বুধবার, ২২ Jul ২০২৬, ০৫:১৮ পূর্বাহ্ন

নোটিশ :
www.shobshomoy.com নিউজে আপনাকে স্বাগতম | সবসময় সবার আগে, নির্ভুল ও নিরপেক্ষ সংবাদ। Welcome to www.shobshomoy.com News | Always First with Fast, Accurate & Unbiased News.
শিরোনাম :
এসএমপিতে নতুন পুলিশ কমিশনার সারোয়ার মোর্শেদ শামীম সুনামগঞ্জে বৃষ্টির সঙ্গে পাহাড়ি ঢল, সুরমার পানি বিপদসীমায় হরমুজে নতুন বিস্ফোরণ, টানা ১০ম রাত পাল্টাপাল্টি হামলা চালাল যুক্তরাষ্ট্র ও ইরান মৌলভীবাজারে জীবনের ঝুঁকি নিয়ে টিলায় বসবাস হুমায়ূন আহমেদের স্মৃতির কাছে… সকালে নাশতা না খাওয়ার অভ্যাস নারীদের যেসব স্বাস্থ্যঝুঁকি বাড়াতে পারে শৃঙ্খলাভঙ্গের অভিযোগ লিটনের বিরুদ্ধে নতুন সিনেমা নিয়ে হাজির হচ্ছেন শাকিব ফারিয়ার নতুন মিশন সিলেটে এক দিনে ডেঙ্গু শনাক্ত পাঁচজনের, হাসপাতালে ভর্তি ৬ এমপি কামরুলের উদ্যোগে ১৬ প্রাথমিক বিদ্যালয়ে নৌকা বিতরণ হজযাত্রীদের বিমান ভাড়া কমল ২৪ হাজার ৮৩০ টাকা যুক্তরাষ্ট্র-ইরানের শান্তি আলোচনার মাঝেই বিশ্ববাজারে কমল তেলের দাম কানাডার পণ্যে ৫০ শতাংশ শুল্ক বসালেন ট্রাম্প আর্জেন্টিনা গোল খাওয়ার পর খুশিতে মাটিতে লুটিয়ে পড়েন ব্রাজিল তারকা বিশ্বকাপের ইতিহাসে সর্বোচ্চ ৪ বার ফেয়ার প্লে অ্যাওয়ার্ড পেয়েছে ব্রাজিল মাইলস্টোন ট্র্যাজেডির এক বছর, কেমন আছেন শিক্ষার্থী-শিক্ষকরা রাজধানীতে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণ, একই পরিবারের ৩ জন দগ্ধ বিভাগীয় সমাবেশ সফল করতে সিলেটে জামায়াতের প্রছার মিছিল হামহামে আ ট কে পড়া শিক্ষার্থীদের উদ্ধার সিলেটের সেইফওয়ে হাসপাতাল সিলগালা রুবেল আহমদের পিতৃবিয়োগে সিলেট জেলা ও মহানগর যুবদলের শোক সিলেটে যে মা*ম*লা*য় কাউন্সিলর জাহাঙ্গীরের ভাতিজা কা রা গা রে আটকে গেল বিয়ে এখন কি করবেন পরীমনি! বিজিবিকে আরো পেশাদার ও সতর্ক থাকার নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর গ্রেফতার মেজর মোজাফফরের বিচার হবে সেনা আদালতে সিলেটে নদ-নদীর পানি বাড়ছে মৌলভীবাজারের বন্যায় প্রায় ৮০ কোটি টাকার ক্ষতি, পুনর্বাসনের দাবি ক্ষতিগ্রস্তদের সিলেটে ৬ ঘন্টায় পুলিশের জালে অর্ধশত সিলেটে টানা বৃষ্টি নিয়ে দুঃসংবাদ

যুদ্ধাসক্ত ইসরায়েল যেন যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতা ভেস্তে দিতে না পারে : এরদোয়ান

যুদ্ধাসক্ত ইসরায়েল যেন যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতা ভেস্তে দিতে না পারে : এরদোয়ান

