বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১২ পূর্বাহ্ন

নোটিশ :
www.shobshomoy.com নিউজে আপনাকে স্বাগতম | সবসময় সবার আগে, নির্ভুল ও নিরপেক্ষ সংবাদ। Welcome to www.shobshomoy.com News | Always First with Fast, Accurate & Unbiased News.
শিরোনাম :
সিলেট জেলা ও মহানগর যুবদলের নবগঠিত কমিটিকে বিশ্বনাথ উপজেলা ছাত্রদলের সদস্য সচিব ও সাবেক সিলেট জেলা ছাত্রদলের সদস্য ফাহিম আহমদের অভিনন্দন সিলেটে ভারতীয় ভিসা আবেদন কেন্দ্র পরিদর্শনে সহকারী হাই কমিশনার অনিরুদ্ধ দাস গোয়াইনঘাট সীমান্তে বিজিবির অভিযান, ৬০ লাখ টাকার পণ্য জব্দ কানাইঘাটের লক্ষীপ্রসাদপূর্ব ইউপি জাসাসের কমিটি অনুমোদন ব্যাটারি চালিত রিকশার রোড পারমিট ও ১০ দফা দাবিতে দুই সিটি কর্পোরেশনে স্মারকলিপি পেশ উচ্চ বেতনের প্রলোভনে ভারতে পাচারকালে জাফলং সীমান্ত থেকে নারীসহ আটক ৭ সিলেটে জিডিএফ ডিকেফ দৃষ্টি প্রতিবন্ধী বিদ্যালয়ে মুসলিম চ্যারিটি ইউকে’র নেতৃবৃন্দকে সংবর্ধনা প্রদান গোয়াইনঘাটের ওসির চাঁদাবাজির রামরাজত্ব লন্ডনে গহরপুর অ্যাসোসিয়েশন ইউকের নতুন সভাপতি ইমরান আলী রাজাগঞ্জ ইউপি জাসাসের অভিষেক ও পরিচিতি সভা অনুষ্ঠিত জৈন্তাপুরে টাস্কফোর্সের অভিযান, ধ্বংস ২৭ বালুবাহী নৌকা সব ধরনের জ্বালানি তেলের দাম লিটারে ২০ টাকা বাড়ল গোয়াইনঘাটে পরিত্যক্ত মর্টারশেলটি ধ্বংস করলো সেনাবাহিনী জাফলংয়ে পরিত্যক্ত মর্টার শেল উদ্ধার মোগলগাঁও ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী গোলাম কিবরিয়ার সমর্থনে মতবিনিময় সভা কানাইঘাটের দিঘীরপাড় ইউপি জাসাসের কমিটি অনুমোদন গোয়াইনঘাটে অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান: ৮ ড্রেজার ধ্বংস মালয়েশিয়া গেলেন মির্জা আব্বাস আর্জেন্টিনার জার্সিতে মেসির বিদায়ী ম্যাচের তারিখ ঘোষণা আসছে শফি মণ্ডলের গান লস অ্যাঞ্জেলেসে সংবাদ সংগ্রহের হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ৩ ইরানে উড্ডয়নের পর বিমানের ছাদ খুলে পড়ল, আতঙ্ক যাত্রীদের রাষ্ট্রপতির নাগরিক সংবর্ধনা বর্জন করল সিলেট মহানগর বিএনপি ২৫ জেলায় তাপপ্রবাহ, আজ কমতে পারে গরম এশিয়ান গেমস উপলক্ষে জাপান গেলেন সেনাপ্রধান প্রধানমন্ত্রীর সভাপতিত্বে চলছে একনেকের সভা সিলেট গ্যাস ফিল্ডস: টেন্ডারে বাধা দিলেন ছাত্রদল নেতা! গোলাপগঞ্জে ঘাস দিয়ে ঢাকা ছিল আসিদ আলীর লা শ প্রবাসী বিনিয়োগে পর্যটন, চা, বস্ত্র ও গ্যাস খাত এগিয়ে নেওয়ার আহ্বান রাষ্ট্রপতির কানাইঘাটে পরিচ্ছন্ন অভিযানে ইউএনও! ময়লা সরিয়ে ফুলের গাছ
সিলেটে জিডিএফ ডিকেফ দৃষ্টি প্রতিবন্ধী বিদ্যালয়ে মুসলিম চ্যারিটি ইউকে’র নেতৃবৃন্দকে সংবর্ধনা প্রদান

সিলেটে জিডিএফ ডিকেফ দৃষ্টি প্রতিবন্ধী বিদ্যালয়ে মুসলিম চ্যারিটি ইউকে’র নেতৃবৃন্দকে সংবর্ধনা প্রদান

Oplus_131072

সবসময় ডেস্ক :::সিলেটের গ্রীণ ডিসএ্যাবল্ড ফাউন্ডেশন (জিডিএফ) পরিচালিত জিডিএফ ডিকেফ দৃষ্টি প্রতিবন্ধী বিদ্যালয়ের উদ্যোগে মুসলিম চ্যারিটি ইউকে’র নেতৃবৃন্দকে বিশেষ সম্মাননা প্রদান করা হয়েছে।

 

২২ সেপ্টেম্বর মঙ্গলবার বিকালে নগরীর জিন্দাবাজারস্থ জিডিএফ কার্যালয়ে এই সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন সিলেট জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক আব্দুর রফিক।

