শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০১:০৭ অপরাহ্ন

নোটিশ :
www.shobshomoy.com নিউজে আপনাকে স্বাগতম | সবসময় সবার আগে, নির্ভুল ও নিরপেক্ষ সংবাদ। Welcome to www.shobshomoy.com News | Always First with Fast, Accurate & Unbiased News.
শিরোনাম :
কানাইঘাটে বর্ণাঢ্য শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী পালন! ভক্তদের মিলনমেলা দেশের উন্নয়নে প্রবাসীদের আরো সক্রিয় ভূমিকা রাখার আহ্বান রাষ্ট্রপতির সেবাপ্রত্যাশীর গালে চড়! সিলেট নির্বাচন অফিসে তোলপাড় হারিছ চৌধুরী ৫ম মৃত্যু বার্ষিকীতে কানাইঘাটে মিলাদ-দোয়া মাহফিল অনুষ্ঠিত ওসমানী মেডিকেলে চিকিৎসকদের সময়মতো উপস্থিতি-প্রস্থান নিশ্চিত করতে কঠোর নির্দেশনা কানাইঘাটে এক যুবতিকে ১০ দিন আটক রেখে পালাক্রর্মে ধর্ষন, গ্রেফতার-১ পর্যটন কেন্দ্র জাফলংয়ে ওয়ার্ল্ড ভিশনের পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান ও ছাতা বিতরণ জৈন্তাপুরে রাংপানি নদীতে টাস্কফোর্সের অভিযান, ১২ বারকি নৌকা জব্দ নতুন আঙ্গিকে যাত্রা শুরু উৎসব রেষ্টুরেন্ট’র ৪২ বছরের শিক্ষকতা শেষে বিদায় নিলেন আতাউর রহমান খাঁন গোলাপগঞ্জ উপজেলা প্রেসক্লাবের কমিটি গঠন,  সভাপতি ছানু, সম্পাদক হারিছ ও সাংগঠনিক সম্পাদক কামাল কানাইঘাট পৌর বিএনপির উদ্যেগে দলের প্রতিষ্টাবার্ষিকী উদযাপিত ৪২ বছরের শিক্ষকতা শেষে বিদায় নিলেন আতাউর রহমান খাঁন কানাইঘাটে বিএনপির ৪৮তম প্রতিষ্টাবার্ষিকীতে বর্ণাট্য আনন্দ শোভাযাত্রা গুচ্ছগ্রাম ফুটবল প্রিমিয়ার লীগের জমকালো ফাইনাল সম্পন্ন আগস্টে নির্যাতনের শিকার ২৫২ নারী ও কন্যাশিশু ভক্তদের যে সুখবর দিলেন রাশমিকা তারকা অলরাউন্ডারের ইনজুরিতে বিপাকে টিম ইন্ডিয়া কে পাচ্ছেন মেসির ১০ নম্বর জার্সি? আর্জেন্টিনা দল থেকে মেসির অবসর নেপাল-তিব্বতে মৃতের সংখ্যা ছাড়াল ১০০০ ‘সম্পূর্ণ বিনামূল্যে কর্মী নিতে সম্মত হয়েছে মালয়েশিয়া’ কোম্পানীগঞ্জে ১সন্তানের জননী কে ধর্ষণের চেষ্টা থানায় অভিযোগ ‘নাগরিক প্রতিদিন’ বন্ধের ঘোষণা প্রিপেইড মিটার ও বিদ্যুৎ বিল নিয়ে জরুরি বার্তা ট্রাফিক আইন লঙ্ঘনে ঢাকায় একদিনে ২৩৭৭ মামলা হামের উপসর্গে আরও ৬ শিশুর মৃত্যু দেশে ফিরল লিবিয়ায় বন্দী ১৭৪ বাংলাদেশি কোম্পানীগঞ্জে যুবদের জন্য ‘সবুজ ব্যবসা ও ক্লাইমেট অ্যাকশন’ বিষয়ক প্রশিক্ষণ সম্পন্ন মোটরসাইকেলসহ গাড়ির মালিক-চালকদের বড় সুখবর দিল বিআরটিএ
টানা তৃতীয়বার BBCCI নর্থ ওয়েস্ট রিজিয়নের চেয়ারম্যান মিজানুর রহমান মিজান

টানা তৃতীয়বার BBCCI নর্থ ওয়েস্ট রিজিয়নের চেয়ারম্যান মিজানুর রহমান মিজান


নিজস্ব প্রতিবেদক:
ব্যবসায়ী, সাংবাদিক ও সমাজকর্মী এবং PBTV-এর ম্যানেজিং ডিরেক্টর মোহাম্মদ মিজানুর রহমান মিজান টানা তৃতীয়বারের মতো ব্রিটিশ বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (BBCCI) নর্থ ওয়েস্ট রিজিয়নের চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন।

বিনা প্রতিদ্বন্দ্বিতায় তিনি এ পদে নির্বাচিত হওয়ায় যুক্তরাজ্যের ব্যবসায়ী ও বাংলাদেশি কমিউনিটিতে আনন্দের সৃষ্টি হয়েছে। তাঁর এই পুনর্নির্বাচনকে তাঁর নেতৃত্ব, অভিজ্ঞতা ও ব্যবসায়িক এবং সামাজিক কর্মকাণ্ডের স্বীকৃতি হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা।

মিজানুর রহমান মিজান দীর্ঘদিন ধরে ব্যবসা, সাংবাদিকতা ও সমাজসেবার সঙ্গে সম্পৃক্ত। তিনি জাস্ট হেল্প ফাউন্ডেশনের ফাউন্ডার ও চেয়ারম্যান। প্রতিষ্ঠানটি প্রায় দুই দশক ধরে মানবিক ও সমাজকল্যাণমূলক বিভিন্ন কার্যক্রম পরিচালনা করে আসছে।

এছাড়া তিনি জাস্ট হেল্প প্রাইড রোটারি আই হাসপাতালের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন। একই সঙ্গে তিনি লন্ডন বাংলা প্রেস ক্লাবের আজীবন সদস্য, বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির আজীবন সদস্য এবং হার্ট ফাউন্ডেশন ও কিডনি ফাউন্ডেশনের আজীবন সদস্য। বিশ্বনাথ মাদ্রাসারও তিনি আজীবন সদস্য হিসেবে যুক্ত রয়েছেন।

ব্যবসা ও পেশাগত কর্মকাণ্ডের পাশাপাশি বিভিন্ন সামাজিক ও মানবিক সংগঠনের সঙ্গে সম্পৃক্ত থেকে দীর্ঘদিন ধরে কমিউনিটির কল্যাণে কাজ করে আসছেন মিজানুর রহমান মিজান।

টানা তৃতীয়বার BBCCI নর্থ ওয়েস্ট রিজিয়নের চেয়ারম্যান নির্বাচিত হওয়ায় বিভিন্ন ব্যক্তি ও সংগঠনের পক্ষ থেকে তাঁকে অভিনন্দন ও শুভেচ্ছা জানানো হয়েছে।

সংশ্লিষ্টরা আশা করছেন, তাঁর নেতৃত্বে BBCCI নর্থ ওয়েস্ট রিজিয়ন যুক্তরাজ্যের ব্যবসায়ী সমাজের স্বার্থ সংরক্ষণ, বাংলাদেশি ব্যবসায়ীদের মধ্যে যোগাযোগ বৃদ্ধি এবং ব্রিটিশ-বাংলাদেশি ব্যবসায়িক সম্পর্ক আরও জোরদারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Comments are closed.




© All rights reserved © 2023 shobshomoy.com
Design BY Web Nest BD
shobshomoy.com