মধ্যপ্রাচ্যে শান্তি প্রতিষ্ঠার যেকোনো প্রচেষ্টা আঞ্চলিক দেশগুলোর সক্রিয় সমর্থন ছাড়া কখনোই সফল বা দীর্ঘস্থায়ী হতে পারে না বলে মন্তব্য করেছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান। একই সঙ্গে তিনি কড়া হুঁশিয়ারি দিয়ে বলেছেন, যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে হওয়া সাম্প্রতিক শান্তি সমঝোতা যেন ইসরায়েল কোনোভাবেই ‘ধ্বংস’ বা ভেস্তে দিতে না পারে।
কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা গেছে।
শনিবার (৪ জুলাই) তুরস্কের ইস্তাম্বুলে সফররত পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের সঙ্গে এক যৌথ সংবাদ সম্মেলনে এরদোয়ান বলেন, ‘আঞ্চলিক দেশগুলোর ইচ্ছা ও অবদান থেকে শক্তি না নেওয়া কোনো সমাধানই দীর্ঘস্থায়ী হতে পারে না।’
তিনি আরও বলেন, ‘যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতাকে নস্যাৎ করার জন্য ইসরায়েলি প্রশাসনের সব ধরণের অপচেষ্টা আমরা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছি। বর্তমান যুদ্ধাসক্ত ইসরায়েলি সরকারকে আমাদের এই ভূখণ্ডকে আবারও বারুদের গন্ধ ও রক্তে ডুবিয়ে দেওয়ার সুযোগ কোনোভাবেই দেওয়া যাবে না।’
তুর্কি প্রেসিডেন্ট এর আগেও একাধিকবার অভিযোগ করেছেন যে, ওয়াশিংটন ও তেহরানের মধ্যকার সম্পর্ক স্বাভাবিক হওয়ার প্রক্রিয়াটি বাধাগ্রস্ত করার চেষ্টা করছে ইসরায়েল। এর পাশাপাশি গাজা, লেবানন ও সিরিয়ায় ইসরায়েলি সামরিক বাহিনীর বর্বরোচিত হামলারও বারবার তীব্র নিন্দা জানিয়েছেন তিনি।
সাম্প্রতিক সময়ে দুই দেশের মধ্যে ব্যাপক সংঘর্ষের পর শান্তি আলোচনাকে এগিয়ে নিতে গত সপ্তাহে কাতারে যুক্তরাষ্ট্র ও ইরানের প্রতিনিধিদল এক পরোক্ষ বৈঠকে বসে।
ইরানের উপপররাষ্ট্রমন্ত্রী কাজেম গারিবাবাদি জানিয়েছেন, পূর্বে হওয়া সমঝোতা স্মারক (এমওইউ) লঙ্ঘনের যেকোনো ঘটনা তাৎক্ষণিকভাবে ওয়াশিংটনকে জানাতে তেহরান একটি বিশেষ ‘যোগাযোগ চ্যানেল’ প্রতিষ্ঠা করবে।
উল্লেখ্য, কাতার ও পাকিস্তানের যৌথ মধ্যস্থতায় হওয়া এই সমঝোতা স্মারকে ৬০ দিনের যুদ্ধবিরতি, কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি পুনরায় খুলে দেওয়া, ইরানের পরমাণু কর্মসূচি নিয়ে একটি টেকসই সমাধান এবং স্থায়ীভাবে যুদ্ধের অবসান ঘটাতে চূড়ান্ত চুক্তির জন্য একটি নির্দিষ্ট সময়সীমা অন্তর্ভুক্ত রয়েছে।
তবে এই সমঝোতার ব্যাখ্যা নিয়ে তৈরি হওয়া মতপার্থক্যের জের ধরে গত সপ্তাহেই যুক্তরাষ্ট্র ও ইরান একে অপরের বিরুদ্ধে পাল্টাপাল্টি সামরিক হামলা চালিয়েছিল।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2023 shobshomoy.com
Design BY Web Nest BD
shobshomoy.com