মঙ্গলবার, ৩০ Jun ২০২৬, ০১:২৬ পূর্বাহ্ন

নোটিশ :
Welcome To Our Website...
শিরোনাম :
কোম্পানীগঞ্জ-গোয়াইনঘাট সংযোগ সড়কসড়কের সাথে সংযোগবিহীন ৪টি সেতুতে জনভোগান্তি জকিগঞ্জে ৪০০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার দরিদ্র মহিলার এক মাসের বিদ্যুৎ বিল ২ কোটি ৫৭ লাখ কানাইঘাটে বন্ধুর স্ক্রু ড্রাইভারের আঘাতে কিশোর নিহত আতঙ্কে বিদ্যালয়ে যাচ্ছে না শিক্ষার্থীরা শিক্ষার্থীদের আন্দোলনে উত্তাল মেডিকেল কলেজ-বিশ্ববিদ্যালয় অর্ধশতাধিক হারানো মোবাইল ফোন ফিরে পেলেন মালিকরা বিশ্বনাথে যুবকের মর্মান্তিক মৃত্যু রেড ক্রিসেন্ট সোসাইটির চেয়ারম্যান এম এ সালামকে বিএনপি নেতা আব্দুল খালিকের সংবর্ধনা প্রদান কেমিস্টস্ এন্ড ড্রাগিস্টস্ সমিতি সিলেট শাহপরান জোনের মতবিনিময় সভা অনুষ্ঠিত মামলার পরও জাহাঙ্গীরনগরে থামেনি টিলাকাটা কাতার থেকে আসছে সিলেটের ৫ প্রবাসীর ম র দে হ চাকরির জন্য অপেক্ষা নয় তরুণরাই কর্মসংস্থান সৃষ্টি করবে তীব্র গরমে বাড়ছে ‘হিট স্ট্রোক’ কতটা ঝুঁকিতে আছেন আপনি মেঘনায় মিলছে না ইলিশ, খালি হাতে ফিরছেন জেলেরা গোবিন্দর পরকীয়া নিয়ে মুখ খুললেন সুনীতা নতুন ভাবনায় সোনাক্ষী সংসদ থেকে ওয়াকআউট করার কারণ ব্যাখ্যা করল জামায়াতে ইসলামী চুনারুঘাটে অবৈধ বালু উত্তোলনের সরঞ্জাম ধ্বংস বাজেট পাস কাল, কী পরিবর্তন আসতে যাচ্ছে জেনে নিন নকআউট পর্বের নিয়ম-কানুন শেষ ষোলোয় উঠবে যারা, সুপার কম্পিউটারের ভবিষ্যদ্বাণী ব্রাজিল-জাপান ম্যাচে কে জিতবে, যা জানাল এআই ভেনেজুয়েলায় ৪ দিন পর ধ্বংসস্তূপ থেকে বাবা-ছেলেকে জীবিত উদ্ধার আফগান সীমান্তে পাকিস্তানি বাহিনীর অভিযানে নিহত ২৯ সিলেটে যুবকের চোখ উ প ড়ে ফেলার অভিযোগ প্রাণ গেল ৮১ জন শিশুর , সিলেটে সিলেট সীমান্তে যে কারণে ক ঠো র বিজিবি সিলেটের যে রুটে কমল বিআরটিসি বাসের ভাড়া সিলেটে বাস ও মোটরসাইকেলের সং ঘ র্ষে প্রাণ গেল ২ জনের

শেষ ষোলোয় উঠবে যারা, সুপার কম্পিউটারের ভবিষ্যদ্বাণী

শেষ ষোলোয় উঠবে যারা, সুপার কম্পিউটারের ভবিষ্যদ্বাণী

বিশ্বকাপ ২০২৬-এর গ্রুপ পর্বের পর এবার শুরু হচ্ছে নকআউটের লড়াই। ৪৮ দলের টুর্নামেন্টে প্রথম ধাপ পেরিয়ে ৩২টি দল টিকে থাকলেও, এখন প্রতিটি ম্যাচই ‘বাঁচা-মরার’ লড়াই। এমন সময় সম্ভাব্য ফলাফল নিয়ে নতুন পূর্বাভাস প্রকাশ করেছে ফুটবল পরিসংখ্যানভিত্তিক প্রতিষ্ঠান অপ্টা।

অপ্টার সুপার কম্পিউটার রাউন্ড অব ৩২-এর প্রতিটি ম্যাচ ২৫ হাজারবার সিমুলেশন করে শেষ ষোলোতে ওঠার সম্ভাব্য হিসাব প্রকাশ করেছে। সেই বিশ্লেষণে সবচেয়ে বেশি সম্ভাবনা দেখানো হয়েছে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনাকে।

