রবিবার, ১৯ Jul ২০২৬, ০৫:৫১ পূর্বাহ্ন

নোটিশ :
www.shobshomoy.com নিউজে আপনাকে স্বাগতম | সবসময় সবার আগে, নির্ভুল ও নিরপেক্ষ সংবাদ। Welcome to www.shobshomoy.com News | Always First with Fast, Accurate & Unbiased News.
শিরোনাম :
মাজারের দানবাক্সের অর্থ গণনায় স্বচ্ছতার দাবি,ফাহিম আল চৌধুরীর ছাতকে ইজারাবিহীন নদীতে কোটি টাকার বালু লুটের অভিযোগ ২৫ জুলাই সিলেটে ১১ দলীয় ঐক্যের বিভাগীয় সমাবেশ, উপস্থিত থাকবেন যারা গোলাপগঞ্জে অনুদানের চেক ও হুইলচেয়ার বিতরণ করলেন এমপি এমরান সিলেটে হচ্ছে নতুন পৌরসভা: প্রজ্ঞাপন জারি গরুচোরদের নাম বলতে চান না কোম্পানীগঞ্জ থানার ওসি সিলেটে ফাকা রাস্তায় ছাত্রলীগের ঝটিকা মিছিল মাধবপুর হাসপাতালকে ১০০ শয্যায় পূর্ণাঙ্গ রূপ দেওয়ার নির্দেশ এমপি ফয়সলের সিলেটে সংবাদিকের আত্মার মাগফেরাত কামনায় প্রতিবন্ধীর গৃহনির্মাণ সংস্কারকাজের অগ্রগতি সরেজমিনে দেখলেন এলজিইডি কর্মকর্তা সিলেটে সক্রিয় নিষিদ্ধ ছাত্রলীগ, পুলিশ কমিশনার কার্যালয়ে ছাত্রদলের অবস্থান কর্মসূচি এবার মার্কিন হামলায় ইরানের ২০ গ্রামে পানি সরবরাহ বন্ধ ‘অনার কিলিং’ : বেলুচিস্তানে প্রেমিক যুগলকে গুলি করে হত্যা নবীগঞ্জে জুলাই শহীদ দিবসে আলোচনা সভা ও দোয়া মাহফিল ; ইউএনও’র অপসারণের দাবি চুনারুঘাটে নজরকাড়া রঙের বিরল আবাসিক পাখি ‘কালো মথুরা’ বিশ্বম্ভর পুরে নারীর প্রতি সহিংসতা প্রতিরোধ (svaw) ফোরামের সভা” সুনামগঞ্জ জেলা কারাগারে হাজতির মৃত্যু সিলেটে ছাত্রলীগের সাধারণ সম্পাদক গ্রে ফ তা র যে কারণে মুসলিম বিশ্বে আলোচনার কেন্দ্রে স্পেনের তারকা লামিন ইয়ামাল মেসিকে নিয়ে স্পেনের বিশেষ পরিকল্পনা, কড়া নজরে রাখার ঘোষণা কোচের কুসংস্কারের কারণে বিশ্বকাপ ফাইনালে মাঠে থাকবেন না ডি মারিয়া যেভাবে আগস্টে মিলবে দুই দফায় টানা ৪ দিনের ছুটি বঙ্গোপসাগরে ৩ নম্বর সতর্কসংকেত নতুন প্রেমে শেহনাজ গিল! ভ্রমণকাহিনি লিখছেন ইয়াশ রোহান দেশের প্রেক্ষাগৃহে ‘মাস্তুল’ এবার ‘সর্বাত্মক যুদ্ধের’ হুমকি ইরানের কারাগার থেকে নারী কয়েদি পলায়ন, বরখাস্ত ৭ কারারক্ষী এসএসসি ও সমমান পরীক্ষার ফল ২০ জুলাই প্রকাশ হচ্ছে না অবশেষে যে দিকে নজর পড়ল সিসিকের

‘অনার কিলিং’ : বেলুচিস্তানে প্রেমিক যুগলকে গুলি করে হত্যা

‘অনার কিলিং’ : বেলুচিস্তানে প্রেমিক যুগলকে গুলি করে হত্যা

পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশের নাসিরবাদ ও ঝাল মাগসি জেলার সীমান্তবর্তী এলাকায় তথাকথিত ‘অনার কিলিং’ বা সম্মান রক্ষার নামে এক নারী ও এক পুরুষকে গুলি করে হত্যা করা হয়েছে।
শনিবার (১৮ জুলাই) পাকিস্তানের সংবাদমাধ্যম ডনের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
পুলিশের বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়, গতকাল প্রদেশটির ঝাল মাগসি ও নাসিরবাদ জেলার সীমান্তবর্তী ‘শহীদ কিলো’ এলাকায় এই ঘটনা ঘটে। নিহত ব্যক্তিরা হলেন জার বানো ও ফাতেহ আলী। এক দল অজ্ঞাত সশস্ত্র হামলাকারী তাদের ওপর অতর্কিত গুলি চালালে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।
স্থানীয় পুলিশ কর্মকর্তারা জানিয়েছেন, নিহতদের শরীরে একাধিক বুলেটের আঘাতের চিহ্ন রয়েছে। প্রাথমিক তদন্ত ও পারিপার্শ্বিক পরিস্থিতি বিবেচনা করে পুলিশ নিশ্চিত হয়েছে, এটি একটি ‘অনার কিলিং’ বা অনারবেইজড মার্ডারের ঘটনা।
ঘটনার পর পুলিশ মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য স্থানীয় হাসপাতালে পাঠিয়েছে। তবে এই দ্বৈত হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত কাউকে এখনো গ্রেপ্তার করা সম্ভব হয়নি। এই ঘটনায় একটি মামলা দায়েরের প্রক্রিয়া চলছে এবং খুনিদের ধরতে অভিযান শুরু করেছে পুলিশ।
পাকিস্তানের মানবাধিকার সংগঠনগুলোর জানায়, বেলুচিস্তানের এই সীমান্ত অঞ্চলগুলোতে উপজাতীয় প্রথা ও বিচারবহির্ভূত সালিসের কারণে প্রতিবছরই বহু নারী ও পুরুষ অনার কিলিংয়ের শিকার হন।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2023 shobshomoy.com
Design BY Web Nest BD
shobshomoy.com