শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ১২:৩২ পূর্বাহ্ন

নোটিশ :
www.shobshomoy.com নিউজে আপনাকে স্বাগতম | সবসময় সবার আগে, নির্ভুল ও নিরপেক্ষ সংবাদ। Welcome to www.shobshomoy.com News | Always First with Fast, Accurate & Unbiased News.
শিরোনাম :
বাংলাদেশ প্রেসক্লাব, ফ্রান্সের কমিটি গঠন: সভাপতি শাহ সুহেল, সাধারণ সম্পাদক আশিক উল্লাস, মাদক ও জুয়া নির্মূলে কঠোর পদক্ষেপের সুপারিশ সংসদীয় কমিটির চলতি মাসে ফের যেভাবে মিলবে টানা ৪ দিনের ছুটি চাঁদ দেখা যায়নি, ২৬ আগস্ট ঈদে মিলাদুন্নবী চুক্তির মেয়াদ শেষ হলেও সিসিকের একলিম আবদীন এখনো বহাল তবিয়তে রাজধানীর মগবাজারে বহুতল ভবনে আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিস রাষ্ট্রপতি পদে মনোনয়নপত্র জমা হয়েছে ৩টি : ইসি সচিব সুগন্ধি চালের অনুমোদিত রপ্তানি কোটা কমানোর উদ্যোগ বাণিজ্য মন্ত্রণালয়ের পিএসজি থামছেই না — টানা দ্বিতীয়বার উয়েফা সুপার কাপ জয় চেলসি এনজো ফের্নান্দেজের ভবিষ্যৎ নিয়ে ম্যান সিটিকে চূড়ান্ত ডেডলাইন বেঁধে দিয়েছে সিলেটে ট্রিপল মার্ডার: ২৪ ঘণ্টা পরও মামলা হয়নি, উদ্ধার ছুরি নেদারল্যান্ডসের নতুন কোচ কিংবদন্তি জাভি হার্নান্দেজ প্রেমের পরিণতি ট্রিপল মার্ডার, সিলেটে গ্রেপ্তার বাবুল ধানমন্ডিতে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের মিছিল, গ্রেফতার ১০ জন বিপ্লব-রুহানীসহ ৬ পুলিশ কর্মকর্তা বরখাস্ত কৃষকের চাহিদা অনুযায়ী সেচ ও বীজ ব্যবস্থাপনা জোরদারের নির্দেশ বিএডিসি চেয়ারম্যানের ২৪ ঘণ্টায় হাম ও ‎উপসর্গে ৫ শিশুর মৃত্যু, আক্রান্ত ১০২৫ শক্তিশালী অস্ট্রেলিয়াকে সামলাতে কোন একাদশ নিয়ে নামছে বাংলাদেশ কালো ধোঁয়া নির্গমন ৯১৫টি গাড়ির বিরুদ্ধে মামলা পুলিশের ডিপিডিসির ৭ কোটি টাকার টেন্ডারে অনিয়মের অভিযোগ সন্ধ্যা থেকে বিদ্যুৎ পরিস্থিতির কিছুটা হলেও উন্নতি হবে : জ্বালানি প্রতিমন্ত্রী জুলাইয়ে ২০২ কোটি টাকার চোরাচালান জব্দ করেছে বিজিবি সিলেটে ট্রিপল মার্ডার : স্বামী-স্ত্রী ও গৃহপরিচারিকা খুন দলবদলের শেষ মুহূর্তে বার্সেলোনার ‘ছাঁটাই মিশনে’ ৬ তারকা মহাখালীতে নিষিদ্ধ আ. লীগের ঝটিকা মিছিল, আটক ৪ মুস্তাফিজকে রেখে দিল দুবাই ক্যাপিটালস, বাদ সাকিব-তাসকিন বুধবার বন্ধ থাকবে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান ইরফান শুক্কুরকে অধিনায়ক করে অস্ট্রেলিয়া সফরের এইচপি দল ঘোষণা বিসিবির বিসিবির লেভেল-২ কোচিং কোর্সে উত্তীর্ণ মাত্র ৮, ফেল ২৪ ১০ ঘণ্টার ব্যবধানে দেশের ইতিহাসে লোডশেডিংয়ের নতুন রেকর্ড

