সোমবার, ২৯ Jun ২০২৬, ০৩:৪৪ পূর্বাহ্ন

নোটিশ :
Welcome To Our Website...
শিরোনাম :
সিলেট সীমান্তে ফের বাড়ছে অস্ত্র-বিস্ফোরক উদ্ধারের ঘটনা রেড ক্রিসেন্ট সোসাইটির চেয়ারম্যান ব্যারিস্টার এম এ সালামকে বিএনপি নেতা সামছুল ইসলাম টিটুর অভিনন্দন শ্রীমঙ্গলে সড়কে নিভল দুই তরুণের প্রাণ ক্ষতিপূরণ দাবিতে বিমানবন্দর সড়ক অবরোধ, বাঁচার আকুতি জমি মালিকদের কোম্পানীগঞ্জে ভারতীয় আইপিএস উদ্ধার, মোটরসাইকেল জব্দ সুনামগঞ্জে হত্যা, যশোরে ‘খুনি’ গ্রেপ্তার সৌদি আরবে হেলিকপ্টার বিধ্ব*স্ত নিহত ১৪ আজ থেকে চালু ভারতের পর্যটন ভিসা আরেকটি মেসি পেতে অপেক্ষা করতে হবে ৪ লাখ বছর! প্রশ্ন ফাঁসের গু জ ব সৃষ্টির সুযোগ দেওয়া হবে না : সিলেটে শিক্ষামন্ত্রী টেকনাফে ৪০ হাজার পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক জিম্বাবুয়ের বিপক্ষে টস হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ হাবিবসহ ৫ পুলিশ কর্মকর্তার ভাগ্য নির্ধারণ আজ ভারতের গণমাধ্যম যেভাবে দেখছে যুক্তরাজ্যের ভিসা নিয়ে ভুয়া দাবির ঘটনা বাড়ছে : হাইক‌মিশন জকিগঞ্জে যৌথ অভিযানে ওয়ান শুটার গান ও বি স্ফো র ক উদ্ধার জৈন্তাপুরে অভিযান: জরিমানা ও ৩ জনকে কারাদণ্ডসহ ট্রাক জব্দ বিশ্বকাপের নকআউটে কার মুখোমুখি কে ? তিন দেশের নাগরিকদের প্রবেশ-ভিসা স্থগিত করল সৌদি বিশ্বব্যাংকের ১.১ বিলিয়ন ডলারের সহায়তা পাচ্ছে বাংলাদেশ প্রধানমন্ত্রীর সফরকে ‘অভূতপূর্ব সাফল্য’ অভিহিত করে সংসদে ধন্যবাদ প্রস্তাব শেষ বিদায়ে জনস্রোত, চিরনিদ্রায় শায়িত মোস্তাক আহমেদ লস্কর পূজা উদযাপন পরিষদের দ্বি বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত কোম্পানীগঞ্জ ভারতীয় জিরা-মেহেদীর চালান জব্দ মাধবপুর সীমান্তে লাইটবন্ধ করে বিএসএফের পুশইনের চেষ্টা আগামী দিনে দেশে চীনের বিপুল বিনিয়োগ দেখা যাবে: বাণিজ্যমন্ত্রী সুনামগঞ্জে বজ্রপাতে যুবকের মৃত্যু এনসিপি নেতা ‌’অপহরণ’ নাকি নাটক, যা বলছে পুলিশ নগরীতে অস্ত্রের মুখে তরুণকে অপহরণ, চারজন গ্রেপ্তার দুই থেকে আড়াই বছরের মধ্যে সিলেট-ঢাকা মহাসড়ককের কাজ শেষ হবে: বাণিজ্যমন্ত্রী

বিশ্বকাপের নকআউটে কার মুখোমুখি কে ?

বিশ্বকাপের নকআউটে কার মুখোমুখি কে ?

সবসময় ডেস্ক :::২০২৬ বিশ্বকাপে ১২ গ্রুপের মধ্যে ছয়টির খেলা শেষ হওয়ার পর নকআউট পর্বের চিত্র অনেকটাই স্পষ্ট হয়ে উঠেছে। গ্রুপ ‘এ’ থেকে ‘এফ’ পর্যন্ত প্রতিটি দল তিনটি করে ম্যাচ খেলে ফেলেছে। এরই মধ্যে ১৯টি দল নিশ্চিত করেছে রাউন্ড অব ৩২, বিদায় নিয়েছে আটটি দল। আর বাকি ২১টি দল লড়ছে শেষ ১৩টি টিকিটের জন্য।

প্রথম ছয় গ্রুপ থেকে সরাসরি শেষ ৩২ নিশ্চিত করেছে গ্রুপ ‘এ’ থেকে মেক্সিকো ও দক্ষিণ আফ্রিকা, গ্রুপ ‘বি’ থেকে সুইজারল্যান্ড ও কানাডা, গ্রুপ ‘সি’ থেকে ব্রাজিল ও মরক্কো, গ্রুপ ‘ডি’ থেকে যুক্তরাষ্ট্র ও অস্ট্রেলিয়া, গ্রুপ ‘ই’ থেকে জার্মানি ও আইভরি কোস্ট এবং গ্রুপ ‘এফ’ থেকে নেদারল্যান্ডস ও জাপান।

