বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১১ পূর্বাহ্ন

নোটিশ :
www.shobshomoy.com নিউজে আপনাকে স্বাগতম | সবসময় সবার আগে, নির্ভুল ও নিরপেক্ষ সংবাদ। Welcome to www.shobshomoy.com News | Always First with Fast, Accurate & Unbiased News.
শিরোনাম :
সিলেট জেলা ও মহানগর যুবদলের নবগঠিত কমিটিকে বিশ্বনাথ উপজেলা ছাত্রদলের সদস্য সচিব ও সাবেক সিলেট জেলা ছাত্রদলের সদস্য ফাহিম আহমদের অভিনন্দন সিলেটে ভারতীয় ভিসা আবেদন কেন্দ্র পরিদর্শনে সহকারী হাই কমিশনার অনিরুদ্ধ দাস গোয়াইনঘাট সীমান্তে বিজিবির অভিযান, ৬০ লাখ টাকার পণ্য জব্দ কানাইঘাটের লক্ষীপ্রসাদপূর্ব ইউপি জাসাসের কমিটি অনুমোদন ব্যাটারি চালিত রিকশার রোড পারমিট ও ১০ দফা দাবিতে দুই সিটি কর্পোরেশনে স্মারকলিপি পেশ উচ্চ বেতনের প্রলোভনে ভারতে পাচারকালে জাফলং সীমান্ত থেকে নারীসহ আটক ৭ সিলেটে জিডিএফ ডিকেফ দৃষ্টি প্রতিবন্ধী বিদ্যালয়ে মুসলিম চ্যারিটি ইউকে’র নেতৃবৃন্দকে সংবর্ধনা প্রদান গোয়াইনঘাটের ওসির চাঁদাবাজির রামরাজত্ব লন্ডনে গহরপুর অ্যাসোসিয়েশন ইউকের নতুন সভাপতি ইমরান আলী রাজাগঞ্জ ইউপি জাসাসের অভিষেক ও পরিচিতি সভা অনুষ্ঠিত জৈন্তাপুরে টাস্কফোর্সের অভিযান, ধ্বংস ২৭ বালুবাহী নৌকা সব ধরনের জ্বালানি তেলের দাম লিটারে ২০ টাকা বাড়ল গোয়াইনঘাটে পরিত্যক্ত মর্টারশেলটি ধ্বংস করলো সেনাবাহিনী জাফলংয়ে পরিত্যক্ত মর্টার শেল উদ্ধার মোগলগাঁও ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী গোলাম কিবরিয়ার সমর্থনে মতবিনিময় সভা কানাইঘাটের দিঘীরপাড় ইউপি জাসাসের কমিটি অনুমোদন গোয়াইনঘাটে অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান: ৮ ড্রেজার ধ্বংস মালয়েশিয়া গেলেন মির্জা আব্বাস আর্জেন্টিনার জার্সিতে মেসির বিদায়ী ম্যাচের তারিখ ঘোষণা আসছে শফি মণ্ডলের গান লস অ্যাঞ্জেলেসে সংবাদ সংগ্রহের হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ৩ ইরানে উড্ডয়নের পর বিমানের ছাদ খুলে পড়ল, আতঙ্ক যাত্রীদের রাষ্ট্রপতির নাগরিক সংবর্ধনা বর্জন করল সিলেট মহানগর বিএনপি ২৫ জেলায় তাপপ্রবাহ, আজ কমতে পারে গরম এশিয়ান গেমস উপলক্ষে জাপান গেলেন সেনাপ্রধান প্রধানমন্ত্রীর সভাপতিত্বে চলছে একনেকের সভা সিলেট গ্যাস ফিল্ডস: টেন্ডারে বাধা দিলেন ছাত্রদল নেতা! গোলাপগঞ্জে ঘাস দিয়ে ঢাকা ছিল আসিদ আলীর লা শ প্রবাসী বিনিয়োগে পর্যটন, চা, বস্ত্র ও গ্যাস খাত এগিয়ে নেওয়ার আহ্বান রাষ্ট্রপতির কানাইঘাটে পরিচ্ছন্ন অভিযানে ইউএনও! ময়লা সরিয়ে ফুলের গাছ
ব্যাটারি চালিত রিকশার রোড পারমিট ও ১০ দফা দাবিতে দুই সিটি কর্পোরেশনে স্মারকলিপি পেশ

ব্যাটারি চালিত রিকশার রোড পারমিট ও ১০ দফা দাবিতে দুই সিটি কর্পোরেশনে স্মারকলিপি পেশ

Oplus_131072

সবসময় ডেস্ক :::ব্যাটারি চালিত রিকশা ও ইজিবাইকের আইনি স্বীকৃতি, রোড পারমিট প্রদান এবং চালকদের ড্রাইভিং লাইসেন্স সুবিধাসহ ১০ দফা দাবিতে ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসক বরাবর স্মারকলিপি প্রদান করেছে বাংলাদেশ ব্যাটারি চালিত রিকশা – ইজিবাইক মালিক-শ্রমিক ঐক্য পরিষদ।

