শনিবার, ১৮ Jul ২০২৬, ০৩:১৬ পূর্বাহ্ন

নোটিশ :
www.shobshomoy.com নিউজে আপনাকে স্বাগতম | সবসময় সবার আগে, নির্ভুল ও নিরপেক্ষ সংবাদ। Welcome to www.shobshomoy.com News | Always First with Fast, Accurate & Unbiased News.
শিরোনাম :
ফ্রান্সে প্রবাসিদের প্রশাসনিক সহযোগিতা করতে আদাফের নতুন অফিসের উদ্ধোধন মীরা দাসের প্রয়াণ জাফলংয়ে খাসজমি দখল: তদন্তে ৮ ব্যবসায়ী শনাক্ত দীর্ঘদিন পর আলোকিত সিলেটের ঐতিহ্যবাহী কিন ব্রিজ, সচল হলো বিকল বাতি চোরাচালানে ধাক্কা: উৎমা-তুরং-লামাগ্রাম সীমান্ত থেকে ৫ ভারতীয় গরু আটক সুনামগঞ্জের হাওরে আফালের তাণ্ডব সিলেটে ৩২ ঘণ্টার অভিযানে ৬০ জন গ্রেফ/তার, ১৩৬টি যানবাহনে ব্যবস্থা ইজারার মেয়াদ শেষ, তবু দেড় মাস ধরে বহাল পশুর হাট; জৈন্তাপুরে প্রশাসনের অভিযান ২১ শে জুলাই কদমতলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে মানববন্ধন কমলগঞ্জে সংরক্ষিত বনভূমি দখলমুক্ত জেসিইএসসি-ব্রিটিশ কাউন্সিলের চুক্তি স্বাক্ষর সিসিকের ১১ জন্মনিবন্ধন জাল : সরকারি সার্ভারে ঢুকে কারা চালাচ্ছে জালিয়াতির নেটওয়ার্ক? রথযাত্রা উপলক্ষ্যে সিলেট নগরবাসীকে বিকল্প সড়ক ব্যবহারের অনুরোধ পুলিশের সিলেটে বিশেষ অভিযানে গ্রেফ/তার ১৩৯, মা/মলা ২১৯ সিলেটে হাম উপসর্গে প্রাণ গেলো ৮ মাসের শিশুর সিলেট-সুনামগঞ্জে বন্যা পরিস্থিতির উন্নতির আভাস চা শ্রমিকদের মানসম্মত জীবনযাপন নিশ্চিত করা হবে: শ্রমমন্ত্রী আরিফুল হক সুনামগঞ্জে জুলাই শহিদ দিবস পালন জুলাই শহীদ ও যোদ্ধাদের আত্মত্যাগ জাতি কখনো ভুলবে না: সিসিক প্রশাসক গোয়াইনঘাটে পুলিশের বড় অভিযান: ২৮ বোতল ভারতীয় নিষিদ্ধ হুইস্কিসহ মাদক কারবারি আটক বিশ্বনাথে অটোরিকশায় তুলে নারীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, প্রধান আসামি গ্রেপ্তার গোয়াইনঘাটে বালুবাহী নৌকার টোল আদায়ের ইজারায় অনিয়ম, সরকারি রাজস্ব আত্মসাৎ রাষ্ট্রপক্ষের ভূমিকা নিয়ে প্রশ্ন আ্যডভোকেট জামানের ভাড়া ৫ টাকা বাড়ানোর প্রতিবাদে সিলেটে শিক্ষার্থীদের সড়ক অবরোধ সিলেটের তাপমাত্রা ও বৃষ্টি নিয়ে নতুন বার্তা সিলেটে দুই ভাই গ্রেফ/তার: পাওনা টাকা চাওয়ায় ব্যবসায়ীকে খু/ন জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে সিলেটে ১৭ আইন কর্মকর্তার পদত্যাগ জৈন্তাপুরে মানবপাচার, মাদক ও চোরাচালান রোধে টাস্কফোর্স কমিটির বিশেষ সভা সিলেট সিটি প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আব্দুল হালিম সাগরের মায়ের মৃত্যুতে শোক তিন বিষয়ে পুনরায় পরীক্ষা নেওয়ার ঘোষণা শিক্ষামন্ত্রীর, বক্তব্যের জন্য দুঃখ প্রকাশ