পরিসংখ্যান অনুযায়ী, কেপ ভার্দের বিপক্ষে আর্জেন্টিনার জয়ের সম্ভাবনা ৮৭.৮৭ শতাংশ, যা এই পর্বের সর্বোচ্চ। ফলে লিওনেল স্কালোনির দলকে শেষ ষোলোর সবচেয়ে বড় দাবিদার হিসেবে দেখছে সুপার কম্পিউটার।

আর্জেন্টিনার পর রয়েছে ফ্রান্স। সুইডেনের বিপক্ষে কিলিয়ান এমবাপ্পেদের জয়ের সম্ভাবনা ধরা হয়েছে ৮৩.২৮ শতাংশ। খুব কাছাকাছি অবস্থানে রয়েছে স্পেন, যাদের অস্ট্রিয়ার বিপক্ষে জয়ের সম্ভাবনা ৮৩.১৪ শতাংশ।

ইংল্যান্ড ও জার্মানিও আত্মবিশ্বাসী অবস্থানে রয়েছে। ডেমোক্রেটিক রিপাবলিক অব কঙ্গোর বিপক্ষে ইংল্যান্ডের সম্ভাবনা ৮২.২৫ শতাংশ, আর প্যারাগুয়ের বিপক্ষে জার্মানির সম্ভাবনা ৮০.৪৯ শতাংশ।

স্বাগতিক দেশগুলোর মধ্যে সবচেয়ে এগিয়ে রয়েছে যুক্তরাষ্ট্র। বসনিয়া ও হার্জেগোভিনার বিপক্ষে তাদের জয়ের সম্ভাবনা ৭৮.৪৪ শতাংশ। অন্যদিকে ঘানার বিপক্ষে কলম্বিয়ার সম্ভাবনা ৭৪.৫৮ শতাংশ।

কিছু ম্যাচে অবশ্য শক্ত প্রতিদ্বন্দ্বিতার আভাসও দিয়েছে অপ্টার মডেল। ব্রাজিল-জাপান ম্যাচে ব্রাজিলের জয়ের সম্ভাবনা ৬৯.৪৫ শতাংশ হলেও জাপানের জন্যও চমক দেখানোর সুযোগ রয়েছে বলে ইঙ্গিত দিচ্ছে পরিসংখ্যান।

এ ছাড়া ক্রোয়েশিয়ার বিপক্ষে পর্তুগালের জয়ের সম্ভাবনা ৬৭.৩০ শতাংশ, আইভরি কোস্টের বিপক্ষে নরওয়ের ৬৮.০৫ শতাংশ এবং আলজেরিয়ার বিপক্ষে সুইজারল্যান্ডের সম্ভাবনা ৬৪.৯০ শতাংশ।

অন্যদিকে মরক্কো-নেদারল্যান্ডস ও ইকুয়েডর-মেক্সিকো ম্যাচকে তুলনামূলক ভারসাম্যপূর্ণ হিসেবে দেখা হচ্ছে। মরক্কোর বিপক্ষে নেদারল্যান্ডসের জয়ের সম্ভাবনা ৬০.৩২ শতাংশ এবং ইকুয়েডরের বিপক্ষে মেক্সিকোর সম্ভাবনা ৬০.১৯ শতাংশ, যা যেকোনো ফলাফলের ইঙ্গিত দেয়।

সবচেয়ে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ দুই ম্যাচ হিসেবে চিহ্নিত করা হয়েছে বেলজিয়াম-সেনেগাল ও মিশর-অস্ট্রেলিয়া লড়াইকে। সেনেগালের বিপক্ষে বেলজিয়ামের সম্ভাবনা ৫৬.৬৭ শতাংশ এবং অস্ট্রেলিয়ার বিপক্ষে মিশরের সম্ভাবনা ৫৪.৩৪ শতাংশ হওয়ায় এই ম্যাচগুলোতে হাড্ডাহাড্ডি লড়াইয়ের পূর্বাভাস দিয়েছে সুপার কম্পিউটার।

তবে অপ্টার এই বিশ্লেষণ পুরোপুরি পরিসংখ্যাননির্ভর। ফুটবলে একটি মুহূর্তই বদলে দিতে পারে পুরো ম্যাচের চিত্র। তবুও সম্ভাবনার বিচারে আর্জেন্টিনা, ফ্রান্স, স্পেন, ইংল্যান্ড ও জার্মানিকেই রাউন্ড অব ৩২ পেরিয়ে শেষ ষোলোয় ওঠার সবচেয়ে শক্তিশালী দাবিদার হিসেবে দেখছে অপ্টার সুপার কম্পিউটার।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2023 shobshomoy.com
Design BY Web Nest BD
shobshomoy.com