শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০১:০৯ অপরাহ্ন

নোটিশ :
www.shobshomoy.com নিউজে আপনাকে স্বাগতম | সবসময় সবার আগে, নির্ভুল ও নিরপেক্ষ সংবাদ। Welcome to www.shobshomoy.com News | Always First with Fast, Accurate & Unbiased News.
শিরোনাম :
কানাইঘাটে বর্ণাঢ্য শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী পালন! ভক্তদের মিলনমেলা দেশের উন্নয়নে প্রবাসীদের আরো সক্রিয় ভূমিকা রাখার আহ্বান রাষ্ট্রপতির সেবাপ্রত্যাশীর গালে চড়! সিলেট নির্বাচন অফিসে তোলপাড় হারিছ চৌধুরী ৫ম মৃত্যু বার্ষিকীতে কানাইঘাটে মিলাদ-দোয়া মাহফিল অনুষ্ঠিত ওসমানী মেডিকেলে চিকিৎসকদের সময়মতো উপস্থিতি-প্রস্থান নিশ্চিত করতে কঠোর নির্দেশনা কানাইঘাটে এক যুবতিকে ১০ দিন আটক রেখে পালাক্রর্মে ধর্ষন, গ্রেফতার-১ পর্যটন কেন্দ্র জাফলংয়ে ওয়ার্ল্ড ভিশনের পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান ও ছাতা বিতরণ জৈন্তাপুরে রাংপানি নদীতে টাস্কফোর্সের অভিযান, ১২ বারকি নৌকা জব্দ নতুন আঙ্গিকে যাত্রা শুরু উৎসব রেষ্টুরেন্ট’র ৪২ বছরের শিক্ষকতা শেষে বিদায় নিলেন আতাউর রহমান খাঁন গোলাপগঞ্জ উপজেলা প্রেসক্লাবের কমিটি গঠন,  সভাপতি ছানু, সম্পাদক হারিছ ও সাংগঠনিক সম্পাদক কামাল কানাইঘাট পৌর বিএনপির উদ্যেগে দলের প্রতিষ্টাবার্ষিকী উদযাপিত ৪২ বছরের শিক্ষকতা শেষে বিদায় নিলেন আতাউর রহমান খাঁন কানাইঘাটে বিএনপির ৪৮তম প্রতিষ্টাবার্ষিকীতে বর্ণাট্য আনন্দ শোভাযাত্রা গুচ্ছগ্রাম ফুটবল প্রিমিয়ার লীগের জমকালো ফাইনাল সম্পন্ন আগস্টে নির্যাতনের শিকার ২৫২ নারী ও কন্যাশিশু ভক্তদের যে সুখবর দিলেন রাশমিকা তারকা অলরাউন্ডারের ইনজুরিতে বিপাকে টিম ইন্ডিয়া কে পাচ্ছেন মেসির ১০ নম্বর জার্সি? আর্জেন্টিনা দল থেকে মেসির অবসর নেপাল-তিব্বতে মৃতের সংখ্যা ছাড়াল ১০০০ ‘সম্পূর্ণ বিনামূল্যে কর্মী নিতে সম্মত হয়েছে মালয়েশিয়া’ কোম্পানীগঞ্জে ১সন্তানের জননী কে ধর্ষণের চেষ্টা থানায় অভিযোগ ‘নাগরিক প্রতিদিন’ বন্ধের ঘোষণা প্রিপেইড মিটার ও বিদ্যুৎ বিল নিয়ে জরুরি বার্তা ট্রাফিক আইন লঙ্ঘনে ঢাকায় একদিনে ২৩৭৭ মামলা হামের উপসর্গে আরও ৬ শিশুর মৃত্যু দেশে ফিরল লিবিয়ায় বন্দী ১৭৪ বাংলাদেশি কোম্পানীগঞ্জে যুবদের জন্য ‘সবুজ ব্যবসা ও ক্লাইমেট অ্যাকশন’ বিষয়ক প্রশিক্ষণ সম্পন্ন মোটরসাইকেলসহ গাড়ির মালিক-চালকদের বড় সুখবর দিল বিআরটিএ
ইয়েমেনের উপকূলে ক্ষেপণাস্ত্রের আঘাতে তলিয়ে গেল ভারতীয় জাহাজ, ১৪ নাবিক উদ্ধার

