বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ০৭:৩৬ পূর্বাহ্ন

নোটিশ :
www.shobshomoy.com নিউজে আপনাকে স্বাগতম | সবসময় সবার আগে, নির্ভুল ও নিরপেক্ষ সংবাদ। Welcome to www.shobshomoy.com News | Always First with Fast, Accurate & Unbiased News.
শিরোনাম :
কানাইঘাটে শাহাব উদ্দিন হত্যাকান্ডের সাথে জড়িত ৩জন আটক! নিহতের দাফন সম্পন্ন গোয়াইনঘাট প্রেসক্লাবে নতুন কমিটির দায়িত্ব গ্রহণ সিলেটে স্কুলছাত্রী উদ্ধার, গ্রে প্তা র ছাব্বির রোনালদোকে ৩০ দিনের নিষেধাজ্ঞা, ২৫৫ ইউরো জরিমানা ঘুরে দাঁড়াতে মরিয়া বাংলাদেশ এআই ভিডিও নিয়ে ক্ষুব্ধ পরীমণি, বললেন ‘সোচ্চার হওয়া জরুরি’ ওটিটিতে ‘আইসক্রিম’ ইশরাক হোসেনের পদত্যাগপত্র গ্রহণ করেছেন রাষ্ট্রপতি, প্রজ্ঞাপন জারি ২৬ অক্টোবর জাপান সফরে যাবেন প্রধানমন্ত্রী তথ্য না জানানোর কারণ জানতে সৌদিকে ফের চিঠি ‘সরকারের বার্তা এখানে অনেকটাই স্পষ্ট’, ইশরাকের পদত্যাগ প্রসঙ্গে মাহদী আমিন মসজিদে নববীতে এক মাসে ২ কোটির বেশি মুসল্লি-দর্শনার্থী ইতালিতেও বিক্ষোভ-সহিংসতা, মিলানে ৫০০ সেনা মোতায়েনের প্রস্তুতি সুদানে ধারাবাহিক ড্রোন হামলায় নিহত ১৬০ জনের বেশি কানাইঘাটে পূর্ব বিরোধের জের ধরে সিএনজি চালককে কুপিয়ে হত্যা গোয়াইনঘাটের১৩ নং বিছনাকান্দি ইউনিয়নে ঝারিখাল বে-সরকারি প্রাথমিক বিদ্যালয়ের উন্নয়নে বরাদ্দ চান এলাকাবাসী কোম্পানীগঞ্জে ইউপি সদস্য পদপ্রার্থী আশিক মিয়া ভোটের মাঠে চুনারুঘাটে বানিজ্য মেলা গুড়িয়ে দিয়েছে প্রশাসন। আটক ৫ জনের ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান চুনারুঘাট মডেল প্রেসক্লাবের পক্ষ থেকে ইউএনও গালিব চৌধুরীকে ফুলেল শুভেচ্ছা, মতবিনিময় সভা অনুষ্ঠিত শান্তিপূর্ণ পরিবেশে পূজা উদযাপনে পুলিশ সর্বোচ্চ সতর্ক রয়েছে: ডিআইজি জাহাঙ্গীর সৌদিতে মৃত্যুদণ্ডপ্রাপ্ত দুজনের একজন শ্রমিক, অন্যজন ওমরাহ যাত্রী: প্রবাসী কল্যাণমন্ত্রী সিলেটে দ্বিতীয়বারের মতো হলো কুমারী পূজা, ভক্তদের ঢল মোটর সাইকেল দুর্ঘটনা: হবিগঞ্জ ও সুনামগঞ্জে প্রাণ গেল দুই তরুণের জাফলং থেকে ছেড়ে আসা বাসে যা পেল পুলিশ এক পরিবর্তন নিয়ে ঢাকায় উইন্ডিজ রোহিঙ্গা সংকট সমাধানে কার্যকর উদ্যোগের তাগিদ স্বরাষ্ট্রমন্ত্রীর গুলিতে আহত টাইগার শ্রফ, ব্যান্ডেজ ও ড্রেসিং করা প্রথম ছবি প্রকাশ্যে আমি মেয়র নির্বাচনের জন্য শতভাগ প্রস্তুত : ইশরাক একদিনে গ্রেফতার ২ হাজার ৩৯৭, আহত প্রায় এক হাজার পুলিশ ফ্রান্সের সহিংসতার জন্য অভিবাসীদের দায়ী করলেন ট্রাম্প
শক্তিশালী অস্ট্রেলিয়াকে সামলাতে কোন একাদশ নিয়ে নামছে বাংলাদেশ