বাংলাদেশ প্রেসক্লাব, ফ্রান্সের কমিটি গঠন: সভাপতি শাহ সুহেল, সাধারণ সম্পাদক আশিক উল্লাস,

বাংলাদেশ প্রেসক্লাব, ফ্রান্সের কমিটি গঠন: সভাপতি শাহ সুহেল, সাধারণ সম্পাদক আশিক উল্লাস,


ফ্রান্সে কর্মরত বাংলাদেশি সংবাদকর্মীদের সংগঠন ‘বাংলাদেশ প্রেসক্লাব, ফ্রান্স’-এর কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে প্যারিসের একটি অভিজাত রেস্টুরেন্টে আয়োজিত আত্মপ্রকাশ ও সাধারণ সভায় নতুন কমিটির নাম ঘোষণা করেন ডিবিসি নিউজ ও চ্যানেল এস ইউকের ফ্রান্স প্রতিনিধি ইকবাল মোহাম্মদ জাফর।

রুপালী বাংলাদেশের ফ্রান্স প্রতিনিধি ও বাংলা টেলিগ্রামের সম্পাদক শাহ সুহেল আহমদকে সভাপতি ও দৈনিক আমাদের সময়ের ফ্রান্স প্রতিনিধি আশিক আহমেদ উল্লাসকে সাধারণ সম্পাদক করে ১১ সদস্য বিশিষ্ট কমিটির অন্য নেতৃবৃন্দ হলেন- সহ সভাপতি অবিরাম বাংলা ডটকমের উপসম্পাদক বিশিষ্ট ক্রীড়া সাংবাদিক জান-ই-আলম, যুগ্ম সাধারণ সম্পাদক ইকরা বাংলা টিভি ইউকের ফ্রান্স প্রতিনিধি আবু বাকার আল আমীন, কোষাধ্যক্ষ এশিয়া পোস্টের ফ্রান্স প্রতিনিধি সাইফুল ইসলাম রনি, প্রচার সম্পাদক বাংলা টেলিগ্রামের সিনিয়র রিপোর্টার তানভীর তালুকদার, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক বাংলাদেশ টুডে ও সংবাদ প্রতিদিনের ফ্রান্স প্রতিনিধি নিপু বড়ুয়া, দপ্তর সম্পাদক ইউরো বাংলা টোয়েন্টিফোরের সম্পাদক মোহাম্মদ কায়সার আহমেদ। এছাড়া কার্যনির্বাহী সদস্য হিসেবে দায়িত্ব পেয়েছেন মাই টিভি ও দৈনিক মুক্তখবরের ফ্রান্স প্রতিনিধি বাদল পাল, ডিবিসি নিউজ ও চ্যানেল এস ইউকের ফ্রান্স প্রতিনিধি ইকবাল মোহাম্মদ জাফর এবং দৈনিক যুগভেরীর ফ্রান্স প্রতিনিধি সাহাদ উদ্দিন।

সভায় সর্বসম্মতিক্রমে আগামী দুই বছরের জন্য নতুন কমিটিকে দায়িত্ব দেয়া হয়।

 

নবগঠিত কমিটির নেতারা বলেন, ফ্রান্সে কর্মরত বাংলাদেশি সাংবাদিকদের পেশাগত মর্যাদা, পারস্পরিক সহযোগিতা ও ঐক্য সুদৃঢ় করার পাশাপাশি বস্তুনিষ্ঠ সাংবাদিকতা ও পেশাগত দক্ষতা উন্নয়নে সংগঠনটি কাজ করবে। একই সঙ্গে ফ্রান্সে বাংলাদেশের ইতিবাচক ভাবমূর্তি তুলে ধরা এবং প্রবাসী বাংলাদেশিদের বিভিন্ন সমস্যা ও সাফল্যের সংবাদ আরও কার্যকরভাবে তুলে ধরার ওপর গুরুত্ব দেওয়া হবে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2023 shobshomoy.com
Design BY Web Nest BD
shobshomoy.com