তবে এখানেই শেষ নয়। প্রতিটি গ্রুপের তৃতীয় স্থানে থাকা দলগুলোর মধ্যে সেরা আটটিও জায়গা পাবে রাউন্ড অব ৩২-এ। গ্রুপপর্বের বাকি ম্যাচগুলো শেষ হওয়ার পরই চূড়ান্ত হবে শেষ নকআউটের পূর্ণ সূচি।

এখন পর্যন্ত চারটি ম্যাচের সূচি নিশ্চিত হয়েছে। আগামী ২৮ জুন বাংলাদেশ সময় রাত ১টায় মুখোমুখি হবে কানাডা ও দক্ষিণ আফ্রিকা। ২৯ জুন রাত ১১টায় পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল খেলবে জাপানের বিপক্ষে। ৩০ জুন সকাল ৭টায় নেদারল্যান্ডসের প্রতিপক্ষ মরক্কো। আর ২ জুলাই সকাল ৬টায় যুক্তরাষ্ট্রের মুখোমুখি হবে গ্রুপের তৃতীয় স্থান থেকে ওঠা বসনিয়া।

এ ছাড়া আরও কয়েকটি ম্যাচের সম্ভাব্য সমীকরণও পরিষ্কার হয়েছে। ৩০ জুন গ্রুপ ‘ই’-এর চ্যাম্পিয়ন জার্মানির প্রতিপক্ষ হবে গ্রুপ ‘এ’, ‘বি’, ‘সি’, ‘ডি’ অথবা ‘এফ’ থেকে তৃতীয় হয়ে ওঠা কোনো দল। বর্তমান পরিস্থিতিতে প্যারাগুয়ে কিংবা সুইডেন জার্মানির সম্ভাব্য প্রতিপক্ষ হিসেবে রয়েছে। একই দিনে আইভরি কোস্ট খেলবে ‘আই’ গ্রুপের রানার্সআপের বিপক্ষে, যেখানে সম্ভাব্য প্রতিপক্ষ ফ্রান্স অথবা নরওয়ে।

১ জুলাই গ্রুপ ‘এ’-এর চ্যাম্পিয়ন মেক্সিকো খেলবে গ্রুপ ‘সি’, ‘ই’, ‘এফ’, ‘এইচ’ অথবা ‘আই’ থেকে তৃতীয় হয়ে আসা একটি দলের বিপক্ষে। ৩ জুলাই সুইজারল্যান্ডের প্রতিপক্ষ হবে গ্রুপ ‘ই’, ‘এফ’, ‘জি’, ‘আই’ কিংবা ‘জে’ থেকে তৃতীয় স্থান অর্জন করা কোনো দল। অন্যদিকে ৪ জুলাই গ্রুপ ‘ডি’-এর রানার্সআপ অস্ট্রেলিয়ার প্রতিপক্ষ হবে ‘জি’ গ্রুপের দ্বিতীয় দল। সেই জায়গার দৌড়ে রয়েছে মিশর, ইরান ও বেলজিয়াম।

নকআউট পর্বে খেলা হবে বিশ্বকাপের প্রচলিত সিঙ্গেল-এলিমিনেশন নিয়মে। নির্ধারিত ৯০ মিনিটে ফল না এলে হবে ৩০ মিনিটের অতিরিক্ত সময়। এরপরও সমতা থাকলে টাইব্রেকারে নির্ধারিত হবে বিজয়ী দল।

এদিকে গ্রুপপর্ব শেষ হওয়ার আগেই টুর্নামেন্ট থেকে বিদায় নিশ্চিত হয়েছে আট দলের। তারা হলো- তুরস্ক, তিউনিসিয়া, হাইতি, পানামা, চেক প্রজাতন্ত্র, কাতার, কুরাসাও ও জর্ডান।

আগামী ২৮ জুন থেকে ৪ জুলাই পর্যন্ত অনুষ্ঠিত হবে রাউন্ড অব ৩২-এর ম্যাচগুলো। এরপরই শুরু হবে শিরোপার লড়াইয়ে টিকে থাকার সত্যিকারের পরীক্ষা, যেখানে একটি ভুলই শেষ করে দিতে পারে যেকোনো দলের বিশ্বকাপ স্বপ্ন।

৪ ম্যাচের লাইনআপ চূড়ান্ত

ম্যাচ তারিখ সময়

কানাডা-দক্ষিণ আফ্রিকা ২৮ জুন, রাত ১টা

ব্রাজিল-জাপান ২৯ জুন, রাত ১১টা

নেদারল্যান্ডস-মরক্কো ৩০ জুন, সকাল ৭টা

যুক্তরাষ্ট্র-বসনিয়া ২ জুলাই, সকাল ৬টা

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2023 shobshomoy.com
Design BY Web Nest BD
shobshomoy.com