বুধবার, ২২ Jul ২০২৬, ০৫:২৮ পূর্বাহ্ন

নোটিশ :
www.shobshomoy.com নিউজে আপনাকে স্বাগতম | সবসময় সবার আগে, নির্ভুল ও নিরপেক্ষ সংবাদ। Welcome to www.shobshomoy.com News | Always First with Fast, Accurate & Unbiased News.
শিরোনাম :
এসএমপিতে নতুন পুলিশ কমিশনার সারোয়ার মোর্শেদ শামীম সুনামগঞ্জে বৃষ্টির সঙ্গে পাহাড়ি ঢল, সুরমার পানি বিপদসীমায় হরমুজে নতুন বিস্ফোরণ, টানা ১০ম রাত পাল্টাপাল্টি হামলা চালাল যুক্তরাষ্ট্র ও ইরান মৌলভীবাজারে জীবনের ঝুঁকি নিয়ে টিলায় বসবাস হুমায়ূন আহমেদের স্মৃতির কাছে… সকালে নাশতা না খাওয়ার অভ্যাস নারীদের যেসব স্বাস্থ্যঝুঁকি বাড়াতে পারে শৃঙ্খলাভঙ্গের অভিযোগ লিটনের বিরুদ্ধে নতুন সিনেমা নিয়ে হাজির হচ্ছেন শাকিব ফারিয়ার নতুন মিশন সিলেটে এক দিনে ডেঙ্গু শনাক্ত পাঁচজনের, হাসপাতালে ভর্তি ৬ এমপি কামরুলের উদ্যোগে ১৬ প্রাথমিক বিদ্যালয়ে নৌকা বিতরণ হজযাত্রীদের বিমান ভাড়া কমল ২৪ হাজার ৮৩০ টাকা যুক্তরাষ্ট্র-ইরানের শান্তি আলোচনার মাঝেই বিশ্ববাজারে কমল তেলের দাম কানাডার পণ্যে ৫০ শতাংশ শুল্ক বসালেন ট্রাম্প আর্জেন্টিনা গোল খাওয়ার পর খুশিতে মাটিতে লুটিয়ে পড়েন ব্রাজিল তারকা বিশ্বকাপের ইতিহাসে সর্বোচ্চ ৪ বার ফেয়ার প্লে অ্যাওয়ার্ড পেয়েছে ব্রাজিল মাইলস্টোন ট্র্যাজেডির এক বছর, কেমন আছেন শিক্ষার্থী-শিক্ষকরা রাজধানীতে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণ, একই পরিবারের ৩ জন দগ্ধ বিভাগীয় সমাবেশ সফল করতে সিলেটে জামায়াতের প্রছার মিছিল হামহামে আ ট কে পড়া শিক্ষার্থীদের উদ্ধার সিলেটের সেইফওয়ে হাসপাতাল সিলগালা রুবেল আহমদের পিতৃবিয়োগে সিলেট জেলা ও মহানগর যুবদলের শোক সিলেটে যে মা*ম*লা*য় কাউন্সিলর জাহাঙ্গীরের ভাতিজা কা রা গা রে আটকে গেল বিয়ে এখন কি করবেন পরীমনি! বিজিবিকে আরো পেশাদার ও সতর্ক থাকার নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর গ্রেফতার মেজর মোজাফফরের বিচার হবে সেনা আদালতে সিলেটে নদ-নদীর পানি বাড়ছে মৌলভীবাজারের বন্যায় প্রায় ৮০ কোটি টাকার ক্ষতি, পুনর্বাসনের দাবি ক্ষতিগ্রস্তদের সিলেটে ৬ ঘন্টায় পুলিশের জালে অর্ধশত সিলেটে টানা বৃষ্টি নিয়ে দুঃসংবাদ

সিসিকের নিয়োগেই রহস্য? বর্জ্য শাখায় অনিয়মের অভিযোগে প্রশ্নের মুখে একলিম আবেদীন

সিসিকের নিয়োগেই রহস্য? বর্জ্য শাখায় অনিয়মের অভিযোগে প্রশ্নের মুখে একলিম আবেদীন

সবসময় ডেস্ক ::: সিলেট সিটি করপোরেশনের (সিসিক) বর্জ্য ব্যবস্থাপনা শাখাকে ঘিরে দীর্ঘদিনের নানা অভিযোগ ও বিতর্ক নতুন করে আলোচনায় এসেছে। বিশেষ করে প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালনকারী লেফটেন্যান্ট কর্নেল (অব.) মোহাম্মদ একলিম আবেদীনের নিয়োগ প্রক্রিয়া নিয়ে প্রশাসনিক পর্যায়ে প্রশ্ন ওঠায় বিষয়টি আবারও আলোচনার কেন্দ্রে।

 

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, দায়িত্ব গ্রহণের পর থেকেই তার নিয়োগের বৈধতা, দায়িত্ব পালনের প্রশাসনিক ভিত্তি এবং সরকারি সুযোগ-সুবিধা গ্রহণের বিষয়টি নিয়ে বিভিন্ন মহলে প্রশ্ন ছিল। পরবর্তীতে স্থানীয় সরকার বিভাগ এ বিষয়ে ব্যাখ্যা চেয়ে তাকে কারণ দর্শানোর নোটিশ দেয়। নোটিশে নির্ধারিত সময়ের মধ্যে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে উপস্থিত হয়ে প্রয়োজনীয় ব্যাখ্যা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছিল।

 

এদিকে, শুধু নিয়োগ বিতর্কই নয়, সিসিকের বর্জ্য ব্যবস্থাপনা শাখার কার্যক্রম নিয়েও বিভিন্ন সময়ে অনিয়ম ও দুর্বল ব্যবস্থাপনার অভিযোগ উঠেছে। শাখার একাধিক কর্মকর্তা-কর্মচারীর দাবি, দীর্ঘদিন ধরে প্রশাসনিক নজরদারির অভাবকে কাজে লাগিয়ে একটি প্রভাবশালী চক্র নানা অনিয়মের সুযোগ নিচ্ছে।

 

অভিযোগ রয়েছে, সরকারি যানবাহন ও অন্যান্য সম্পদের ব্যবহার, জ্বালানি খাতে অসঙ্গতি, শ্রমিক ব্যবস্থাপনায় স্বচ্ছতার অভাব এবং প্রশাসনিক জবাবদিহির ঘাটতির কারণে শাখাটির কার্যক্রম নিয়ে অসন্তোষ বাড়ছে। তবে এসব অভিযোগের বিষয়ে এখনো আনুষ্ঠানিকভাবে কোনো তদন্তের ফল প্রকাশ হয়নি।

 

স্থানীয় সচেতন নাগরিকদের মতে, সিটি করপোরেশনের মতো জনসেবামূলক প্রতিষ্ঠানে নিয়োগসংক্রান্ত বিতর্ক ও বর্জ্য ব্যবস্থাপনা শাখার বিরুদ্ধে ওঠা অভিযোগগুলো নিরপেক্ষ তদন্তের মাধ্যমে দ্রুত নিষ্পত্তি করা প্রয়োজন। এতে প্রকৃত চিত্র সামনে আসবে এবং জনমনে সৃষ্টি হওয়া প্রশ্নেরও অবসান ঘটবে।

 

এ বিষয়ে প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা মোহাম্মদ একলিম আবেদীনের বক্তব্য জানতে তার মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলে উনি ফোন রিসিভ করেন নাই।।

 

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2023 shobshomoy.com
Design BY Web Nest BD
shobshomoy.com