সবসময় ডেস্ক ::: সিলেট জেলা ও মহানগর যুবদলের নবগঠিত কমিটির নেতৃবৃন্দকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন বিশ্বনাথ উপজেলা ছাত্রদলের সদস্য সচিব ও সিলেট জেলা ছাত্রদলের সাবেক সদস্য ফাহিম আহমদ।
সিলেট জেলা যুবদলের নবগঠিত আংশিক কমিটির সভাপতি মকসুদ আহমদ, সাধারণ সম্পাদক আব্দুস সালাম টিপু এবং মহানগর যুবদলের সভাপতি মির্জা সম্রাট হোসেন, সাধারণ সম্পাদক দেলওয়ার হোসেন দিনারসহ নবগঠিত কমিটির সকল নেতৃবৃন্দকে তিনি শুভেচ্ছা জানান।
এক শুভেচ্ছা বার্তায় ফাহিম আহমদ বলেন, সিলেট জেলা ও মহানগর যুবদলের নতুন ও তরুণ নেতৃত্বের মাধ্যমে সংগঠন আরও সুসংগঠিত, গতিশীল ও শক্তিশালী হবে—এটাই প্রত্যাশা।
তিনি বলেন, দলের আদর্শ, শৃঙ্খলা ও ঐক্যকে ধারণ করে নবগঠিত নেতৃবৃন্দ তৃণমূলের নেতাকর্মীদের সঙ্গে সমন্বয়ের মাধ্যমে সংগঠনকে আরও শক্তিশালী ও এগিয়ে নিয়ে যাবেন।
শুভেচ্ছা বার্তায় তিনি নবগঠিত কমিটির নেতৃবৃন্দের সফলতা, সুস্বাস্থ্য ও দীর্ঘ রাজনৈতিক পথচলার সাফল্য কামনা করেন।