কানাইঘাট প্রতিনিধিঃ
কানাইঘাট পৌরশহরের সরকারী মিনি স্টেডিয়ামে গার্ডেন চেয়ার স্থাপন ও বৃক্ষরোপন করা হয়েছে। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) সকাল ১১টার দিকে সিলেট জেলা প্রশাসক কার্যালয়ের স্থানীয় সরকারের উপ-পরিচালক মাহমুদা সুলতানা স্টেডিয়ামে গার্ডেন চেয়ার স্থাপন ও স্টেডিয়ামের চারপাশে বিভিন্ন প্রজাতির গাছের চারা রোপন করেন।
এ সময় তাহার সাথে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক সুমাইয়া ফেরদৌস, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোঃ জিলানী সহ সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তা বৃন্দ।
বৃক্ষরোপন পরবর্তী মাহমুদা সুলতানা বলেন সরকার দেশের ক্রীড়াঙ্গনকে এগিয়ে নিতে প্রতিটি উপজেলা এমনকি ইউনিয়ন পর্যায়ে সরকারী ভাবে মিনি স্টেডিয়াম নির্মাণের কার্যক্রম হাতে নিয়েছে। এতে করে পাড়াগায়ে অনেক প্রতিভাবান খেলোয়াড় তৈরী হবে, পাশাপাশি পরিবেশের ভারসাম্য রক্ষায় গাছপালার বিকল্প নেই, এজন্যে মাননীয় প্রধানমন্ত্রী বৃক্ষরোপনের উপর গুরুত্ব দিয়েছেন এতে সারা দেশে ব্যাপক হারে বৃক্ষরোপন করা হচ্ছে বলে তিনি উল্লেখ করেন।
জানা যায় কানাইঘাট পৌরসভার উদ্যেগে কানাইঘাট মিনি স্টেডিয়ামের সুন্দর্য বর্ধনে ইতিমধ্যে ২টি গার্ডেন চেয়ার স্থাপন করা হয়েছে এবং স্টেডিয়ামকে ছায়া যুক্ত করতে মাঠের চারীদিকে বিভিন্ন প্রজাতির গাছের চারা লাগানো হচ্ছে।