রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ১২:৪০ অপরাহ্ন

নোটিশ :
www.shobshomoy.com নিউজে আপনাকে স্বাগতম | সবসময় সবার আগে, নির্ভুল ও নিরপেক্ষ সংবাদ। Welcome to www.shobshomoy.com News | Always First with Fast, Accurate & Unbiased News.
শিরোনাম :
ডিএমপিতে ২৪ ঘণ্টায় ৫২২ জন গ্রেফতার সিলেটে ধর্মীয় স্বাধীনতা নিয়ে তরুণদের প্রাণবন্ত কর্মশালা সিলেটে যে অপরাধে ধরা পড়লেন ২৬ জন তিন বছরে ৮ বার নোটিশ করেও পার্কিং উদ্ধার করতে পারছে না সিসিক হবিগঞ্জে চা বাগানে নারী শ্রমিককে ধ/র্ষ/ণে/র অভিযোগ সিলেটে হচ্ছে আরও একটি পূর্ণাঙ্গ স্টেডিয়াম বাংলাদেশি ভিসা আবেদনকারীদের জার্মান দূতাবাসে প্রবেশে নতুন নির্দেশনা সিলেট সীমান্তে বিজিবির সাঁড়াশি অভিযান: ২৯ লাখ টাকার চোরাই পণ্য জব্দ রংপুরে ৪ হত্যা : বিচার বিভাগীয় তদন্তের দাবি হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের গোয়াইনঘাটে ৩১ বস্তা ভারতীয় জিরা ও নৌকা জব্দ ফরাসি তারকার নতুন গন্তব্য অ্যানফিল্ড। চেরকি,হালান্ড,ফোডেনের ঝড়, দুর্দান্ত শুরু ম্যানচেস্টার সিটির। হামের উপসর্গে আরো ৩ প্রাণহানি, মৃত্যু বেড়ে ৯৬৩ লুট হওয়া অস্ত্র উদ্ধারে বিশেষ ইউনিট, তথ্য দিলে মিলবে পুরস্কার : স্বরাষ্ট্রমন্ত্রী বিনা খরচে মালয়েশিয়া যেতে আবেদন করবেন যেভাবে। বঙ্গোপসাগরে লঘুচাপ, চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত শনিবার রাজধানীর যেসব এলাকার মার্কেট বন্ধ প্রেমিককে ইয়াবা দিয়ে ফাঁসাতে গিয়ে নারী আটক বই মানুষকে শুধু জ্ঞানী নয়, মানবিকও করে তোলে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে কাকুয়ারপারে বর্ণাঢ্য র‌্যালি মঙ্গলবার সিলেট সফরে আসছেন স্বরাষ্ট্রমন্ত্রী পূর্ণাঙ্গ সংস্কার প্রক্রিয়াকে পাশ কাটানোর অভিযোগে সংসদ থেকে বিরোধী দলের ওয়াকআউট সিলেট-ছাতক রেলপথে ধীরগতির সংস্কারকাজ:ট্রেন চলবে কবে? নেপালে ভূমিধস-বন্যায় ক্ষতিগ্রস্তদের যেসব সহায়তা দেবে বাংলাদেশ সিলেটে উদ্ধার হওয়া লা/শটি কার? টাঙ্গুয়ার হাওরে হাউসবোট থেকে লাফ দিয়ে পর্যটকের মৃত্যু সড়কের উন্নয়নকাজে ‘বাঁধা’ অভিযোগ, সেই ৯০টি গাছ কাটা হচ্ছে ওসমানীনগরে ঈদে মীলাদুন্নবী (সা:)’র মোবারক র‌্যালী জৈন্তাপুরের শিক্ষার মানোন্নয়নে সমন্বিত উদ্যোগের তাগিদ জেলা প্রশাসকের উত্তরায় প্রকাশ্যে অস্ত্র ঠেকিয়ে ২ লাখ টাকা ছিনতাই
ফরাসি তারকার নতুন গন্তব্য অ্যানফিল্ড।

ফরাসি তারকার নতুন গন্তব্য অ্যানফিল্ড।

 

 শাহরিয়ার চৌধুরী:::লিভারপুলে যোগ দিতে যাচ্ছেন ফরাসি তারকা ব্র্যাডলি বারকোলা

বারকোলাকে দলে ভেড়ানোর ব্যাপারে লিভারপুলের সঙ্গে চুক্তি প্রায় সম্পূর্ণ। সবকিছু ঠিকঠাক থাকলে আগামী রোববার বারকোলার মেডিকেল সম্পন্ন হবে। মেডিকেল সফলভাবে শেষ হওয়ার পরই তিনি লিভারপুলের সঙ্গে ৫ বছরের চুক্তিতে স্বাক্ষর করবেন।

নতুন এই চুক্তির মেয়াদ থাকবে জুন ২০৩১ পর্যন্ত।

বারকোলার লিভারপুলে যোগ দেওয়ার প্রক্রিয়ায় গুরুত্বপূর্ণ কাজগুলো ইতোমধ্যেই সম্পন্ন হয়েছে। দুই পক্ষের মধ্যে প্রয়োজনীয় ডকুমেন্ট আদান-প্রদান বৃহস্পতিবারেই শেষ হয়েছে, আর গতকাল সেগুলো অনুমোদনও পেয়েছে।

মেডিকেলের আগে নিজের বর্তমান ক্লাব ও সতীর্থদের বিদায় জানাতেই বারকোলা কিছুটা সময় নিতে চেয়েছেন।

ট্রান্সফার ফি নিয়েও রয়েছে বড় অঙ্কের চমক।

লিভারপুল বারকোলাকে পেতে দিচ্ছে £১০৬ মিলিয়ন ফিক্সড ফি, এর সঙ্গে আরও £১৭ মিলিয়ন অ্যাড-অনস রয়েছে। অর্থাৎ সব শর্ত পূরণ হলে পুরো ট্রান্সফার প্যাকেজের মূল্য দাঁড়াতে পারে প্রায় £১২৩ মিলিয়নে।

বারকোলাকে লিভারপুলের আক্রমণভাগে গুরুত্বপূর্ণ একটি সংযোজন হিসেবে দেখা হচ্ছে। তার গতি, ড্রিবলিং, ওয়ান-অন-ওয়ান দক্ষতা এবং আক্রমণাত্মক মানসিকতা অ্যানফিল্ডে দলটিকে আরও ভয়ংকর করে তুলতে পারে।

এখন অপেক্ষা শুধু মেডিকেল ও আনুষ্ঠানিক স্বাক্ষরের। এরপরই লিভারপুলের লাল জার্সিতে দেখা যাবে ফরাসি এই তারকাকে।

ব্র্যাডলি বারকোলা লিভারপুলের পথে,
অ্যানফিল্ডে স্বাগতম, বারকোলা।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Comments are closed.




© All rights reserved © 2023 shobshomoy.com
Design BY Web Nest BD
shobshomoy.com