শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ০৩:১৬ পূর্বাহ্ন

নোটিশ :
www.shobshomoy.com নিউজে আপনাকে স্বাগতম | সবসময় সবার আগে, নির্ভুল ও নিরপেক্ষ সংবাদ। Welcome to www.shobshomoy.com News | Always First with Fast, Accurate & Unbiased News.
শিরোনাম :
অস্ট্রেলিয়ার বিপক্ষে মিরাজের দুর্দান্ত সেঞ্চুরি রাজধানীতে ২৪ ঘণ্টায় ডিএমপির অভিযানে গ্রেফতার ৪৬৬ ১৬ আগস্ট ফ্যামিলি কার্ড কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী অতিভারী বৃষ্টিতে পাহাড়ে ধসের শঙ্কা, উত্তরাঞ্চল ও সিলেটে বন্যার পূর্বাভাস রিয়ালেই চুক্তি নবায়ন করছেন ব্রাজিলিয়ান তারকা ভিনিসিয়ুস অবৈধ লেগুনায় জিম্মি সিলেটের রাজপথ রিয়ার এ্যাডমিরাল মাহবুব আলী খানের ৪২তম মৃত্যু বার্ষিকী বৃহস্পতিবার লাল টেলিফোনে শেখ হাসিনার কল রেকর্ড শুনলেন প্রধানমন্ত্রী ফিরল সরকারের বিভিন্ন মন্ত্রণালয়-দপ্তরের ওয়েবসাইট ১২৮ ওমরাহ এজেন্সির তালিকা প্রকাশ, মানতে হবে যেসব শর্ত জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকীতে বাংলাদেশের জনগণকে জাপানের শ্রদ্ধা ৫ থেকে ৮ আগস্ট সরকারবিহীন কেমন ছিল বাংলাদেশ যেভাবে গোপন নম্বর-স্যাটেলাইট ফোনে শেষ মুহূর্তে যোগাযোগ রাখতো শেখ হাসিনা সিলেটে দুইজনের মৃ*ত্যু, হাসপাতালে ৩ শতাধিক গোলাপগঞ্জে ৬ হত্যা: দুই বছর পরও থামেনি স্বজনদের কান্না এবার আসছে ‘ছোট ছেলে’ নাটক যুক্তরাষ্ট্রের মূল দলে বাংলাদেশের সুলিভান! ট্রাম্পের মতো টুপি পরে বিপাকে বিশ্বকাপ ফাইনালে গোলদাতা তোরেস পাকিস্তান-শাসিত কাশ্মীরে কেন বাড়ছে বিক্ষোভ? প্রবল বৃষ্টি ও ভূমিধসে শ্রীলঙ্কায় নিহত ৭, শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ ঘোষণা তিন বছর পর ১১২ ফিলিস্তিনির দাফন, গাজার গণজানাজায় শোকের মাতম ইয়েমেনের উপকূলে ক্ষেপণাস্ত্রের আঘাতে তলিয়ে গেল ভারতীয় জাহাজ, ১৪ নাবিক উদ্ধার ভুতুড়ে বিল-লোডশেডিংয়ে অতিষ্ঠ কমলগঞ্জের জনজীবন জুলাই ঘোষণাপত্র বাস্তবায়নের দাবিতে ঢাবির টিএসসিতে ছাত্রশিবিরের গণজমায়েত ‘জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর’ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী গণ-অভ্যুত্থান ও মেটিকুলাস ডিজাইনের দ্বিধা ছাত্র-জনতার বিপ্লবে যেভাবে পতন ঘটেছিল শেখ হাসিনার ৫ আগস্ট যেভাবে ভারত পৌঁছেছিলেন শেখ হাসিনা সিলেটে আন্দোলনের অস্ত্র এখন কোথায়? দুই বছরেও মেলেনি উত্তর প্রবাসী আয়ে শীর্ষ ঢাকা, চারে সিলেট!

