বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ০৮:৩৮ পূর্বাহ্ন

নোটিশ :
www.shobshomoy.com নিউজে আপনাকে স্বাগতম | সবসময় সবার আগে, নির্ভুল ও নিরপেক্ষ সংবাদ। Welcome to www.shobshomoy.com News | Always First with Fast, Accurate & Unbiased News.
শিরোনাম :
কানাইঘাটে শাহাব উদ্দিন হত্যাকান্ডের সাথে জড়িত ৩জন আটক! নিহতের দাফন সম্পন্ন গোয়াইনঘাট প্রেসক্লাবে নতুন কমিটির দায়িত্ব গ্রহণ সিলেটে স্কুলছাত্রী উদ্ধার, গ্রে প্তা র ছাব্বির রোনালদোকে ৩০ দিনের নিষেধাজ্ঞা, ২৫৫ ইউরো জরিমানা ঘুরে দাঁড়াতে মরিয়া বাংলাদেশ এআই ভিডিও নিয়ে ক্ষুব্ধ পরীমণি, বললেন ‘সোচ্চার হওয়া জরুরি’ ওটিটিতে ‘আইসক্রিম’ ইশরাক হোসেনের পদত্যাগপত্র গ্রহণ করেছেন রাষ্ট্রপতি, প্রজ্ঞাপন জারি ২৬ অক্টোবর জাপান সফরে যাবেন প্রধানমন্ত্রী তথ্য না জানানোর কারণ জানতে সৌদিকে ফের চিঠি ‘সরকারের বার্তা এখানে অনেকটাই স্পষ্ট’, ইশরাকের পদত্যাগ প্রসঙ্গে মাহদী আমিন মসজিদে নববীতে এক মাসে ২ কোটির বেশি মুসল্লি-দর্শনার্থী ইতালিতেও বিক্ষোভ-সহিংসতা, মিলানে ৫০০ সেনা মোতায়েনের প্রস্তুতি সুদানে ধারাবাহিক ড্রোন হামলায় নিহত ১৬০ জনের বেশি কানাইঘাটে পূর্ব বিরোধের জের ধরে সিএনজি চালককে কুপিয়ে হত্যা গোয়াইনঘাটের১৩ নং বিছনাকান্দি ইউনিয়নে ঝারিখাল বে-সরকারি প্রাথমিক বিদ্যালয়ের উন্নয়নে বরাদ্দ চান এলাকাবাসী কোম্পানীগঞ্জে ইউপি সদস্য পদপ্রার্থী আশিক মিয়া ভোটের মাঠে চুনারুঘাটে বানিজ্য মেলা গুড়িয়ে দিয়েছে প্রশাসন। আটক ৫ জনের ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান চুনারুঘাট মডেল প্রেসক্লাবের পক্ষ থেকে ইউএনও গালিব চৌধুরীকে ফুলেল শুভেচ্ছা, মতবিনিময় সভা অনুষ্ঠিত শান্তিপূর্ণ পরিবেশে পূজা উদযাপনে পুলিশ সর্বোচ্চ সতর্ক রয়েছে: ডিআইজি জাহাঙ্গীর সৌদিতে মৃত্যুদণ্ডপ্রাপ্ত দুজনের একজন শ্রমিক, অন্যজন ওমরাহ যাত্রী: প্রবাসী কল্যাণমন্ত্রী সিলেটে দ্বিতীয়বারের মতো হলো কুমারী পূজা, ভক্তদের ঢল মোটর সাইকেল দুর্ঘটনা: হবিগঞ্জ ও সুনামগঞ্জে প্রাণ গেল দুই তরুণের জাফলং থেকে ছেড়ে আসা বাসে যা পেল পুলিশ এক পরিবর্তন নিয়ে ঢাকায় উইন্ডিজ রোহিঙ্গা সংকট সমাধানে কার্যকর উদ্যোগের তাগিদ স্বরাষ্ট্রমন্ত্রীর গুলিতে আহত টাইগার শ্রফ, ব্যান্ডেজ ও ড্রেসিং করা প্রথম ছবি প্রকাশ্যে আমি মেয়র নির্বাচনের জন্য শতভাগ প্রস্তুত : ইশরাক একদিনে গ্রেফতার ২ হাজার ৩৯৭, আহত প্রায় এক হাজার পুলিশ ফ্রান্সের সহিংসতার জন্য অভিবাসীদের দায়ী করলেন ট্রাম্প
আল আকসা মসজিদে ঢুকে পড়েছে শত শত ইসরায়েলি, ফিলিস্তিনিদের ওপর হামলা

