শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৩৬ পূর্বাহ্ন

নোটিশ :
www.shobshomoy.com নিউজে আপনাকে স্বাগতম | সবসময় সবার আগে, নির্ভুল ও নিরপেক্ষ সংবাদ। Welcome to www.shobshomoy.com News | Always First with Fast, Accurate & Unbiased News.
শিরোনাম :
শাহ সুন্দর (রহ.) মাজারের রাস্তা দখলের অভিযোগ, অবমুক্তের দাবি ইউপি সদস্য হয়ে জনগণের সেবা করতে চান হিল্লাল আহমেদ হেলাল বিশ্বনাথে আইডিয়াল সমাজসেবা পরিষদ বন্ধুয়া’র দ্বিবার্ষিক নির্বাচন সম্পন্ন চার লেন প্রকল্পের বাইরে, তবুও কাটা হচ্ছে টিলাগড়-সুরমা গেইটের শত শত গাছ সড়ক দুর্ঘটনা কমাতে সিলেটে শিক্ষার্থীদের সচেতনতামূলক সেমিনার সিলেট জেলা ও মহানগর যুবদলের নবগঠিত কমিটিকে বিশ্বনাথ উপজেলা ছাত্রদলের সদস্য সচিব ও সাবেক সিলেট জেলা ছাত্রদলের সদস্য ফাহিম আহমদের অভিনন্দন সিলেটে ভারতীয় ভিসা আবেদন কেন্দ্র পরিদর্শনে সহকারী হাই কমিশনার অনিরুদ্ধ দাস গোয়াইনঘাট সীমান্তে বিজিবির অভিযান, ৬০ লাখ টাকার পণ্য জব্দ কানাইঘাটের লক্ষীপ্রসাদপূর্ব ইউপি জাসাসের কমিটি অনুমোদন ব্যাটারি চালিত রিকশার রোড পারমিট ও ১০ দফা দাবিতে দুই সিটি কর্পোরেশনে স্মারকলিপি পেশ উচ্চ বেতনের প্রলোভনে ভারতে পাচারকালে জাফলং সীমান্ত থেকে নারীসহ আটক ৭ সিলেটে জিডিএফ ডিকেফ দৃষ্টি প্রতিবন্ধী বিদ্যালয়ে মুসলিম চ্যারিটি ইউকে’র নেতৃবৃন্দকে সংবর্ধনা প্রদান গোয়াইনঘাটের ওসির চাঁদাবাজির রামরাজত্ব লন্ডনে গহরপুর অ্যাসোসিয়েশন ইউকের নতুন সভাপতি ইমরান আলী রাজাগঞ্জ ইউপি জাসাসের অভিষেক ও পরিচিতি সভা অনুষ্ঠিত জৈন্তাপুরে টাস্কফোর্সের অভিযান, ধ্বংস ২৭ বালুবাহী নৌকা সব ধরনের জ্বালানি তেলের দাম লিটারে ২০ টাকা বাড়ল গোয়াইনঘাটে পরিত্যক্ত মর্টারশেলটি ধ্বংস করলো সেনাবাহিনী জাফলংয়ে পরিত্যক্ত মর্টার শেল উদ্ধার মোগলগাঁও ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী গোলাম কিবরিয়ার সমর্থনে মতবিনিময় সভা কানাইঘাটের দিঘীরপাড় ইউপি জাসাসের কমিটি অনুমোদন গোয়াইনঘাটে অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান: ৮ ড্রেজার ধ্বংস মালয়েশিয়া গেলেন মির্জা আব্বাস আর্জেন্টিনার জার্সিতে মেসির বিদায়ী ম্যাচের তারিখ ঘোষণা আসছে শফি মণ্ডলের গান লস অ্যাঞ্জেলেসে সংবাদ সংগ্রহের হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ৩ ইরানে উড্ডয়নের পর বিমানের ছাদ খুলে পড়ল, আতঙ্ক যাত্রীদের রাষ্ট্রপতির নাগরিক সংবর্ধনা বর্জন করল সিলেট মহানগর বিএনপি ২৫ জেলায় তাপপ্রবাহ, আজ কমতে পারে গরম এশিয়ান গেমস উপলক্ষে জাপান গেলেন সেনাপ্রধান
শাহ সুন্দর (রহ.) মাজারের রাস্তা দখলের অভিযোগ, অবমুক্তের দাবি

শাহ সুন্দর (রহ.) মাজারের রাস্তা দখলের অভিযোগ, অবমুক্তের দাবি

সবসময় ডেস্ক ::: সদর উপজেলার পীরেরবাজার এলাকার হযরত শাহ সুন্দর (রহ.) মাজারে যাতায়াতের রাস্তা দখল করে অবৈধ স্থাপনা নির্মাণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় মাজারের রাস্তা দখলমুক্ত করে জনসাধারণের চলাচলের জন্য উন্মুক্ত করার দাবি জানিয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে লিখিত আবেদন করা হয়েছে।

 

সম্প্রতি দেওয়া ওই আবেদনে বলা হয়, মাজার এলাকায় বিপুলসংখ্যক মানুষের যাতায়াত রয়েছে। কিন্তু মাজারের প্রবেশপথের একটি অংশে বেড়া দিয়ে সরকারি রাস্তা সম্পূর্ণভাবে অবরুদ্ধ করে ফেলার অভিযোগ করা হয়েছে। এতে মাজারে আসা দর্শনার্থী ও স্থানীয় সাধারণ মানুষ চলাচলে দুর্ভোগে পড়ছেন।

 

আবেদনে আরও অভিযোগ করা হয়, স্থানীয়ভাবে প্রভাবশালী একটি পক্ষ মাজার এলাকার সরকারি জায়গা দখল করে অবৈধভাবে ব্যবসা পরিচালনা করছে। এতে প্রতিদিন বিপুল অঙ্কের অর্থের বাণিজ্য হচ্ছে বলেও অভিযোগে উল্লেখ করা হয়েছে।

 

এ ছাড়া আবেদনে দাবি করা হয়, মাজার এলাকার উন্নয়ন ও পুনর্নির্মাণের কাজ চলমান থাকলেও রাস্তা অবরুদ্ধ থাকায় সাধারণ মানুষের চলাচলে সমস্যা তৈরি হচ্ছে। বিষয়টি তদন্ত করে সরকারি জায়গা ও রাস্তা দখলমুক্ত করার পাশাপাশি জনসাধারণের চলাচলের ব্যবস্থা করার অনুরোধ জানানো হয়েছে।

 

আবেদনের অনুলিপি প্রধানমন্ত্রীর কার্যালয়ের সচিব, সিলেট-১ আসনের সংসদ সদস্য খন্দকার আব্দুল মুক্তাদির, সিলেটের বিভাগীয় বন কর্মকর্তা, সিলেট মহানগর পুলিশ কমিশনার, সিলেট সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং শাহপরাণ (রহ.) থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার কাছে দেওয়া হয়েছে।

 

উল্লেখ্য, সিলেটের খাদিমপাড়া ইউনিয়নের পীরেরবাজার এলাকায় শাহ সুন্দর (রহ.) মাজার অবস্থিত।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Comments are closed.




© All rights reserved © 2023 shobshomoy.com
Design BY Web Nest BD
shobshomoy.com