 

গ্রীণ ডিসএ্যাবল্ড ফাউন্ডেশন (জিডিএফ)’র সহ সভাপতি এডভোকেট রাকিব আলী খান এর সভাপতিত্বে এবং জিডিএফ’র মহাসচিব ও নির্বাহী পরিচালক মোঃ বায়জিদ খান এর পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন মুসলিম চ্যারিটি ইউকে’র বাংলাদেশ প্রতিনিধি ফজলুল করিম, অর্থ ব্যবস্থাপনা ময়নুল ইসলাম, জিডিএফ’র উপদেষ্টা বিশিষ্ট সংগীত শিল্পী হিমাংশু বিশ্বাস, সাবেক নির্বাহী পরিচালক এপেক্সিয়ান জি.ডি. রুমু।

 

জিডিএফ’র নির্বাহী পরিচালক সৈয়দ মাহমুদুল হক এর স্বাগত বক্তব্যের মাধ্যমে সূচিত অনুষ্ঠানে বক্তব্য রাখেন মুসলিম চ্যারিটি ইউকে’র ডিরেক্টর রহমান, সদস্য শাহেন উল্লাহ, দিনাল কাইয়ুম, হালিম কাদের, আমিনুল ইসলাম, আজিজুর রহমান, আমিনুল হক, রানা, আশিক, তামিনা, আইডিয়া’র পিএফপি প্রোগ্রাম সমন্বয়কারী ফউজিয়া করিম একা, জিডিএফ’র সভাপতি প্রমেশ দত্ত, কোষাধ্যক্ষ সৈয়দ আলমগীর হোসেন, নির্বাহী সদস্য সাবিলা কান্তা।

 

উপস্থিত ছিলেন জিডিএফ ডিকেফ দৃষ্টি প্রতিবন্ধী বিদ্যালয়ের শিক্ষক আনিসুল হক, আফজাল শিকদার, ওয়াসিম আহমদ, মলয় রায়, সমীরঞ্জন বিশ্বাস, স্বরূফা বেগম, জিডিএফ সমন্বয়কারী শারমিন আক্তার রেবা, সদস্য ফাতেমা বেগম, রিচার্ড স্যান্ডিজ, ববি বেগম, পার্থ সারথী দত্ত, রোকেয়া বেগম, সীমা বেগম, রেহেনা বেগম, হিসাব রক্ষক মোঃ শাহজাহান, কম্পিউটার অপারেটর তাজকিরা জান্নাত সুইটি, সহায়ককর্মী নূরজাহান বেগম, শিক্ষার্থী আফসানা আক্তার মুন্নী, জুই রাণী দাশ, অহনা বেগম, তাসকিয়া জান্নাত ইশা, ফাইজান আহমদ হাফিজ, জারা খান, মারিয়াম বিনতে আরিফ প্রমুখ।

 

শুরুতে পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন শিক্ষার্থী তোফায়েল আহমদ সোয়েব ও রাদিয়া জান্নাত তালুকদার।
অনুষ্ঠানে মুসলিম চ্যারিটি ইউকে’র নেতৃবৃন্দকে বিশেষ সম্মাননা প্রদান ও ফুল দিয়ে বরণ করা হয়।

 

এর আগে জিডিএফ কার্যালয় প্রাঙ্গণে প্রাতিষ্ঠানিক বৃক্ষরোপন কর্মসূচিতে মুসলিম চ্যারিটি ইউকে’র নেতৃবৃন্দ অংশ গ্রহণ করেন। অতিথিবৃন্দকে শিক্ষাকার্যক্রম দেখানো হয় এবং শিক্ষার্থীবৃন্দ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করেন। দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষার্থীদের কার্যক্রম দেখে মুসলিম চ্যারিটি ইউকে’র নেতৃবৃন্দ অনন্দিত হন।

 

প্রধান অতিথির বক্তব্যে সিলেট জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক আব্দুর রফিক বলেন, দৃষ্টি প্রতিবন্ধীসহ বিশেষ চাহিদাসম্পন্ন মানুষের কল্যাণে দেশ-বিদেশের বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানের সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। মানবিক ও কল্যাণমূলক কর্মকাণ্ডের মাধ্যমে সমাজের পিছিয়ে পড়া মানুষের জীবনমান উন্নয়নে মুসলিম চ্যারিটি ইউকে’র কার্যক্রম প্রশংসনীয়।

 

তিনি বলেন, প্রতিবন্ধী ব্যক্তিরা সমাজের বোঝা নয়; যথাযথ সুযোগ ও সহযোগিতা পেলে তারাও শিক্ষা, কর্মসংস্থানসহ বিভিন্ন ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারেন। তাদের অধিকার ও মর্যাদা নিশ্চিত করতে সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের পাশাপাশি সমাজের বিত্তবানদের সম্মিলিতভাবে কাজ করা প্রয়োজন।

 

তিনি মুসলিম চ্যারিটি ইউকের মানবিক ও সামাজিক কর্মকাণ্ডের প্রশংসা করে বলেন, ভবিষ্যতেও দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষার্থীদের শিক্ষা ও কল্যাণে সহযোগিতার ধারাবাহিকতা অব্যাহত রাখার আহবান জানান। বিজ্ঞপ্তি

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Comments are closed.




© All rights reserved © 2023 shobshomoy.com
Design BY Web Nest BD
shobshomoy.com