মঙ্গলবার, ৩০ Jun ২০২৬, ০৬:২২ অপরাহ্ন

নোটিশ :
Welcome To Our Website...
শিরোনাম :
জুলাই মাসের জ্বালানি তেলের দাম ঘোষণা ছেলের চিকিৎসার জন্য বুট বিক্রি করা সেই বাবাই আজ বিশ্বকাপের নায়ক নকআউটের আগে স্বস্তির খবর আর্জেন্টিনা শিবিরে বাংলাদেশি সমর্থকদের ভিডিও দেখে ধন্যবাদ দিলেন আলিসন জয়ার পছন্দ পর্তুগাল, তবে মেসিকেও ভালো লাগে বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর হলেন সরোয়ার হোসেন তীব্র গরম ও লোডশেডিংয়ে অতিষ্ঠ জনজীবন সিলেটে ছেলে-মেয়েকে নিয়ে নয়দিন ধরে ‘নিখোঁজ’ নারী, নানা প্রশ্ন সিলেটে ডিবি পুলিশের ধাওয়া, আ ট ক ৩ গোলাপগঞ্জে কাঁচাবাজার সমিতি নেতৃবৃন্দের সাথে লিটন আহমদের মতবিনিময় সিলেট-সুনামগঞ্জ সড়ক অ ব রো ধ করলো শিক্ষার্থীরা সিলেটে ভ্রাম্যমান আদালতের অ ভি যা ন, অতঃপর… কানাইঘাটে পাঁচ প্রবাসীর শেষ বিদায়, জানাজায় মানুষের ঢল সিলেটে যে কারণে প্রাণ গেল আরও এক শিশুর সিলেটের ঐতিহ্যের সাতকরা এখন ভারতনির্ভর, দেশে উৎপাদন প্রায় বিলুপ্ত লেবাননে ভ্রমণ নিষেধাজ্ঞা তুলল সংযুক্ত আরব আমিরাত সিন্ধু পানি চুক্তি নিয়ে ভারতকে কড়া হুঁশিয়ারি পাকিস্তানের ভেনেজুয়েলায় ভূমিকম্পের ৫ শতাধিক আফটারশক, মৃতের সংখ্যা বাড়ছে ব্রাজিলকে শুভেচ্ছা জানানো রুমিন ফারহানার ফেসবুক পোস্ট ভাইরাল ‘হাসিনার বক্তব্য প্রচারে আদালতের নিষেধাজ্ঞা মানছে না কিছু গণমাধ্যম’ নতুন মুদ্রানীতি ঘোষণা আজ, গুরুত্ব পাচ্ছে যেসব বিষয় কোনো এলাকায় দুর্যোগ হলে সারাদেশে এইচএসসি পরীক্ষা স্থগিত : ঢাকা বোর্ড চেয়ারম্যান যাদুকাটায় ড্রেজারের তাণ্ডব, বিলীন শত বসতভিটা কফিন বন্দি হয়ে ফিরলেন ৫ রেমিট্যান্স যোদ্ধা কোম্পানীগঞ্জ-গোয়াইনঘাট সংযোগ সড়কসড়কের সাথে সংযোগবিহীন ৪টি সেতুতে জনভোগান্তি জকিগঞ্জে ৪০০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার দরিদ্র মহিলার এক মাসের বিদ্যুৎ বিল ২ কোটি ৫৭ লাখ কানাইঘাটে বন্ধুর স্ক্রু ড্রাইভারের আঘাতে কিশোর নিহত আতঙ্কে বিদ্যালয়ে যাচ্ছে না শিক্ষার্থীরা শিক্ষার্থীদের আন্দোলনে উত্তাল মেডিকেল কলেজ-বিশ্ববিদ্যালয়

সিন্ধু পানি চুক্তি নিয়ে ভারতকে কড়া হুঁশিয়ারি পাকিস্তানের

সিন্ধু পানি চুক্তি নিয়ে ভারতকে কড়া হুঁশিয়ারি পাকিস্তানের

সিন্ধু নদীর পানিবণ্টন চুক্তি ঘিরে ভারত-পাকিস্তান উত্তেজনা নতুন করে তীব্র আকার ধারণ করেছে। এ ইস্যুতে কঠোর অবস্থান জানিয়েছে পাকিস্তান।

মঙ্গলবার (৩০ জুন) এনডিটিভির এক প্রতিবেদনে বলা হয়, পাকিস্তানের জলবায়ু পরিবর্তনবিষয়ক মন্ত্রী মুসাদিক মালিক এক সংবাদ সম্মেলনে ভারতের বিরুদ্ধে সিন্ধু নদের পানিপ্রবাহ নিয়ন্ত্রণের চেষ্টা করার অভিযোগ তোলেন। তার দাবি, এই পানি শুধু একটি প্রাকৃতিক সম্পদ নয়, বরং পাকিস্তানের কৃষি, খাদ্য নিরাপত্তা ও সামগ্রিক অর্থনীতির প্রাণভিত্তি।

তিনি সতর্ক করে বলেন, পাকিস্তানের পানির অধিকার ক্ষুণ্ন করার চেষ্টা হলে কঠোর প্রতিক্রিয়া জানানো হবে। এমনকি ক্ষোভ প্রকাশ করে তিনি মন্তব্য করেন, ‘আমাদের পানির হিস্যায় কেউ হাত দিলে সেই হাত কেটে দেওয়া হবে।’

এদিকে পাকিস্তানের তথ্যমন্ত্রী আত্তাউল্লাহ তারার বলেন, বিদ্যমান ইনডাস ওয়াটারস ট্রিটি আন্তর্জাতিকভাবে স্বীকৃত একটি বৈধ চুক্তি, যা একতরফাভাবে স্থগিত বা পরিবর্তন করা সম্ভব নয়। তার দাবি, আন্তর্জাতিক পরিসরেও পাকিস্তানের অবস্থান ক্রমেই শক্তিশালী হচ্ছে।

তিনি আরও জানান, প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ এবং সেনাপ্রধান আসিম মুনির একাধিকবার স্পষ্ট করেছেন যে পানি পাকিস্তানের জন্য একটি ‘রেড লাইন’ এবং এ বিষয়ে কোনো আপসের সুযোগ নেই।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2023 shobshomoy.com
Design BY Web Nest BD
shobshomoy.com