শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৬:১৯ অপরাহ্ন

নোটিশ :
www.shobshomoy.com নিউজে আপনাকে স্বাগতম | সবসময় সবার আগে, নির্ভুল ও নিরপেক্ষ সংবাদ। Welcome to www.shobshomoy.com News | Always First with Fast, Accurate & Unbiased News.
শিরোনাম :
কানাইঘাটে বর্ণাঢ্য শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী পালন! ভক্তদের মিলনমেলা দেশের উন্নয়নে প্রবাসীদের আরো সক্রিয় ভূমিকা রাখার আহ্বান রাষ্ট্রপতির সেবাপ্রত্যাশীর গালে চড়! সিলেট নির্বাচন অফিসে তোলপাড় হারিছ চৌধুরী ৫ম মৃত্যু বার্ষিকীতে কানাইঘাটে মিলাদ-দোয়া মাহফিল অনুষ্ঠিত ওসমানী মেডিকেলে চিকিৎসকদের সময়মতো উপস্থিতি-প্রস্থান নিশ্চিত করতে কঠোর নির্দেশনা কানাইঘাটে এক যুবতিকে ১০ দিন আটক রেখে পালাক্রর্মে ধর্ষন, গ্রেফতার-১ পর্যটন কেন্দ্র জাফলংয়ে ওয়ার্ল্ড ভিশনের পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান ও ছাতা বিতরণ জৈন্তাপুরে রাংপানি নদীতে টাস্কফোর্সের অভিযান, ১২ বারকি নৌকা জব্দ নতুন আঙ্গিকে যাত্রা শুরু উৎসব রেষ্টুরেন্ট’র ৪২ বছরের শিক্ষকতা শেষে বিদায় নিলেন আতাউর রহমান খাঁন গোলাপগঞ্জ উপজেলা প্রেসক্লাবের কমিটি গঠন,  সভাপতি ছানু, সম্পাদক হারিছ ও সাংগঠনিক সম্পাদক কামাল কানাইঘাট পৌর বিএনপির উদ্যেগে দলের প্রতিষ্টাবার্ষিকী উদযাপিত ৪২ বছরের শিক্ষকতা শেষে বিদায় নিলেন আতাউর রহমান খাঁন কানাইঘাটে বিএনপির ৪৮তম প্রতিষ্টাবার্ষিকীতে বর্ণাট্য আনন্দ শোভাযাত্রা গুচ্ছগ্রাম ফুটবল প্রিমিয়ার লীগের জমকালো ফাইনাল সম্পন্ন আগস্টে নির্যাতনের শিকার ২৫২ নারী ও কন্যাশিশু ভক্তদের যে সুখবর দিলেন রাশমিকা তারকা অলরাউন্ডারের ইনজুরিতে বিপাকে টিম ইন্ডিয়া কে পাচ্ছেন মেসির ১০ নম্বর জার্সি? আর্জেন্টিনা দল থেকে মেসির অবসর নেপাল-তিব্বতে মৃতের সংখ্যা ছাড়াল ১০০০ ‘সম্পূর্ণ বিনামূল্যে কর্মী নিতে সম্মত হয়েছে মালয়েশিয়া’ কোম্পানীগঞ্জে ১সন্তানের জননী কে ধর্ষণের চেষ্টা থানায় অভিযোগ ‘নাগরিক প্রতিদিন’ বন্ধের ঘোষণা প্রিপেইড মিটার ও বিদ্যুৎ বিল নিয়ে জরুরি বার্তা ট্রাফিক আইন লঙ্ঘনে ঢাকায় একদিনে ২৩৭৭ মামলা হামের উপসর্গে আরও ৬ শিশুর মৃত্যু দেশে ফিরল লিবিয়ায় বন্দী ১৭৪ বাংলাদেশি কোম্পানীগঞ্জে যুবদের জন্য ‘সবুজ ব্যবসা ও ক্লাইমেট অ্যাকশন’ বিষয়ক প্রশিক্ষণ সম্পন্ন মোটরসাইকেলসহ গাড়ির মালিক-চালকদের বড় সুখবর দিল বিআরটিএ
বিশ্বকাপের ফাইনালে ‘বন্ধু’ আর্জেন্টিনাকে সমর্থন দিলেন নেতানিয়াহু

