বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ০৭:৪৩ পূর্বাহ্ন

নোটিশ :
www.shobshomoy.com নিউজে আপনাকে স্বাগতম | সবসময় সবার আগে, নির্ভুল ও নিরপেক্ষ সংবাদ। Welcome to www.shobshomoy.com News | Always First with Fast, Accurate & Unbiased News.
শিরোনাম :
জৈন্তাপুরে ২১ পূজামণ্ডপে সিসি ক্যামেরা ও অনুদান বিতরণ কোম্পানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ২৯ বছর পর প্রথম সিজারিয়ান সিলেটে প্রবাসিদের নিরাপত্তা নিয়ে যা জানাল পুলিশ আদালতের নির্দেশে লোভাছড়া পাথর কোয়ারীতে উচ্চ পযার্য়ের তদন্ত কমিটি ধর্মীয় উৎসবে সম্প্রীতি অটুট রাখতে হবে: এমপি সৈয়দ মো. ফয়সল গোয়াইনঘাটে বদরুল হত্যা: সন্দেহভাজন আসামি আটক গোয়াইনঘাটে দুর্বৃত্তদের হামলায় সাবেক ছাত্রদল নেতা নিহত পূর্ব ইসলামপুরে ইউপি সদস্য হয়ে জনগণের সেবা করতে চান- ছবুর হোসেন তালুকদার সিলেটে কিশোর গ্যাং দমনে সাফল্য, সীমান্তে চোরাচালানের ‘অদৃশ্য নেটওয়ার্ক’ নিয়ে প্রশ্ন কিন ব্রিজের পাশে ঝুলন্ত সেতু করবেন বাণিজ্যমন্ত্রী সিলেট-কোম্পানীগঞ্জ মহাসড়কে ঘাতক বাসের ধাক্কায় ৯ মাসের শিশুসহ মা নিহত এড. আব্দুল্লাহ আল হেলাল পাবলিক প্রসিকিউটর (এপিপি) হওয়ায় সংবর্ধিত কানাইঘাট সীমান্তে গুলিবিদ্ধ যুবকের লাশ উদ্ধার কমলগঞ্জে শ্রমিক নেতা মফিজ আলীর ১৮তম মৃত্যুবার্ষিকী পালন গোয়াইনঘাট প্রেসক্লাবের সভাপতি আবুল হোসেন, সম্পাদক কে.এম. লিমন সিলেট জজ আদালতের এপিপি হলেন এড. আব্দুল্লাহ আল হেলাল ও এড. আলা উদ্দিন কানাইঘাটের সাতবাঁকে জাসাসের অভিষেক অনুষ্টান সম্পন্ন বিশ্ব ডিম দিবসে বিভাগীয় প্রাণিসম্পদ অধিদপ্তরের বর্ণাঢ্য র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত কানাইঘাটে দুর্গাপূজা উপলক্ষে প্রশাসন ও থানা পুলিশের পৃথক সভা অনুষ্ঠিত সিলেট সীমান্তে দেড় কোটি টাকার ভারতীয় চোরাই পণ্য জব্দ প্রধানমন্ত্রীর বৃক্ষরোপন কর্মসূচির আওতায় চুনারুঘাট পৌরসভায় বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত জৈন্তাপুরে অবৈধভাবে নদীর পাড় কেটে বালু উত্তোলন, বাল্কহেড আটক বিশ্বনাথে ১৪৪ ধারা জারি! স্ত্রীকে ৪ লাখ টাকায় ভারতে পাচারের চেষ্টা: জাফলংয়ে স্বামীসহ ৪ মানব পাচারকারী গ্রেফতার সিলেটে ট্রেনের টিকেট মুহূর্তেই হাওয়া ! জনস্বার্থে মামলা দায়ের : তদন্তে পিবিআই সিলেটে ট্রেনের টিকিট কালোবাজারির অভিযোগে আদালতের স্ব উদ্যোগে মামলা সরকারি পদবী ভাঙিয়ে টাকা আত্মসাত : ভূক্তভোগীদের অবস্থান কর্মসূচি পালন বিশ্বনাথে রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা আলকাছ আলীর দাফন সম্পন্ন সিলেট জেলা ও দায়রা জজ আদালতের অ্যাডিশনাল পাবলিক প্রসিকিউটর হলেন অ্যাডভোকেট মোবারক হোসেন বিআরটিএর স্ক্র্যাপ ভেহিকেল ভেন্ডার নির্বাচনে পুনঃবিজ্ঞপ্তি, আবেদন ১৮ অক্টোবর পর্যন্ত
জৈন্তাপুরে ২১ পূজামণ্ডপে সিসি ক্যামেরা ও অনুদান বিতরণ