ফ্রান্সে প্রবাসিদের প্রশাসনিক সহযোগিতা করতে আদাফের নতুন অফিসের উদ্ধোধন

ফ্রান্সে প্রবাসিদের প্রশাসনিক সহযোগিতা করতে আদাফের নতুন অফিসের উদ্ধোধন


ফ্রান্সে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের প্রশাসনিক বিভিন্ন সেবা সহজ, দ্রুত ও নির্ভরযোগ্যভাবে পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে ‘আদাফ’ (ফরাসি প্রশাসনিক সহায়তা)-এর নতুন কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে।

বুধবার (১৫ জুলাই) সকাল সাড়ে ১১টায় প্যারিসের অবারভিলিয়ে 7 rue solferino ঠিকানায় আয়োজিত অনুষ্ঠানে প্রবাসী বাংলাদেশি কমিউনিটির বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধি, সাংবাদিক এবং বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আদাফের সভাপতি তানভীর ওয়াদুদ। তিনি বলেন, ফ্রান্সে বসবাসরত প্রবাসীরা বিভিন্ন প্রশাসনিক প্রক্রিয়া সম্পন্ন করতে গিয়ে নানামুখী জটিলতার সম্মুখীন হন। এসব সমস্যার কার্যকর সমাধানে আন্তরিকতা, স্বচ্ছতা ও পেশাদারিত্বের সঙ্গে কাজ করবে আদাফ। পাশাপাশি প্রবাসীদের আস্থা অর্জনের মাধ্যমে প্রতিষ্ঠানটির সেবার পরিধি ধীরে ধীরে আরও বিস্তৃত করার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।

অনুষ্ঠানে বক্তব্য দেন সমাজকর্মী খালেদ মাহমুদ, গবেষক ইকরামুল কবীর, সাংবাদিক হাসান ইলিয়াছ তানিমসহ প্রবাসী বাংলাদেশি কমিউনিটির সামাজিক ও সাংস্কৃতিক অঙ্গনের নেতৃবৃন্দ।

এছাড়া উদ্বোধনী উপলক্ষে উপস্থিত হয়ে শুভেচ্ছা জানান সিনিয়র সাংবাদিক মান্নান আজাদ, কবি ও ছড়াকার লোকমান আহম্মদ আপন, বাংলা টেলিগ্রাম সম্পাদক শাহ সুহেল আহমদ, অনুক্ত নিউজ সম্পাদক মো. কামরুল ইসলাম , কাজী হাবিবুর রহমান, রুকন উদ্দিন, আরিফুজ্জামান ইমন, শাহরুজ খান প্রমুখ।

বক্তারা বলেন, বিদেশের মাটিতে প্রশাসনিক বিভিন্ন কাজ—বিশেষ করে বসবাস, কর্মসংস্থান, নথিপত্র, সরকারি যোগাযোগ ও অন্যান্য আনুষ্ঠানিকতা সম্পন্ন করতে গিয়ে প্রবাসীরা প্রায়ই জটিল পরিস্থিতির মুখোমুখি হন। এ প্রেক্ষাপটে আদাফের এ উদ্যোগ সময়োপযোগী এবং প্রবাসীদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তারা মনে করেন।

তারা আরও বলেন, নির্ভরযোগ্য পরামর্শ, সঠিক দিকনির্দেশনা এবং মানসম্মত সেবার মাধ্যমে আদাফ অল্প সময়ের মধ্যেই প্রবাসীদের আস্থার একটি প্রতিষ্ঠানে পরিণত হবে। পাশাপাশি প্রবাসীদের কল্যাণে প্রতিষ্ঠানটি দীর্ঘমেয়াদি ভূমিকা রাখবে বলেও তারা আশাবাদ ব্যক্ত করেন।

অনুষ্ঠানের শেষে অতিথিদের আপ্যায়নের ব্যবস্থা করা হয়। এ সময় উপস্থিত সবাই আদাফের উত্তরোত্তর সাফল্য কামনা করেন এবং প্রবাসীদের কল্যাণে প্রতিষ্ঠানটির কার্যক্রম আরও সম্প্রসারিত হবে বলে আশা প্রকাশ করেন।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2023 shobshomoy.com
Design BY Web Nest BD
shobshomoy.com