আল আকসা মসজিদে ঢুকে পড়েছে শত শত ইসরায়েলি, ফিলিস্তিনিদের ওপর হামলা

অধিকৃত পূর্ব জেরুজালেমে ঐতিহাসিক স্থান সংক্রান্ত আন্তর্জাতিক ও দ্বিপাক্ষিক ‘স্ট্যাটাস কো’ (ঐতিহাসিক চুক্তি) লঙ্ঘন করে আল-আকসা মসজিদ প্রাঙ্গণে প্রবেশ করেছে ১,৩০০ জনেরও বেশি অবৈধ ইসরায়েলি বসতি স্থাপনকারী। ইহুদি ধর্মাবলম্বীদের বাৎসরিক শোক দিবস ‘তিশা বি’আব’ উপলক্ষে বুধবার সন্ধ্যা থেকে ধাপে ধাপে এই প্রবেশের ঘটনা ঘটে বলে ফিলিস্তিনের জেরুজালেম গভর্নরেট নিশ্চিত করেছে।
আলজাজিরার প্রতিবেদনে বলা হয়, ঘটনার প্রতিবাদ জানাতে গেলে সেখানে উপস্থিত ফিলিস্তিনিদের ওপর ইসরায়েলি বাহিনী চড়াও হয় এবং বেশ কয়েকজনের ওপর হামলা চালায় বলে অভিযোগ উঠেছে।
জেরুজালেম গভর্নরেটের বরাতে জানা যায়, ইসরায়েলি পুলিশের কঠোর নিরাপত্তাবেষ্টনীতে প্রায় ১৫০ জন করে বসতি স্থাপনকারীদের পৃথক কয়েকটি দলকে মসজিদ প্রাঙ্গণে প্রবেশের সুযোগ করে দেওয়া হয়। সেখানে তারা তাদের বিশেষ ধর্মীয় পোশাক (টেফিলিন) পরিধান করে প্রাঙ্গণের পূর্বাংশে গীত গায়, উচ্চস্বরে প্রার্থনা করে এবং বিশেষ ধর্মীয় আচার পরিচালনা করে।
ইহুদি ধর্মাবলম্বীদের কাছে স্থানটি ‘টেম্পল মাউন্ট’ নামে পরিচিত এবং ৭০ খ্রিস্টাব্দে রোমানদের হাতে তাদের প্রাচীন উপাসনালয় ধ্বংসের স্মরণে তারা দিনটি পালন করে থাকে। তবে দীর্ঘদিনের ঐতিহাসিক চুক্তি অনুযায়ী, আল-আকসা মসজিদ প্রাঙ্গণে অমুসলিমদের প্রবেশের নিয়ম থাকলেও কেবল মুসলিমদেরই ইবাদত বা প্রার্থনা করার আইনি অধিকার রয়েছে।
ইহুদি বসতি স্থাপনকারীদের এমন উসকানিমূলক কর্মকাণ্ডের সময় পুরো এলাকা জুড়ে কঠোর বিধিনিষেধ আরোপ করে ইসরায়েলি পুলিশ। অধিকৃত পূর্ব জেরুজালেমের পুরোনো শহর ও আল-আকসার প্রবেশদ্বারগুলোতে চেকপোস্ট বসিয়ে সাধারণ ফিলিস্তিনিদের যাতায়াত রুদ্ধ করে দেওয়া হয়।
প্রতিবেদনে বলা হয়, ইসরায়েলি বাহিনীর বাধার মুখে কেবল অল্পসংখ্যক ফিলিস্তিনি ভোরের ফজর নামাজে অংশ নিতে পেরেছিলেন। পরে তাদের ওপরও চড়াও হয় নিরাপত্তার দায়িত্বে থাকা ইসরায়েলি সদস্যরা।
আল-আকসা মসজিদ বিশ্ব মুসলিমদের কাছে তৃতীয় পবিত্রতম স্থান এবং ফিলিস্তিনি জাতীয় চেতনার অন্যতম বড় প্রতীক। দীর্ঘদিনের ঐতিহাসিক নীতি উপেক্ষা করে বারবার এমন প্রার্থনার সুযোগ করে দেওয়াকে কেন্দ্র করে জেরুজালেমে নতুন করে তীব্র উত্তেজনা ও সহিংসতা ছড়িয়ে পড়ার আশঙ্কা করা হচ্ছে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Comments are closed.




© All rights reserved © 2023 shobshomoy.com
Design BY Web Nest BD
shobshomoy.com