সোমবার, ২০ Jul ২০২৬, ০৮:৩৯ অপরাহ্ন

নোটিশ :
www.shobshomoy.com নিউজে আপনাকে স্বাগতম | সবসময় সবার আগে, নির্ভুল ও নিরপেক্ষ সংবাদ। Welcome to www.shobshomoy.com News | Always First with Fast, Accurate & Unbiased News.
শিরোনাম :
আটকে গেল বিয়ে এখন কি করবেন পরীমনি! বিজিবিকে আরো পেশাদার ও সতর্ক থাকার নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর গ্রেফতার মেজর মোজাফফরের বিচার হবে সেনা আদালতে সিলেটে নদ-নদীর পানি বাড়ছে মৌলভীবাজারের বন্যায় প্রায় ৮০ কোটি টাকার ক্ষতি, পুনর্বাসনের দাবি ক্ষতিগ্রস্তদের সিলেটে ৬ ঘন্টায় পুলিশের জালে অর্ধশত সিলেটে টানা বৃষ্টি নিয়ে দুঃসংবাদ সাংবাদিক ফয়সল আহমদ বাবলুর শাশুড়ী মজমুন্নেসা তাপাদার আর নেই অবশেষে সিলেটে প্রাণ ফিরে পাচ্ছে যে পুকুর কোম্পানীগঞ্জ থেকে বৈদ্যুতিক মোটর চু রি ছাতকে উ*দ্ধা*র সিলেটে পুলিশের ধাওয়ায় বিদ্যুতের খুঁটিতে পিকআপের ধাক্কা, অতঃপর.. মাধবপুরে বন্যায় ক্ষতিগ্রস্তদের মধ্যে ঢেউটিন ও নগদ অর্থ বিতরণ নিখোঁজের তিনদিন পর বাড়ির পাশের ক্ষেতে মিলল যুবকের লাশ সুনামগঞ্জের সীমান্তে অস্ত্র হাতে ভিডিও ভাইরাল ছাতকে সুরমার পানি বিপৎসীমার ২০ সেন্টিমিটার ওপরে সিলেটে হাম-রুবেলায় আরও ৩ শিশুর মৃত্যু প্রধানমন্ত্রীর সঙ্গে শরিক দলের শীর্ষ নেতাদের সাক্ষাৎ আজ দেশের ৮ জেলায় ভারী বৃষ্টিতে বন্যা হতে পারে আর্জেন্টিনার খেলা দেখার সময় হৃদরোগে আক্রান্ত হয়ে দুইজনের মৃত্যু স্পেনের জয় উদযাপন করল যুদ্ধবিধ্বস্ত গাজার বাসিন্দারা মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে ইরানের হামলা, আরও এক মার্কিন সেনা নিহত মঞ্চ ছাড়তে চাচ্ছিলেন না ট্রাম্প, সরাতে গিয়ে ব্যর্থ ফিফা সভাপতি ফাইনালে আর্জেন্টিনার লজ্জার রেকর্ড ফুটবল বিশ্বকাপের কারণে বিশ্বব্যাপী ক্ষতি ১৭০০ কোটি ডলার প্রতিদিন শুধু সালাদ খেলেই কি শরীরে ফাইবারের ঘাটতি মিটবে জটিল রোগে আক্রান্ত আনিফার চিকিৎসার দায়িত্ব নিলেন প্রধানমন্ত্রী সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসানের বাড়ি নিয়ন্ত্রণে নিচ্ছে দুদক গোয়াইনঘাটে জুবেরের দাপট মঙ্গলচণ্ডী নিশিকান্ত উচ্চ বিদ্যালয়ের শিক্ষক সংকট নিরসন দাবি ছাত্রলীগের ৫১ জনের বিরুদ্ধে মামলা