বিশ্বকাপের ফাইনালে ‘বন্ধু’ আর্জেন্টিনাকে সমর্থন দিলেন নেতানিয়াহু

ফুটবল বিশ্বকাপের মেগা ফাইনালের ঠিক আগমুহূর্তে বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ান আর্জেন্টিনার প্রতি প্রকাশ্য সমর্থন জানিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। তবে এই সমর্থনের নেপথ্যে ক্রীড়াপ্রেমের চেয়েও বড় হয়ে উঠেছে রাজনৈতিক মেরুকরণ। মূলত ফিলিস্তিন ও ইসরায়েল ইস্যুতে স্পেন ও আর্জেন্টিনার সম্পূর্ণ বিপরীতমুখী অবস্থানের কারণেই স্পেনের বিপক্ষে আর্জেন্টিনাকে জেতাতে নেতানিয়াহুর এই অতি-উৎসুক রাজনৈতিক কূটনীতি বলে মনে করছেন বিশ্লেষকরা।
শনিবার (১৮ জুলাই) ইসরায়েলে নিযুক্ত আর্জেন্টিনার রাষ্ট্রদূত রাব্বি শিমন অ্যাক্সেল ওয়াহনিশের সঙ্গে এক আনুষ্ঠানিক সাক্ষাতের সময় নেতানিয়াহু এই সমর্থনের ঘোষণা দেন। ওই বৈঠকে রাষ্ট্রদূত আর্জেন্টিনার কট্টর ইসরায়েলপন্থী প্রেসিডেন্ট হাভিয়ের মিলেইয়ের পাঠানো একটি অডিও শুভেচ্ছা বার্তা নেতানিয়াহুর কাছে হস্তান্তর করেন।
সেই বার্তায় নেতানিয়াহুকে উদ্দেশ্য করে মিলেই বলেন, ‘আপনি আমার বন্ধু, যিনি সবসময় আমাদের সমর্থন করে আসছেন। আপনি যে শুধু আমার কারণেই আর্জেন্টিনার জয় কামনা করছেন, তা শুনে আমার খুব ভালো লেগেছে।’
জবাবে আর্জেন্টিনার প্রেসিডেন্টকে উদ্দেশ্য করে নেতানিয়াহু বলেন, ‘হাভিয়ের, আপনি একজন বন্ধু। একদম সত্যিকারের বন্ধু, একজন মহৎ বন্ধু। আমরা আপনাদের সমর্থন করি। এমনকি আগামীকালের ম্যাচসহ আরও বহু বিষয়ে আমরা আর্জেন্টিনার পাশে আছি। অনেক শুভকামনা!’
রাজনৈতিক ও আন্তর্জাতিক বিশ্লেষকদের মতে, রোববার (১৯ জুলাই) এই ফাইনাল ম্যাচটি মাঠের লড়াই ছাড়িয়ে প্রতীকীভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ এক রাজনৈতিক মঞ্চে রূপ নিয়েছে। সাম্প্রতিক সময়ে ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়াসহ ইসরায়েলের আগ্রাসনের বিরুদ্ধে আন্তর্জাতিক অঙ্গনে সবচেয়ে সোচ্চার অবস্থান নিয়েছে স্পেন।
অন্যদিকে, আর্জেন্টিনার বর্তমান প্রেসিডেন্ট মিলেই ক্ষমতা গ্রহণের পর থেকেই অন্ধভাবে ইসরায়েলের পক্ষে অবস্থান নিয়েছেন।
স্পেনের এই কড়া ইসরায়েল-বিরোধী অবস্থানের বিপরীতে আর্জেন্টিনাকে ঢাল হিসেবে ব্যবহার করতেই নেতানিয়াহু এই প্রকাশ্য সমর্থনের চাল চেলেছেন। ফুটবল মাঠের শ্রেষ্ঠত্বের লড়াইকে কেন্দ্র করে মধ্যপ্রাচ্যের রাজনৈতিক সমীকরণ ও বন্ধুত্বের এই নগ্ন প্রদর্শনকে ভালো চোখে দেখছেন না সাধারণ ফুটবলপ্রেমীরা।
মাঠের লড়াইয়ে স্পেনের অপ্রতিরোধ্য ফুটবল কৌশলের সামনে নেতানিয়াহুর এই ভূরাজনৈতিক সমর্থন কতটুকু প্রভাব ফেলবে, তা আজ রাতেই স্পষ্ট হবে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Comments are closed.




© All rights reserved © 2023 shobshomoy.com
Design BY Web Nest BD
shobshomoy.com