ইয়েমেনের উপকূলে ক্ষেপণাস্ত্রের আঘাতে তলিয়ে গেল ভারতীয় জাহাজ, ১৪ নাবিক উদ্ধার

ইয়েমেনের পশ্চিম উপকূলের কাছে লোহিত সাগরে ক্ষেপণাস্ত্রের আঘাতে ভারতীয় পতাকাবাহী একটি কার্গো জাহাজ ডুবে গেছে। জাহাজটিতে থাকা ১৩ জন ভারতীয় নাবিক ও একজন ইয়েমেনিসহ মোট ১৪ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে।
মঙ্গলবার হুথি নিয়ন্ত্রিত হোদেইদা বন্দরের দক্ষিণে প্রায় ১৩ নটিক্যাল মাইল দূরে এমএসভি ফাইজ নূরে অলিয়া নামের জাহাজটি হামলার শিকার হয়। আঘাতের পর জাহাজটি উল্টে গিয়ে ডুবে যায়।
ইয়েমেনের ন্যাশনাল রেজিস্ট্যান্স ফোর্স (গার্ডস অব দ্য রিপাবলিক) জানিয়েছে, কোস্ট গার্ড ও নৌবাহিনী যৌথ অভিযান চালিয়ে সব নাবিককে উদ্ধার করে মোকা বন্দরে নিয়ে যায়। পরে তাদের চিকিৎসা সহায়তা দেওয়া হয়।
ভারতের বন্দর, নৌপরিবহন ও জলপথমন্ত্রী সর্বানন্দ সোনোয়াল এ ঘটনাকে ‘অকারণ হামলা’ হিসেবে উল্লেখ করে তীব্র নিন্দা জানিয়েছেন।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে তিনি বলেন, ক্ষেপণাস্ত্রের আঘাতে জাহাজটি উল্টে ডুবে যায়। ভারতীয় নাবিকদের নিরাপত্তা নিশ্চিত করতে এবং উদ্ধার হওয়া নাবিকদের সহায়তা দিতে তিনি মহাপরিচালক (মেরিটাইম অ্যাডমিনিস্ট্রেশন)-কে সংশ্লিষ্ট সংস্থাগুলোর সঙ্গে সমন্বয় করে দ্রুত ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন।
তিনি আরও জানান, ‘আমাদের মানুষের নিরাপত্তাই সর্বোচ্চ অগ্রাধিকার। ১৩ জন ভারতীয়সহ ১৪ জন নাবিক নিরাপদে উদ্ধার হওয়ায় আমি স্বস্তি প্রকাশ করছি।’
ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, রিয়াদে অবস্থিত ভারতীয় দূতাবাস ইয়েমেনের কর্তৃপক্ষের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রেখে পরিস্থিতি পর্যবেক্ষণ করছে।
এক বিবৃতিতে ভারত বলেছে, এ ধরনের বাণিজ্যিক জাহাজে হামলার ঘটনা ‘গভীর উদ্বেগজনক’। আন্তর্জাতিক আইন অনুযায়ী ওই অঞ্চলের আন্তর্জাতিক নৌপথে অবাধ ও নিরাপদ নৌ-চলাচল এবং বাণিজ্য দ্রুত পুনঃস্থাপনের আহ্বান জানানো হয়েছে।
ইয়েমেনের ন্যাশনাল রেজিস্ট্যান্স ফোর্স এ হামলার জন্য হুথি গোষ্ঠীকে দায়ী করেছে।
গত মাসে ইরান-সমর্থিত হুথিরা সৌদি আরবের বিরুদ্ধে নৌ অবরোধ ঘোষণা করে, যা মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনাকে আরও বাড়িয়ে দেয়। তারা উত্তর ইয়েমেন এবং লোহিত সাগরের প্রবেশদ্বার বাব আল-মান্দেব প্রণালি-সংলগ্ন উপকূল নিয়ন্ত্রণ করে।
এই প্রণালি লোহিত সাগরকে এডেন উপসাগর ও ভারত মহাসাগরের সঙ্গে সংযুক্ত করেছে এবং এটি বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ বাণিজ্যিক নৌপথ। সাম্প্রতিক হামলাগুলো আন্তর্জাতিক জাহাজ চলাচল ও বৈশ্বিক জ্বালানি সরবরাহ নিয়ে নতুন করে উদ্বেগ সৃষ্টি করেছে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Comments are closed.




© All rights reserved © 2023 shobshomoy.com
Design BY Web Nest BD
shobshomoy.com