ইব্রাহিম মাহমুদ::: স্প্যানিশ মিডফিল্ডার রদ্রি হার্নান্দেজ অবশেষে ম্যানচেস্টার সিটি ছেড়ে বার্সেলোনায় যোগ দিয়েছেন। প্রায় €৬৫-৭৬ মিলিয়ন ইউরোর বিনিময়ে চার বছরের চুক্তিতে সই করেছেন ২০২৪ সালের ব্যালন ডি’অর জয়ী এই তারকা।
সিটিতে সাত মৌসুম কাটিয়ে ২৯৮ ম্যাচ খেলা রদ্রি জিতেছেন চারটি প্রিমিয়ার লিগ শিরোপা, দুটি এফএ কাপ, তিনটি লিগ কাপ এবং একটি চ্যাম্পিয়নস লিগ। এই গ্রীষ্মে স্পেনের বিশ্বকাপ জয়ী দলের অধিনায়ক হিসেবেও দারুণ ছন্দে ছিলেন তিনি, জিতেছেন গোল্ডেন বলও।
বার্সেলোনায় তিনি স্পেনের বিশ্বকাপজয়ী একাধিক সতীর্থের সাথে যোগ দিচ্ছেন — জোয়ান গার্সিয়া, এরিক গার্সিয়া, পাউ কুবার্সি, গাভি, দানি ওলমো, পেদ্রি এবং লামিন ইয়ামালের মতো তারকারা এখন তার ক্লাব-সতীর্থ।
জানা যায়, হান্সি ফ্লিকের ফোনকল এবং বার্সার খেলার দর্শনই রদ্রিকে রিয়াল মাদ্রিদের প্রস্তাব প্রত্যাখ্যান করে কাতালান ক্লাবে যোগ দিতে রাজি করায়।