ফাইনালের আগে দলের শেষ গ্রুপ ছবি ও মেসির বিশেষ বার্তা

ফাইনালের আগে দলের শেষ গ্রুপ ছবি ও মেসির বিশেষ বার্তা

২০২৬ ফিফা বিশ্বকাপের পর্দা নামার আর মাত্র কয়েক ঘণ্টা বাকি। রোববার (১৯ জুলাই) বাংলাদেশ সময় রাত ১টায় নিউ জার্সি স্টেডিয়ামে বিশ্বকাপ ফাইনালে মুখোমুখি হবে আর্জেন্টিনা ও স্পেন। পুরো আর্জেন্টিনা দল একসঙ্গে একটি স্মরণীয় ছবি তোলে, যা সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করেন লিওনেল মেসি।
সেই ছবির মধ্যমণি অনুমিতভাবেই মেসি। তার পাশে ছিলেন প্রধান কোচ লিওনেল স্ক্যালোনি। এছাড়া পুরো স্কোয়াড, কোচিং স্টাফ, মেডিকেল টিম, কিট ম্যানেজার, রাঁধুনি এবং আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের (এএফএ) সভাপতি ক্লদিও তাপিয়ার নেতৃত্বাধীন কর্মকর্তারাও উপস্থিত ছিলেন। শিরোপা নির্ধারণী ম্যাচের অনুশীলন শেষে এটিই ছিল দলের শেষ গ্রুপ ছবি।
দলের অন্য খেলোয়াড়দের মতো ছবিটি নিজের ইনস্টাগ্রামে পোস্ট করেন অধিনায়ক ও বিশ্বের সেরা ফুটবলার লিওনেল মেসি। এটি তার ক্যারিয়ারের তৃতীয় বিশ্বকাপ ফাইনাল। এর আগে তিনি ২০১৪-এর ব্রাজিল বিশ্বকাপ এবং কাতারে গত আসরের ফাইনালে খেলেছেন।
ইনস্টাগ্রামে মেসি লিখেছেন, এই এতগুলো বছরের সবচেয়ে বড় প্রাপ্তি শুধু শিরোপা নয়, পুরো যাত্রাটাই। এই দলের সঙ্গে প্রতিদিন কাটানো, একসঙ্গে লড়াই করা, কঠিন সময়ে ঘুরে দাঁড়ানো এবং প্রতিটি মুহূর্ত উপভোগ করাই ছিল সবচেয়ে সুন্দর অভিজ্ঞতা।
এরপর তিনি আরও লেখেন, আমার প্রতিটি সতীর্থ, কোচিং স্টাফ এবং যারা প্রতিদিন কাজ করে এই দলটিকে একটি পরিবারের মতো গড়ে তুলেছেন, তাদের সবাইকে ধন্যবাদ। আগামীকাল যা-ই ঘটুক না কেন, এই দল এমন একটি ইতিহাস লিখে ফেলেছে, যা আমরা কখনো ভুলব না এবং কেউ মুছে ফেলতে পারবে না। এগিয়ে চলো আর্জেন্টিনা।
এদিকে সেমিফাইনালে ইংল্যান্ডের বিপক্ষে নাটকীয় প্রত্যাবর্তনে জয় পাওয়া একাদশ থেকে ফাইনালে মাত্র একটি পজিশনে স্ক্যালোনির সংশয় রয়েছে। জুলিয়ানো সিমেওনে একাদশ থেকে বাদ পড়তে পারেন, সেক্ষেত্রে তার জায়গায় মিডফিল্ডার রদ্রিগো ডি পল শুরু থেকেই খেলবেন।
এছাড়া রাইট-ব্যাক পজিশনেও কিছুটা সংশয় আছে। নাহুয়েল মলিনা কি নিজের জায়গা ধরে রাখবেন, নাকি গনসালো মন্তিয়েল সুযোগ পাবেন শুরুর একাদশে? তবে এই দুটি সম্ভাব্য পরিবর্তন ছাড়া বাকি একাদশ সেমিফাইনালের মতোই অপরিবর্তিত থাকার সম্ভাবনা রয়েছে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2023 shobshomoy.com
Design BY Web Nest BD
shobshomoy.com