রিয়ালেই চুক্তি নবায়ন করছেন ব্রাজিলিয়ান তারকা ভিনিসিয়ুস

রিয়ালেই চুক্তি নবায়ন করছেন ব্রাজিলিয়ান তারকা ভিনিসিয়ুস

অবশেষে রিয়াল মাদ্রিদের সঙ্গে চুক্তি নবায়ন করার পথে ভিনিসিয়ুস জুনিয়র। রিয়াল কোচ হোসে মরিনহোর সঙ্গে ভালো সম্পর্কের থাকায় মাদ্রিদে থেকে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন ব্রাজিলিয়ান এই তারকা।
বুধবার (৫ আগস্ট) হঠাৎ করেই নিজের সোশ্যাল মিডিয়ার সব পোস্ট মুছে দিয়ে দলবদলের গুঞ্জন উসকে দিয়েছিলেন ভিনিসিয়ুস।
ক্রীড়াভিত্তিক সংবাদমাধ্যম স্কাই স্পোর্টস এক প্রতিবেদনে জানা গেছে, বুধবার রিয়াল মাদ্রিদ কর্তৃপক্ষের সঙ্গে ইতিবাচক আলোচনার পর সান্তিয়াগো বার্নাব্যুতেই থেকে যাচ্ছেন ভিনিসিয়ুস। স্প্যানিশ ক্লাবটির ট্রেনিং গ্রাউন্ডে অনুষ্ঠিত বৈঠকের পর তারা এই ব্রাজিলিয়ান তারকার জন্য আরও লোভনীয় চুক্তির শর্ত উপস্থাপন করেছে।
খেলোয়ারদের বেতন বৃদ্ধির প্রস্তাবে অনেকটাই সফল রিয়াল মাদ্রিদ। নতুন প্রস্তাব অনুযায়ী, বছরে ৩০৭ কোটি ৯৩ লাখ টাকা (১৮.৫ মিলিয়ন পাউন্ড) পারিশ্রমিক পাবেন ভিনিসিয়ুস। ফলে তাকে দলে রেখে দেওয়ার বিষয়ে ক্লাবটি এখন পুরোপুরি আত্মবিশ্বাসী।
আগামী জুনে রিয়ালের সঙ্গে চুক্তির মেয়াদ শেষ হতে যাওয়া এই ফরোয়ার্ডকে নিয়ে জানুয়ারি থেকেই আলোচনা চলছিল। ইংলিশ ক্লাব আর্সেনাল ভিনিসিয়ুসকে তার প্রাথমিক চাওয়া অনুযায়ী বেতনে চুক্তি করতে সবরকম চেষ্টা চালিয়েছে। তবে রিয়ালের নতুন এবং লোভনীয় প্রস্তাব পুরো আলোচনার মোড় ঘুরে যায়।
ক্রীড়া সাংবাদিক ফ্যাব্রিজিও রোমানো ভিনিসিয়ুসের চুক্তির অগ্রগতির বিষয়টি নিশ্চিত করে জানান, দীর্ঘমেয়াদি চুক্তিতে সই করার কাছাকাছি পৌঁছে গেছেন ভিনিসিয়ুস। গ্রীষ্মের দলবদলে অনিশ্চয়তা এড়াতে দ্রুততম সময়েই এই বিষয়ের নিষ্পত্তি চেয়েছিল রিয়াল মাদ্রিদ।
রোমানো বলেন, আমার প্রাপ্ত তথ্য অনুযায়ী, মাদ্রিদে ভিনিসিয়ুস, তার প্রতিনিধি সংস্থা ‘রক নেশন’ এবং রিয়াল মাদ্রিদ বোর্ডের মধ্যকার মুখোমুখি বৈঠকের পর ভিনিসিয়ুসের চুক্তি নবায়নের বিষয়টি অনেকটা নিশ্চিত।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2023 shobshomoy.com
Design BY Web Nest BD
shobshomoy.com