন। তিনি ইঙ্গিত দিয়েছেন, এটি চীনের সঙ্গে আলোচনায় চাপ তৈরির কৌশল হিসেবেও ব্যবহার করা হতে পারে। চীন তাইওয়ানকে নিজেদের অংশ বলে দাবি করে এবং তাইওয়ানের প্রতি যুক্তরাষ্ট্রের সমর্থনের বিরোধিতা করে।
যদিও যুক্তরাষ্ট্র আনুষ্ঠানিকভাবে তাইওয়ানকে স্বাধীন দেশ হিসেবে স্বীকৃতি দেয় না, তবুও ১৯৭৯ সালের তাইওয়ান সম্পর্ক আইনের আওতায় দ্বীপটির আত্মরক্ষায় সহায়তার প্রতিশ্রুতি দিয়েছে।
ট্রাম্প বলেছেন, তিনি তাইওয়ানের প্রেসিডেন্ট উইলিয়াম লাই চিং-তের সঙ্গে এ বিষয়ে কথা বলার কথা ভাবছেন। এমন হলে তা চার দশকের কূটনৈতিক নিয়ম ভাঙবে এবং চীনের তীব্র প্রতিক্রিয়া তৈরি করতে পারে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2023 shobshomoy.com
Design BY Web Nest BD
shobshomoy.com