জৈন্তাপুরে ২১ পূজামণ্ডপে সিসি ক্যামেরা ও অনুদান বিতরণ

নিজস্ব প্রতিবেদক:::

সিলেটের জৈন্তাপুরে শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণ, নিরাপদ ও উৎসবমুখর পরিবেশে উদযাপনের লক্ষ্যে প্রস্তুতিমূলক সভা করেছে উপজেলা প্রশাসন। সভা শেষে উপজেলার ২১টি পূজামণ্ডপের প্রতিনিধিদের হাতে সিসিক্যামেরা ও অনুদানের অর্থ তুলে দেওয়া হয়েছে।

 

 

মঙ্গলবার (১৩ অক্টোবর) উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুনন্দা রায়ের সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়।

 

 

সভায় পূজামণ্ডপের নিরাপত্তা নিশ্চিত করা, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, যানজট নিরসন, নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ এবং পরিষ্কার-পরিচ্ছন্নতা বজায় রাখাসহ প্রয়োজনীয় নাগরিক সুবিধা নিশ্চিত করার বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। দুর্গোৎসব নির্বিঘ্নে সম্পন্ন করতে সংশ্লিষ্ট সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান বক্তারা।

 

 

সভায় বক্তব্য দেন উপজেলা বিএনপির সভাপতি আব্দুর রশিদ, সাধারণ সম্পাদক আব্দুল হাফিজ, জৈন্তাপুর মডেল থানার পরিদর্শক (তদন্ত) আল আমিন, নিজপাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইন্তাজ আলী, চারিকাটা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সুলতান করিম, জৈন্তাপুর প্রেসক্লাবের সভাপতি গোলাম সরওয়ার বেলাল, উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি মুক্তিযোদ্ধা যাদব বিশ্বাস ও সাধারণ সম্পাদক দুলাল চন্দ্র দেব।

 

 

এ সময় উপস্থিত ছিলেন পূজা উদযাপন পরিষদের সভাপতি নিবারণ চন্দ্র দাস, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ফ্রন্টের সভাপতি প্রদীপ শর্মা, পূজা উদযাপন ফ্রন্টের আহ্বায়ক শংকর দাস, সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান জয়মতি রানী, জৈন্তাপুর প্রেসক্লাবের সহসভাপতি আব্দুল হালিম, বিজিবির কোম্পানি কমান্ডার মো. আলাউদ্দিন, আনসার-ভিডিপি কমান্ডার মাসুক মিয়া, আবাসিক প্রকৌশলী সাইদুর রহমান ও ফায়ার সার্ভিসের ইনচার্জ জগদীশ চন্দ্র দেবনাথ।

 

 

উপজেলা পরিষদের সিএ তাপস দাসের সঞ্চালনায় সভায় আরও উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মিলন কান্তি রায়, উপজেলা একাডেমিক সুপারভাইজার আজিজুল হক খোকন, ফতেপুর ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল হকসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। এ ছাড়া উপজেলার ২১টি পূজামণ্ডপের সভাপতি ও সাধারণ সম্পাদক সভায় অংশ নেন।

 

 

সভা শেষে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ২১টি পূজামণ্ডপের প্রতিনিধিদের মধ্যে সিসি ক্যামেরা ও অনুদানের অর্থ বিতরণ করা হয়।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Comments are closed.




© All rights reserved © 2023 shobshomoy.com
Design BY Web Nest BD
shobshomoy.com