 

২২ সেপ্টেম্বর মঙ্গলবার দুপুরে পৃথক পৃথক ভাবে বাংলাদেশ ব্যাটারি চালিত রিকশা/ ইজিবাইক মালিক-শ্রমিক ঐক্য পরিষদ কেন্দ্রীয় কমিটির সভাপতি এস. এম. আবু বকর এবং কেন্দ্রীয় সাধারণ সম্পাদক আবু বকর সিদ্দিক এর নেতৃত্বে ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসক এর কাছে প্রদান করেন।
স্মারকলিপিতে ব্যাটারি চালিত রিকশা খাতের বর্তমান সংকট ও চালক-মালিকদের বিভিন্ন ভোগান্তির কথা তুলে ধরা হয়।

 

এ সময় উপস্থিত ছিলেন সংগঠনের প্রধান উপদেষ্টা রমজান মিয়া, কেন্দ্রীয় সহ সভাপতি আফসার, সহ সাধারণ সম্পাদক শরিফ, দপ্তর সম্পাদক সোহেল রানা, ঢাকা মহানগর মালিক সমিতির সভাপতি হান্নান মাদবর, সাধারণ সম্পাদক দেলোয়ার, অর্থ সম্পাদক ফজলুল হক, সদস্য সিরাজ, মিজান ও বাবু প্রমুখ।
স্মারকলিপিতে উল্লেখ করা হয়, দীর্ঘদিন ধরে রোড পারমিটের আবেদন করা হলেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কোনো সুনির্দিষ্ট পদক্ষেপ না নেওয়ায় চালক ও মালিকরা চরম ক্ষতিগ্রস্ত হচ্ছেন।

 

এছাড়া সম্প্রতি বৈধ বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্নকরণ এবং গ্যারেজগুলোতে অভিযান চালানো নিয়ে উদ্বেগ প্রকাশ করা হয়। স্মারকলিপিতে অবৈধ বিদ্যুৎ ব্যবহারকারীদের আইনের আওতায় আনার জোর দাবি জানিয়ে বলেন, ট্রাফিক জ্যামের জন্য কেবল ব্যাটারি চালিত যানকে দায়ী করা বৈষম্যমূলক। রিকশা চলাচল হুট করে বন্ধ হয়ে গেলে হাজার হাজার শ্রমিক বেকার হয়ে পড়বে এবং অনেকে অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িয়ে পড়তে পারে বলেও আশঙ্কা ব্যক্ত করা হয়।

 

স্মারকলিপিতে ১০ দফা দাবিগুলো হলো ঃ বুয়েটের ডিজাইন অনুযায়ী রিকশার আধুনিকায়ন ও ফিটনেস সার্টিফিকেট দেওয়া।

 

বাণিজ্যিক লাইসেন্স ও জোনভিত্তিক রোড পারমিট প্রদান। ট্রাফিক প্রশিক্ষণসহ বিশেষ ড্রাইভিং লাইসেন্স দেওয়া। গ্যারেজগুলোতে ডি-৩ ক্যাটগরী বৈধ বিদ্যুৎ সংযোগ নিশ্চিত করা। গ্যারেজ থেকে সরকারের বিদ্যুৎ রাজস্ব আদায় ও সাশ্রয় নিশ্চিতকরণ। সিটি কর্পোরেশনের প্রধান সড়কে পৃথক ‘লো-স্পিড লেন’ নির্ধারণ করা। প্রধান সড়কের পাশে প্লাস্টিক বা কংক্রিট ডিভাইডার দিয়ে রিকশার আলাদা লেন তৈরি করা।

 

পরিবহন ব্যবস্থার আইনি কাঠামোতে ব্যাটারিচালিত রিকশাকে অন্তর্ভুক্ত করা। উত্তর ও দক্ষিণ সিটি মিলে সর্বমোট ৫ লাখ ব্যাটারি চালিত রিকশার বিজ্ঞানসম্মত সিলিং নির্ধারণ করা। সড়ক ব্যবস্থাপনায় মালিক-শ্রমিক প্রতিনিধিদের অংশগ্রহণ নিশ্চিত করা।

 

সংগঠনটির নেতৃবৃন্দ দ্রুত উপরোক্ত যৌক্তিক দাবিগুলো বাস্তবায়ন করে ঢাকায় ব্যাটারি চালিত রিকশা চলাচলের জন্য প্রয়োজনীয় আইনগত কাঠামো ও রোড পারমিট প্রদানের ব্যবস্থা গ্রহণে দুই সিটি কর্পোরেশনের প্রশাসনের কাছে বিনীত আহ্বান জানান। বিজ্ঞপ্তি

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Comments are closed.




© All rights reserved © 2023 shobshomoy.com
Design BY Web Nest BD
shobshomoy.com