শক্তিশালী অস্ট্রেলিয়াকে সামলাতে কোন একাদশ নিয়ে নামছে বাংলাদেশ

বাংলাদেশ-অস্ট্রেলিয়া টেস্ট সিরিজ শুরুর এক দিন আগে ডারউইনে উন্মোচন করা হয়েছে সিরিজের ট্রফি। ট্রফি উন্মোচন অনুষ্ঠানে মুখোমুখি ছিলেন দুই অধিনায়ক নাজমুল হোসেন শান্ত ও প্যাট কামিন্স। হাসিমুখে একসঙ্গে দাঁড়ালেও বৃহস্পতিবার থেকে শুরু হতে যাওয়া প্রথম টেস্টে দুজনই নামবেন প্রতিপক্ষ হিসেবে।
প্রথম টেস্টের একাদশ আগেই ঘোষণা করেছে অস্ট্রেলিয়া। অধিনায়ক কামিন্সের সঙ্গে পেস আক্রমণে থাকছেন জশ হ্যাজলউড ও মিচেল স্টার্ক। ব্যাটিংয়ে ট্রাভিস হেড ও অ্যালেক্স ক্যারির মতো অভিজ্ঞ ক্রিকেটাররাও রয়েছেন।
অন্যদিকে, বাংলাদেশ এখনো একাদশ চূড়ান্ত করেনি। ডারউইন টেস্টের আগের দিন সংবাদ সম্মেলনে শান্ত বলেন, দলের কয়েকজনের ছোটখাটো চোট সমস্যা রয়েছে। তাই ম্যাচের দিন কন্ডিশন দেখে একাদশ নির্ধারণ করা হবে।
তবে উইকেট দেখে বাংলাদেশ দুই স্পিনার ও তিন পেসার নিয়ে মাঠে নামতে পারে বলে ইঙ্গিত দিয়েছেন অধিনায়ক। শান্ত বলেন, উইকেট ভালো মনে হচ্ছে। দুই স্পিনার ও তিন পেসার নিয়ে খেলার মতো পরিস্থিতি রয়েছে। তবে ম্যাচের দিন কন্ডিশন আবার দেখে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।
এরই মধ্যে চোটের কারণে প্রথম টেস্ট থেকে ছিটকে গেছেন নাহিদ রানা ও শরীফুল ইসলাম। প্রস্তুতি ম্যাচে চোট পেয়েছেন তাইজুল ইসলামও। ফলে বোলিং কম্বিনেশন নিয়ে বাংলাদেশকে কিছুটা হিসাব-নিকাশ করতে হচ্ছে।
ডারউইনের প্রধান কিউরেটর জ্যাক পাভলিচ জানিয়েছেন, উইকেটটি ধারাবাহিক ব্যাটিংয়ের জন্য সহায়ক হতে পারে। তাঁর মতে, বোলাররা পরিশ্রম করলে উইকেট থেকে সুফল পাবেন। ডারউইনের উইকেটকে অনেকেই উপমহাদেশের উইকেটের সঙ্গে তুলনা করেন। ফলে বাংলাদেশের মতো দলের জন্য এটি বাড়তি সুবিধা হতে পারে।
তবে সিরিজের আগে ডারউইনেই ক্রিকেট অস্ট্রেলিয়া একাদশের বিপক্ষে তিন দিনের প্রস্তুতি ম্যাচে ইনিংস ব্যবধানে হেরেছে বাংলাদেশ। ওই ম্যাচে ব্যাট হাতে একমাত্র উল্লেখযোগ্য পারফরম্যান্স ছিল মেহেদী হাসান মিরাজের সেঞ্চুরি। বল হাতে হাসান মাহমুদ চারটি এবং মিরাজ ও তাসকিন আহমেদ দুটি করে উইকেট নেন।
প্রস্তুতি ম্যাচের ফল নিয়ে অবশ্য খুব বেশি চিন্তিত নন শান্ত। তাঁর মতে, প্রস্তুতি ম্যাচের উদ্দেশ্যই ছিল নিজেদের প্রস্তুত করা এবং সেই হিসেবে দলের প্রস্তুতি ভালো হয়েছে।
চোট কাটিয়ে দ্বিতীয় টেস্টে শরীফুল ইসলাম ফিরতে পারেন বলেও জানিয়েছেন বাংলাদেশ অধিনায়ক। তিনি বলেন, শরীফুল ফিটনেস পরীক্ষায় পাস করেছেন এবং ভালো বোলিংও করছেন।
এদিকে, দীর্ঘদিন পর দলে ফিরতে প্রস্তুত লিটন দাসও। মাংসপেশির চোটের কারণে অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়ানডের পর আর মাঠে নামতে পারেননি এই উইকেটরক্ষক ব্যাটার। প্রস্তুতি ম্যাচেও ছিলেন না তিনি। তবে শান্ত জানিয়েছেন, লিটন এখন শতভাগ ফিট।
দীর্ঘ চোটের পর ফেরা ইবাদত হোসেনকে নিয়েও আশাবাদী বাংলাদেশ অধিনায়ক। ২০২২ সালে নিউজিল্যান্ডের বিপক্ষে মাউন্ট মঙ্গানুই টেস্টে দুর্দান্ত বোলিং করে ম্যাচসেরা হয়েছিলেন ইবাদত। এবার অস্ট্রেলিয়ার বিপক্ষেও সুযোগ পেলে তিনি ভালো কিছু করবেন বলে আশা করছেন শান্ত।
বাংলাদেশ ও অস্ট্রেলিয়ার প্রথম টেস্ট শুরু হবে বৃহস্পতিবার ডারউইনের মারারা ওভালে। সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট শুরু হবে ২২ আগস্ট ম্যাকাইয়ের গ্রেট ব্যারিয়ার রিফ অ্যারেনায়।
২০২৫-২৭ টেস্ট চ্যাম্পিয়নশিপ চক্রে আট ম্যাচে সাত জয় নিয়ে ৮৭ দশমিক ৫০ শতাংশ সফলতার হারে পয়েন্ট তালিকার শীর্ষে রয়েছে অস্ট্রেলিয়া। অন্যদিকে, চার নম্বরে থাকা বাংলাদেশের সফলতার হার ৫৮ দশমিক ৩৩ শতাংশ।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Comments are closed.




© All rights reserved © 2023 shobshomoy.com
Design BY Web Nest BD
shobshomoy.com